02/02/2026
আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা 🤝
আমি এই গ্রুপেরই একজন সদস্য। অনেকদিন ধরে নীরবে পোস্ট ও কমেন্ট পড়ে আসছি, শিখছি আপনাদের অভিজ্ঞতা থেকে।
একটা কথা সত্য—
ফিডের ভুল সিদ্ধান্তে একটা খামারের পুরো বছরের হিসাব নষ্ট হয়ে যেতে পারে।
এই কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি।
সেই জায়গা থেকেই একটা স্বপ্ন নিয়ে কাজ করছি—
.
ইনশাআল্লাহ আগামী বছর জানুয়ারি থেকে বাজারে আনার প্রস্তুতি চলছে।
আমরা সব ধরনের ফিড নিয়ে কাজ করছি—
🔹 Sonali Starter
🔹 Sonali Grower
🔹 Sonali Finisher
কিন্তু বাজারে আনার আগে আপনাদের কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
👉 একজন অভিজ্ঞ খামারি হিসেবে দয়া করে বলবেন—
• ফিডে কোন সমস্যাটা আপনাদের সবচেয়ে বেশি ভোগায়?
• ওজন, FCR, না কি হঠাৎ মৃত্যু?
• কোন বয়সে ফিড বদলালে সবচেয়ে ভালো রেজাল্ট পান?
আমি ব্যবসা করতে চাই ঠিকই,
কিন্তু তার আগে চাই সঠিক ফিড দিতে।
আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক দিকনির্দেশনা হতে পারে।
দোয়া ও পরামর্শ চাই 🤲