25/12/2017
বিভাগীয় জেলা শহর বরিশালে শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন প্রয়োজনে নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রচুর লোকসমাগম হয় যার একটি বড় অংশ শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে আসেন কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে আবার কেউ আসেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যয়ন করতে। আগত শিক্ষার্থীদের মধ্যে পুরুষ শিক্ষার্থীরা তাদের আবাসিক ব্যবস্থা যেন-তেন ভাবে করতে পারলেও নারী শিক্ষার্থীদের একটি নিরাপদ আবাসিক ব্যবস্থা করা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া কোনভাবে একটি বাসা/রুমের ব্যবস্থা করলেও খাবার ও প্রয়োজনীয় সামগ্রী যেমন: খাট, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান ইত্যাদি ক্রয়ে একটা বড় অংকের বাজেট করতে হয়। যে সকল শিক্ষার্থীরা স্বল্প সময়ের জন্য অথবা কাক্সিক্ষত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে আসেন তাদের অভিভাবকের পক্ষে এই ধরনের খরচ অনেকটা বোঝার মতই। আবার বিভিন্ন বিদ্যাপীঠের যে সকল আবাসিক হোস্টেল আছে তা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল। তাই নারী শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানের প্রয়াসে ‘মাতৃছায়া ছাত্রী নিবাস’ ক্ষুদ্র পরিসরে হলেও উদ্যোগ গ্রহণ করেছে।
আমাদের সেবাসমূহ:
১. স্বল্প খরচে ছাত্রী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসিক সুবিধা;
২. নিরাপদ, নিরিবিলি ও অত্যন্ত মনোরম পরিবেশ;
৩. সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির জন্য নারী হোস্টেল সুপার;
৪. জ্ঞান বিকাশে সংবাদপত্র ও ওয়াইফাই ইন্টারনেট সুবিধা;
৫. খাট, চেয়ার, টেবিল, ফ্যান, টিভি, ইত্যাদিসহ বিনোদনের ব্যবস্থা;
৬. তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা;
৭. শহরের অন্যতমকেন্দ্র হাতেম আলী কলেজ চৌমাথা থেকে মাত্র ৫ মিনিটের পায়ে হাঁটা দূরত্ব;
৮. ছাত্রী নিবাস থেকে রূপাতলী, লঞ্চঘাট ১০ টাকা, নথুল্লাবাদ ৫ টাকা এবং সদর রোড ৮ টাকা অটো ভাড়া;
৯. দক্ষ ব্যবস্থাপনা।