14/07/2026
🎉 গৌরবময় ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 🎉
আলহামদুলিল্লাহ! সাফল্য, আস্থা ও সম্মিলিত অগ্রযাত্রার এক গৌরবময় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ সাইদী, এমপি।
তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের এক বছরের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং হোটেল ও রিসোর্ট খাতে একটি আন্তর্জাতিক মানের, শরিয়াহসম্মত (হালাল) প্রতিষ্ঠানের স্বপ্ন বাস্তবায়নে সকল বিনিয়োগকারী, কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও অংশীদারদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও দোয়াই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডকে আগামী দিনে আরও বড় সাফল্য, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।
এই গৌরবময় যাত্রার অংশীদার হওয়া সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ হোক ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের আগামী দিনের পথচলা। ❤️