05/08/2026
জুলাই আমাদের মনে করিয়ে দেয়—যখন একতা আর সততা একসাথে দাঁড়ায়, তখন কোনো শাসক বা অন্যায়ের শক্তিই মানুষের অধিকার কে কেড়ে নিতে পারে না।
২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে রক্ত ঝরানো তরুণদের আত্মত্যাগ আমাদের কাঁধে এক বিরাট দায়িত্ব দিয়ে গেছে। তারা শুধু ইতিহাসের নতুন এক অধ্যায় লেখেননি, আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হয়, কীভাবে নিজের দেশের জন্য স্বকীয়তা ধরে রাখতে হয়।
শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সকল শহীদ ও বীরদের।