26/02/2026
শোক বার্তা
আমাদের অত্যন্ত আপনজন, সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়া নিবাসী সি প্রবাল রিসোর্টের কর্ণধার জনাব আবদুল মালেক (৩৩) সাহেবের আকস্মিক মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমরা গভীরভাবে শোকাহত।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তাঁর স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা।
দ্বীপান্বিতা রিসোর্ট এন্ড টেলিমেডিসিন সেন্টার কর্তৃপক্ষ
গলাচিপা, সেন্টমার্টিন, কক্সবাজার।