01/04/2026
সম্পর্ক তো শেষ, কিন্তু মুভ অন করবেন কীভাবে?
সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় মিথ্যা যেটা আমরা নিজেকে বলি সেটা হলো— আমি ওকে ঘৃণা করি, তাই আমি ওকে ভুলে গেছি।
বিশ্বাস করুন, ঘৃণা ভালোবাসার মতোই শক্তিশালী একটা আবেগ।
কাউকে ঘৃণা করা মানেও আপনি তাকে মনে মনে জায়গা দিয়ে রেখেছেন।
সম্পর্ক শেষ হওয়ার পরেও যদি আপনি তার প্রোফাইল দেখেন, সে কার সাথে মিশছে তা নিয়ে জেলাস হন— তার মানে আপনি ফিজিক্যালি আলাদা হলেও, মেন্টালি এখনো সেই সম্পর্কের জলেই হাবুডুবু খাচ্ছেন।
জীবন থেমে থাকে না। আপনাকে মুভ অন করতেই হবে।
কিন্তু কীভাবে? জাদুমন্ত্রে কাজ হবে না, দরকার কঠিন ডিসিপ্লিন।
দ্রুত মুভ অন করার ৪টি প্র্যাকটিক্যাল উপায় বলছি…
১. নো কন্টাক্ট রুল
এটা কোনো অপশন নয়, এটা প্রায় বাধ্যতামূলক।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ— সব জায়গা থেকে ব্লক বা রিমুভ করুন।
“বন্ধু হয়ে থাকবো”— এই ভুল করতে যাবেন না।
চোখের আড়াল হলে, মনের আড়াল হতে বাধ্য।
যতদিন তার ছবি দেখবেন, ততদিন তার স্মৃতি আপনাকে তাড়া করবে।
২. কৈফিয়ত খুঁজবেন না
“ও কেন এমন করলো?” “আমার কি দোষ ছিল?”— এই উত্তরগুলো খোঁজা বন্ধ করুন।
সে যে আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে সম্মান দেয়নি— এটাই তার উত্তর।
এর চেয়ে বড় কোনো ‘ক্লোজার’ হয় না।
নিষ্ঠুর সত্যটা মেনে নিন, কষ্ট কম হবে।
৩. ক্ষমা করে দিন
তাকে ক্ষমা করুন— তার জন্য নয়, আপনার নিজের শান্তির জন্য।
মনের ভেতর ক্ষোভ পুষে রাখা মানে জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখা; হাত আপনারই পুড়বে।
তাকে মাফ করে দিয়ে নিজের কাঁধ থেকে এই ভারটা নামিয়ে ফেলুন।
আপনি যত দ্রুত তাকে ক্ষমা করবেন, তত দ্রুত আপনি মুক্তি পাবেন।
৪. সেরা জবাব দিন নিজের উন্নতির মাধ্যমে
কারো প্রতি রাগ ধরে রাখার চেয়ে নিজের উন্নতিই সবচেয়ে শক্ত জবাব।
নিজেকে জিমে, ক্যারিয়ারে, স্কিল ডেভেলপমেন্টে এতটাই ব্যস্ত রাখুন যে তাকে মনে করার সময়টুকুও যেন না পান।
আপনি যখন সফল হবেন, ভালো থাকবেন— সেটাই হবে সবচেয়ে বড় অর্জন।
এই বিষয়টা মাথায় রাখুন…
একটা ভুল মানুষের জন্য নিজের জীবন নষ্ট করবেন না।
আপনার জীবনের গল্পটা অনেক বড়, সে হয়তো সেই গল্পের একটা ছোট্ট অধ্যায় ছিল মাত্র।
পাতা উল্টান, পরের অধ্যায়ে হয়তো দারুণ কিছু অপেক্ষা করছে।
অতীতকে বিদায় দিন, বর্তমানে ফোকাস করুন।
অল দ্য বেস্ট।
লেখাটি ফেসবুক সংগৃহীতা লেখক বা লেখিকার নাম জানা থাকলে দয়া করে জানাবেন🙏