Cox's bazar Hotel Booking

Cox's bazar Hotel Booking To help leisure and Business travellers, whatever their budgets,easily discover,book and enjoy. We are ready for give service to you

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর, শুরু হচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। এতে দীর্ঘ প্রতিক্ষার পর প্রবাল এই দ্বীপটি...
03/12/2024

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর, শুরু হচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। এতে দীর্ঘ প্রতিক্ষার পর প্রবাল এই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।

সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পর্যটক যাতায়াত সীমিতকরণ এবং রাত্রীযাপন নিষিদ্ধ করায় গত কিছুদিন ধরে দ্বীপটি পর্যটকশূন্য। অবশেষে ডিসেম্বরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে এই রুটের জাহাজ চলাচল। ছাড়বে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে।

সিদ্ধান্ত অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে দিনে মাত্র দুই হাজার পর্যটক যেতে পারবেন সেন্টমার্টিনে। আপাতত ডিসেম্বর-জানুয়ারি এই দুমাস সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। এখন পর্যন্ত চলাচলের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ।

বুকিং -এর জন্য পেইজে যোগাযোগ করুন

14/01/2023
ট্রেন এর হুইসেলের শব্দে ভাঙবে ঘুম ...৭০০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার !চট্টগ্রাম: ঝক ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই/ ট্রেন...
14/01/2023

ট্রেন এর হুইসেলের শব্দে ভাঙবে ঘুম ...৭০০ টাকায় ঢাকা থেকে কক্সবাজার !

চট্টগ্রাম: ঝক ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই/ ট্রেন চলেছে, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই? সেই ট্রেনের বাড়ি হতে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। চলতি বছরের জুন থেকে অক্টোবরে পর্যটক নিয়ে দরিয়ানগরে ট্রেন আসার প্রত্যয়ে দ্রুত এগুচ্ছে চলমান রেল প্রকল্পের কাজ।

কাজ শেষ হলেই ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়ার পাশাপশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরও বেশকিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী।

সব মিলিয়ে এ রেলপথে বছরে যাত্রী আসা-যাওয়া করবে প্রায় ২ কোটি। কাক ডাকা ভোরে হুইসেলের শব্দে ঘুম ভাঙবে স্থানীয়দের।

কোথাও সমতলের মাঝখানে, কোথাও পাহাড়ের বুক চিরে আবার কোথাও নদীর ওপর দিয়ে গেছে স্বপ্নের রেললাইন। যেটি দিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটে যাবেন পর্যটন নগরীতে।

আর উপভোগ করবেন নদী, খাল-বিল ও সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য।

সরকারের মেগা প্রকল্পগুলো যখন একে একে বাস্তবায়ন হচ্ছে ঠিক তখনই মানুষের চোখ স্বপ্নের দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের দিকে। চলছে শেষ পর্যায়ের কাজ। পাখির চোখে দেখলেই ধরা পড়ে কর্মযজ্ঞ। বিশাল আকৃতির ক্রেনের কর্মব্যস্ততা আর নির্মাণসামগ্রীর ভারী যানবাহন জানান দিচ্ছে, এগিয়ে চলছে কাজ দ্রুত গতিতে।

কক্সবাজারের মানুষের এক সময়ের স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ২০২৪ সালে শেষ করার সিডিউল নিয়ে দ্রুত এগুচ্ছে দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প। তবে নির্মাণ শেষ হতে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি বছরেই পর্যটক নিয়ে কক্সবাজার যাবে ট্রেন। ইতিমধ্যে ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

🌅 বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে নতুন বছর যাত্রা শুরু করছে ঝিনুক আকৃতির বিশ্বমানের রেল স্টেশন। এ আইকনিক স্টেশনে প্রতিদিন রাজধানী থেকে আসবে ১০ জোড়া পর্যটক ট্রেন, এর বাইরে বন্দরনগরী থেকে যাবে আরো বেশ কয়েক জোড়া। যেটি চালু হলে ঢাকা থেকে ৮ ঘন্টা আর চট্টগ্রাম থেকে আড়াই ঘন্টায় যাওয়া যাবে সমুদ্র নগরে।

🚃🚃 রেল কর্তৃপক্ষের ধারণা, ঢাকা থেকে কক্সবাজার টিকিটের দাম পড়বে মানভেদে ৭০০-১৫০০ টাকা, আর চট্টগ্রাম থেকে ২০০-৪০০ টাকা। কর্তৃপক্ষ বলছে, এ রেলপথে এটিসহ মোট নয়টি স্টেশন তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতি আর পর্যটনে যোগ করবে নতুন সম্ভাবনা।

✅ আমাদের পেইজের সাথে থেকে নিন্মের সুবিধা গুলো ডিসকাউন্টসহ ঘরে বা রোমে বসেই উপভোগ করুন:

আমাদের সেবা সমূহ :
১. কক্সবাজার & সেন্টমার্টিন হোটেল বুকিং
(আপনার বাজেটের মধ্যে সব ধরনের হোটেল বুকিং করতে পারবেন)
২. টুরিস্ট জিপ / চাদের গাড়ি বুকিং
৩. এয়ার টিকেট বুকিং
৪. বাসের টিকেট বুকিং
৫. সেন্টমার্টিন জাহাজের টিকেট বুকিং
৬. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর টিকেট বুকিং

আমাদের সাথে থাকুন, আপনার বাজেটের মধ্যে টেনশন ছাড়া ভ্রমণ করুন।
ধন্যবাদ.

#কক্সবাজার #রেল #স্টেশন #সেন্টমার্টিন #টুরিস্ট

13/01/2023

কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলা সম্পূর্ণ নিষেধ।

বিশেষত লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সবসময় বিপুল পরিমান পর্যটক উপস্থিত থাকে। ফুটবল খেলার কারণে প্রায়ই বিচে ঘুরতে আসা অন্য পর্যটকদের গায়ে আঘাত লাগে এবং দূর্ঘটনা ঘটে। অনেকসময় পর্যটকদের শরীরের স্পর্শকাতর স্থানে লেগে বড় ধরনের এক্সিডেন্ট ঘটে। এমতাবস্থায় কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের লাবনী বিচ হতে কলাতলী বিচ পর্যন্ত এবং যে সকল জায়গায় পর্যটকদের উপস্থিতি থাকে সে সকল স্থানে ফুটবল না খেলার জন্য অনুরোধ জানানো হল।
উল্লেখ্য যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পর্যটকদের আনাগোনা থাকেনা এমন জায়গায় ফুটবল খেলা যাবে । কোন পর্যটকের বিরক্তি সৃষ্টি করে এমন কোন কাজ করা থেকে বিরত থাকুন। একটা শৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় বিচ উপহার দিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ট্যুরিস্ট পুলিশের সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।

🚢 আপডেট.....!দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে আবারো চালু হতে হচ্ছে জাহাজ চলাচল। আগামী ১৬ জানুয়ারি হতে আনু...
11/01/2023

🚢 আপডেট.....!
দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে আবারো চালু হতে হচ্ছে জাহাজ চলাচল। আগামী ১৬ জানুয়ারি হতে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হবে।
জাহাজ এর বিস্তারিত নিম্নে দেওয়া হলোঃ

★ এস টি শহীদ সুকান্ত বাবু জাহাজ চলবে ১৬ই জানুয়ারী হতে। ভাড়াঃ (যাওয়া-আসা)
মেইন ডেক -- ১০০০ টাকা
ওপেন ডেক -- ১১০০ টাকা
কেবিন -- ৩০০০ টাকা

★ এম ভি বে-ক্রুজার জাহাজ চলবে ২০শে জানুয়ারী হতে। ভাড়াঃ (যাওয়া-আসা)
রজনীগন্ধা -- ১৪০০ টাকা
হাসনাহেনা -- ১৫০০ টাকা
কৃষ্ণচুড়া -- ১৮০০ টাকা

★ এম.ভি পারিজাত
ভাড়াঃ (যাওয়া-আসা)
মেইন ডেক -- ১২০০ টাকা
ওপেন ডেক -- ১৫০০ টাকা
বিজনেস ক্লাস -- ১৭০০ টাকা
কেবিন -- ৩০০০ টাকা

★ এম.ভি রাজহংস
ভাড়াঃ (যাওয়া-আসা)
বিজনেস ক্লাস -- ১৫০০ টাকা
ভিআইপি -- ১৭০০ টাকা
কেবিন -- ৩০০০ টাকা

সময়সূচীঃ
প্রতিটি শিপ টেকনাফ এর নির্ধারিত জেটি হতে সকাল ৯ ঘটিকায় সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেন্টমার্টিন হতে বেলা ৩ ঘটিকায় টেকনাফ এর উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কক্সবাজার হতে সেন্টমার্টিন জাহাজ চলাচলে পর্যটকদের হয়রানি পেতে হয়েছে বেশ। এবার সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে পর্যটকরা। আশাকরি প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারো পর্যটকে মুখরিত হয়ে উঠবে।

25/11/2022
20/11/2022

Britsh tourists in front of the Great Sphinx, 1910.

20/11/2022

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।।..............................................
অদ্য ২০/১১/২০২২ খ্রীঃ তারিখে কক্সবাজার সমুদ্র সৈকতে ভোর হতেই আত্ম-নিয়োজিত থেকে ডিউটি করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন; পর্যটকের বিশ্বস্ত সহযোগী।। ..................................................

01/11/2022

কক্সবাজার রেলওয়ে স্টেশন..

23/10/2022

🏖️ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন 🏝️🏖️

🏖️⛱️ বর্তমানে সাগর বেশ উত্তাল। প্রবল ঢেউ এর কারনে সমুদ্র উত্তাল রুপ ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৪ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতে পারে।

🏖️ এমতাবস্থায়, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক কক্সবাজারে ভ্রমণরত পর্যটকদের সমুদ্রের পানিতে গোসলে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে।।

** নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।**

Address

Sugondha Point, Cox's Bazar
Cox's Bazar
4700

Telephone

+8801571361512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's bazar Hotel Booking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's bazar Hotel Booking:

Share