25/04/2026
আমার এক চাচা ছিলেন, ১৯৮৫ সাল। উত্তরা তখন সবে গড়ে উঠছে। ধোঁয়াটে পথ, দু-একটা বাড়ি, বাকি সব ফাঁকা মাঠ।
চাচা সেই সময় তিন কাঠা জমি কিনলেন। দাম দিলেন ৪৫ হাজার টাকা।
পরিবারের সবাই হেসেছিল। "এত দূরে জমি কিনে কী হবে? জলাভূমি!"
আজ ২০২৬ সাল। সেই তিন কাঠার দাম চার কোটি টাকা।
৪১ বছরে প্রায় ৯০০ গুণ।
//.\\
কিন্তু একই সময়ে পৃথিবীর অন্য কোনে আরেকটা গল্প চলছিল।
থাইল্যান্ডের ফুকেতে এক ব্যবসায়ী, অ্যাড্রিয়ান জেচা। ১৯৮৮ সালে একটা ছোট্ট রিসোর্ট খুললেন। মাত্র ৪০টা বাংলো। নাম রাখলেন আমানপুরি।
লোকে হেসেছিল তাঁকেও। এক রাত থাকতে সাড়ে চারশো ডলার? কে দেবে?
প্রথম বছর লোকসান। দ্বিতীয় বছরও।
কিন্তু জেচা জানতেন — তিনি শুধু হোটেল বেচছেন না, একটা দর্শন বেচছেন। নীরবতা, গোপনীয়তা, সংস্কৃতির গন্ধ।
পরের কয়েক বছরে বিল গেটস এসে থাকলেন। আরমানি এলেন। ম্যাডোনা এলেন।
আমান হয়ে উঠল এক ধর্মের মতো ব্র্যান্ড।
২৬ বছর পর, ২০১৪ সালে পুরো আমান চেইন বিক্রি হলো ৩৫০০ কোটি টাকায়। তার মধ্যে জমি-বাড়ি-আসবাবপত্র মিলিয়ে ১৫০০ কোটি।
বাকি ২ হাজার কোটি — শুধু "আমান" নামটার দাম।
দুটো গল্প পাশাপাশি রাখুন।
চাচার জমি ৪১ বছরে ৯০০ গুণ বেড়েছে। ভাল।
কিন্তু সেই জমি ৪১ বছর ধরে কিছু আয় করেনি — শুধু পড়ে ছিল।
আমানপুরি ২৬ বছরে ১৭৫ গুণ বেড়েছে। কম মনে হতে পারে।
কিন্তু সেই ২৬ বছর প্রতিদিন আয় হয়েছে। প্রতি অতিথি একটা গল্পে পরিণত হয়েছে। আর শেষে — একটা নাম এত দামি হয়ে উঠেছে যে জমির চেয়ে বড়।
শুধু জমি একটা ঘোড়া। জমি + ব্র্যান্ড + আয় তিনটে ঘোড়া একসাথে।
প্রশ্ন আসতে পারে — ২৫ বছরে কি ব্র্যান্ড গড়া যায়?
ইতিহাস বলছে যায়। আমান ২৬ বছরে। Six Senses ২৪ বছরে। Banyan Tree ২৬ বছরে। Four Seasons ২৫ বছরে globally established।
পৃথিবীর সবচেয়ে boutique luxury chain — সবাই এক প্রজন্মে গড়ে উঠেছে।
//.\\
The African Dreams — বাংলাদেশী মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। পূর্ব আফ্রিকায় কাজ করছে।
আমাদের পথ শুরু হয়েছে কয়েক বছর আগে।
একটা এগ্রো ফার্ম আজ চলছে — গরু, ফসল, দৈনন্দিন output।
উগান্ডার পাকওয়াচে পিরামিড রিসোর্ট-এর জমির title last week পেয়ে গেছে আমাদের হাতে। নীল নদের পাড়ে — আফ্রিকার একমাত্র পিরামিড-themed luxury retreat তৈরি হচ্ছে।
কেনিয়ার দক্ষিণ উপকূলে আসছে সিন্দবাদ রিসোর্ট — পূর্ব আফ্রিকার প্রথম মুসলিম-পরিচালিত হালাল heritage retreat।
পরের ৫ বছরে আরো আসবে।
প্রত্যেকটা আলাদা theme — কোনোটা সাফারি, কোনোটা সমুদ্র, কোনোটা ঐতিহ্য। আলাদা নাম, আলাদা চরিত্র।
কিন্তু চেইন একটাই — The African Dreams।
আমান যেমন আমানপুরি, আমানজিও, আমানকিলা — প্রত্যেকটা আলাদা, কিন্তু "আমান" নামটাই ছাতা।
এক লাখ টাকা ২৫ বছর পরে।
শুধু জমি কিনে রাখলে — বার্ষিক সাড়ে সাত শতাংশ হারে — হবে প্রায় ৬ লাখ টাকা।
ছয় গুণ। ভাল।
আমাদের চেইনের অংশীদার হলে — জমির appreciation হবে একই ৬ লাখ। সাথে যোগ হবে ২৫ বছরের cumulative dividend আরো ৩ লাখ। আর ব্র্যান্ড premium যোগ হবে আরো ৩ লাখ।
মোট: প্রায় ১২ লাখ টাকা।
বারো গুণ।
আমার চাচা ১৯৮৫-তে যা করেছিলেন — সঠিক সময়ে সঠিক জমি কেনা।
আমরা ২০২৬-এ যা করতে পারি — সঠিক সময়ে সঠিক ব্র্যান্ডে অংশীদার হওয়া।
লেখাটি Mujahidul Islam Jahid ভাইয়ের,
তার অনুপ্রেরণায় আমিও কৃষি নিয়ে কাজ করছি, আপনারাও শুরু করুন। ইনশাআল্লাহ খুব শিগ্রই আমরা উৎপাদনে যাবো, এবং সম্পুর্ণ নিজস্ব প্রসেসিং ও প্যাকেজিং এর আওতায় গ্রাহকদের অর্গানিক পণ্য প্রাপ্তির প্রয়াস থাকবে।
আমাদের সাথে যুক্ত হয়ে এই অদম্য অগ্রযাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ রইলো।