Newsmonitorbd.com

Website Contact the business

Newsmonitorbd.com News for the people, for the country and for the humanity
(2)

04/11/2026

নিউজ মনিটর বিডি ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৬ মিনিট ছবি: এআই ছবি বর্তমান সরকার পদ্মা নদীতে দ্বিতীয় আর....

04/11/2026

অনলাইন ডেস্ক: নিউজ মনিটর বিডি, ২:৩৮ পি.এম পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতি....

https://newsmonitorbd.com/2026/11/04/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%...
04/11/2026

https://newsmonitorbd.com/2026/11/04/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

ইন্টারন্যাশনাল ডেস্ক: আল জাজিরার সংবাদ ও লাইভ ব্লগ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্ব.....

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভা বর্জন ডাকসু জিএস এস এম ফরহাদের।
03/11/2026

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভা বর্জন ডাকসু জিএস এস এম ফরহাদের।

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভায় ডাকসু জি.এস. এস এম ফরহাদকে নিয়ন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু তিনি বলেন, গণরায়.....

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভা বর্জন ডাকসু জিএস এস এম ফরহাদেরসংবিধান সংশোধন কমিটির বিশেষ সভায় ডাকসু জি.এস. এস এম ফরহাদ...
03/11/2026

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভা বর্জন ডাকসু জিএস এস এম ফরহাদের

সংবিধান সংশোধন কমিটির বিশেষ সভায় ডাকসু জি.এস. এস এম ফরহাদকে নিয়ন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু তিনি বলেন, গণরায়কে উপহাস ও জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি: আমি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জন করছি!

তিনি আজ দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিউজ মনিটর বিডির পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো।

আজ ৩ নভেম্বর, ২০২৬ তারিখে বেলা ২:৩০ টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময় সভায় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে (চিঠির কপি সংযুক্ত)।

চব্বিশের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন; সবার মনেই একটি অভিন্ন স্বপ্ন ও সুদৃঢ় আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা হলো চব্বিশের হাজারো শহীদ ও আহতদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে ভবিষ্যতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। আমাদের শিক্ষাঙ্গনগুলো আর কখনো ফ্যাসিবাদের কালো ছায়ায় অবরুদ্ধ হবে না; বরং সেখানে একটি উন্মুক্ত, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ সর্বদা বিরাজ করবে। দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত হবে এবং একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠিত হবে; এটিই ছিল ছাত্র-জনতার মূল প্রত্যাশা।

চব্বিশের গণঅভ্যুত্থানের সেই অদম্য স্পিরিটকে বুকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শহীদ ও আহতদের সেই প্রত্যাশা পূরণে অবিচলভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। ঠিক সেই দায়বদ্ধতা ও সুদৃঢ় নীতিগত অবস্থান থেকেই আমি এবং ডাকসু এই প্রহসনমূলক মতবিনিময় সভা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া থেকে নিজেদের বিরত রাখছি।

যেই প্রক্রিয়ায় জুলাই-আগস্টের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, সেই প্রক্রিয়ার অংশীদার হওয়ার প্রশ্নই ওঠে না! আমাদের এই বর্জনের সুস্পষ্ট কারণগুলো নিচে তুলে ধরছি:-

১. ৬৯% মানুষের গণরায় ও 'জুলাই সনদ'-এর সাথে প্রতারণা: ২০২৪ সালের জুলাই-আগস্টে হাজারো শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের পঙ্গুত্ববরণের বিনিময়ে অর্জিত ঐতিহাসিক অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচারী সাংবিধানিক কাঠামোর আমূল সংস্কার করে একটি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে দেশের প্রায় ৬৯ শতাংশ (৬৮.৫৯%) মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সুস্পষ্ট রায় প্রদান করেছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে অনুমোদিত এই রায় বাস্তবায়ন করা বর্তমান সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার ও সংসদীয় কমিটি জনগণের এই সুস্পষ্ট ম্যান্ডেটকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবল আংশিক ‘সংশোধন’-এর মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থার সংবিধানই বহাল রাখতে চাইছে। এটি জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণার শামিল। সুতরাং, তাদের এই প্রহসনের প্রক্রিয়ায় অংশগ্রহণের অর্থই হলো জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এবং জনগণের ঐতিহাসিক গণরায়কে অস্বীকার করা, যা আমরা কোনোভাবেই হতে দেবো না।

২. সংসদের সীমিত ক্ষমতা দিয়ে মৌলিক কাঠামোর পরিবর্তন অসম্ভব : সংবিধানের ১৪২ অনুচ্ছেদ সংসদকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কেবল সংবিধান সংশোধনের সীমিত ক্ষমতা বা 'Amending Power' দিয়েছে। এটি কোনোভাবেই 'Constituent Power' বা গাঠনিক ক্ষমতা নয়, যা কেবল জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর নির্ভরশীল। 'জুলাই জাতীয় সনদে' দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ যে ৪৮টি ধারা রয়েছে, তা সরাসরি সংবিধানের মৌলিক কাঠামো বা 'Basic Structure'-এর সাথে যুক্ত। সংসদের এই অর্পিত ক্ষমতা দিয়ে মৌলিক কাঠামোর রূপান্তর ঘটানো যায় না। সরকার গঠিত গুটিকয়েক এমপির বিশেষ কমিটি দিয়ে ৬৯% মানুষের রায়ের যথাযথ প্রতিফলন সম্ভব নয়। সংবিধানের প্রচলিত দোহাই দিয়ে যদি গণরায়কে বাধাগ্রস্ত করা হয়, তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণভোট এবং এই সরকার গঠনের সাংবিধানিক ভিত্তিই প্রশ্নের মুখে পড়বে।

৩. সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার চরম আইনি ঝুঁকি : বিদ্যমান সংবিধানের অধীনে একতরফা এই কাটাছেঁড়ার সবচেয়ে বড় আইনি দুর্বলতা হলো:- এটি যেকোনো সময় সুপ্রিম কোর্ট কর্তৃক "মৌলিক কাঠামো লঙ্ঘনের" দায়ে অবৈধ ও বাতিল হয়ে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। আমাদের জাতীয় ইতিহাসই এর সাক্ষী; অতীতে পঞ্চম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হওয়ার পরও আদালত তা বাতিল করে দিয়েছিলেন। জনগণের প্রত্যক্ষ রায়ের শক্তির ওপর ভিত্তি করে একটি 'স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ' গঠন না করে, কেবল মুষ্টিমেয় কয়েকজন দলীয় সংসদ সদস্যের মাধ্যমে করা এই সংশোধনীর কোনো আইনি স্থায়িত্ব ভবিষ্যতে থাকবে না। এর ফলে যেকোনো সময় আদালতের একটিমাত্র রায়ে আমাদের জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে অর্জিত সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই আত্মঘাতী ফাঁদে আমরা পা দেবো না।

আমাদের স্পষ্ট দাবি: সংবিধানের আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত আইনি জোড়াতালি বা 'সংশোধন' আমরা মানি না। অনতিবিলম্বে এই একতরফা প্রক্রিয়া বন্ধ করতে হবে। গণভোটের ৬৯ শতাংশ মানুষের ম্যান্ডেট মেনে জুলাই সনদের আলোকে একটি স্বাধীন 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করতে হবে।

রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যেকোনো সৎ ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগে ডাকসু সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু একতরফা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কোনো ফাঁদে আমরা পা দেবো না।

এস এম ফরহাদ
সাধারণ সম্পাদক (জিএস)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ব্রেকিং নিউজ:বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন।কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ
03/11/2026

ব্রেকিং নিউজ:
বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন।

কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

02/11/2026

২৯ দিনের ব্যবধানে দেশের বাজারে ভোক্তাপর্যায়ে ২ বার বাড়লো এলপিজি (LPG) গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশ...

02/11/2026

নিউজ মনিটর বিডি.কম নোয়াখালীর কোম্পানিগঞ্জের সুন্দলপুর দক্ষিণ-১ অনুসন্ধান কূপে দুটি জোনে মোট ৯৭.৬৯ বিলিয়ন ঘনফু....

https://newsmonitorbd.com/2026/11/02/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e...
02/11/2026

https://newsmonitorbd.com/2026/11/02/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/

নিউজ মনিটর বিডি.কম নোয়াখালীর কোম্পানিগঞ্জের সুন্দলপুর দক্ষিণ-১ অনুসন্ধান কূপে দুটি জোনে মোট ৯৭.৬৯ বিলিয়ন ঘনফু....

01/11/2026

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রধান অতিথি : এটিএম. আজহারুল ইসলাম এমপি
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

🗒️ ০১ নভেম্বর ২০২৬। রবিবার
বায়তুল মোকাররম উত্তর গেইট

আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী

Address

Dhaka
8200

Alerts

Be the first to know and let us send you an email when Newsmonitorbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsmonitorbd.com:

Shortcuts

Share