Kuakata Hotel-Motel Employees Association

Kuakata Hotel-Motel Employees Association কুয়াকাটা সকল হোটেল ম্যানেজারদের একটি সামাজিক সংগঠন

📢 প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও সংহতি বার্তাশ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন,আগামীকাল কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন-এর...
25/07/2026

📢 প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও সংহতি বার্তা
শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন,

আগামীকাল কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সকল নেতা, সদস্য এবং পর্যটন খাতের সম্মানিত শ্রমিক-কর্মচারীদের জানাই কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল সালাম।

পর্যটন নগরী কক্সবাজারের আতিথেয়তা শিল্পকে সচল ও সমৃদ্ধ রাখতে আপনাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান অপরিসীম। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে আপনাদের এই ৫ বছরের অগ্রযাত্রা সত্যিই প্রশংসনীয়।

একটি সহোদর সংগঠন হিসেবে আমরা বিশ্বাস করি, দেশের পর্যটন খাতের প্রসার এবং হোটেল-মোটেল কর্মীদের সার্বিক সুরক্ষায় আমাদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

আল্লাহ তাআলা কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের ভবিষ্যতের সকল শুভ ও গঠনমূলক পদক্ষেপ সহজ করুন এবং সংগঠনটিকে আরও বেগবান করুন। আমরা আপনাদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

শুভেচ্ছান্তে,
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।
22/07/2026

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মাসিক সভা সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আ...
27/06/2026

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মাসিক সভা সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আয়োজিত নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে যথাযথ মূল্যায়ন ও সম্মানে জন্য পর্যটন হলিডে হোমস এবং বরিশাল গেট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল। ❤️❤️

01/05/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ☘️
এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সেই সকল শ্রমিক ভাই-বোনদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম, ঘামে ভেজা হাত আর ত্যাগের বিনিময়ে গড়ে উঠছে আমাদের সমাজ, সভ্যতা ও স্বপ্ন।
শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবন নিশ্চিত হোক—এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।
Kuakata Hotel-Motel Employees Association এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে জানাই মহান মে দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

কুয়াকাটায় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি জনাব কলিম মাহমুদ এর মৃত্যুতে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন পরিবার গ...
26/04/2026

কুয়াকাটায় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি জনাব কলিম মাহমুদ এর মৃত্যুতে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন পরিবার গভীরভাবে শোকাহত।
আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

দক্ষতা ও পর্যটকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ...
28/03/2026

দক্ষতা ও পর্যটকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের
প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন স্যার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো: বোরহান উদ্দিন স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর আনোয়ার হোসেন ভূঁইয়া স্যার সহ ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটার ও কুয়াকাটা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার স্যার।

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লায়িজ এসোসিয়েশন এর পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।।
20/03/2026

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লায়িজ এসোসিয়েশন এর পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।।

সৈকতের মনোরম পরিবেশে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন পরিবারের ইফতার মাহফিল। 🌅_💝
05/03/2026

সৈকতের মনোরম পরিবেশে কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন পরিবারের ইফতার মাহফিল। 🌅_💝

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৭১ সালের এই দিনে মহা...
16/12/2025

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের গর্ব ও প্রেরণার উৎস। দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাই।

মহান বিজয় দিবস চিরঅম্লান হোক।

Address

Kuakata
Patuakhali

Telephone

+8801811117974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuakata Hotel-Motel Employees Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category