06/11/2011
অসম প্রেম থেকে সাবধান থাকা উচিত। ই-মেইল বা মোবাইল প্রেম থেকেও সাবধানতা অবলম্বন করা ভাল।
কিছু কিছু বয়স্ক লোকের টিনএজ প্রীতি লক্ষ্য করা যায়। এই ধরনের প্রেম যারা করে মেডিক্যালের ভাষায় এটিকে বলে "পার্সোনালিটি ডিসঅর্ডার"। শুধুমাত্র শারীরিক, মানসিক তৃপ্তির জন্যই বয়স্ক লোকেরা এমনটি করে থাকেন। আমার খুব পরিচিত এমন একজনকে জানি-যিনি অহরহ প্রেমে পড়েন। তাঁকে জিজ্ঞেস করেছিলাম-কেনো সে অমন করে প্রেমে পরেন? উত্তরে বলেছিলেন-"যার হৃদয় যত বড়, সেই তত বেশী প্রেমে পরে"! আমার মনে হয় অমন বড় হৃদয়ের মানুষগুলোও কিছুটা মানষিক অসুস্থ্য।
প্রেম বা ভালবাসা মানুষের জীবনের একটি ইতিবাচক দিক। তবে বাস্তবতার প্রেক্ষিতে প্রেম ভালবাসার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হয়। প্রেমে ব্যর্থ যারা, তাদের উদ্দেশ্যে বলছি, একটি প্রেম না হয় সফল হয়নি তাতে কি? জীবনের কোন মুহূর্তে তোমার জন্য হয়তো অপেক্ষা করছে আরো ভালো, আরো সুন্দর কেউ না কেউ। যে তোমার শ্রাবণ মেঘগুলো কেড়ে নিয়ে তোমার মনের আকাশে সূর্যের হাসিতে ভরিয়ে দেবে।