Dainik Dinkal Sreemangal

Dainik Dinkal Sreemangal journalist

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদল নেতা নিহত আহত ২মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা...
01/10/2025

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদল নেতা নিহত আহত ২

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা ও কাপড়ের ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের সাথে থাকা আরো দুই যুবদল নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যদর্শীরা জানান,বুধবার(১ অক্টোবর)ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ (লইয়ারকুল) এলাকায় প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৯৩৯৫) এর সাথে বিপরীত দিক থেকে আগত নোহা গাড়ির (ঢাকা মেট্রো-চ-৫১-৭৩৫০) মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা গফুর শেখ, মো. তানভীর হোসেন (জনি) ও অজয় সিং গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গফুর শেখকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন বলেন,‘সকাল ৬টা ৮ মিনিটের দিকে মোবাইল ফোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।
এসময় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং (৪২) এবং উপজেলা যুবদল নেতা মো.তানভীর হোসেন (জনি)। এর মধ্যে অজয় সিংহ মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন এবং তানভীর হোসেন জনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন।
নিহত উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর শেখ শহরের স্টেশন রোডের মিতালী ম্যানসনে কাপড়ের ব্যবসা করেন। তিনি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার মৃত সিদ্দিক শেখের পুত্র। নিহত আব্দুল গফুর ১ কন্যা (৪) এবং এক পুত্র (১০) সন্তানের জনক।
আহত তানভীর হোসেন জনি পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক মিল্লাদ হোসেনের পুত্র এবং অজয় সিং পূর্বাশা এলাকার নারায়ণ সিং এর পুত্র।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের সেমিনার: অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্...
14/09/2025

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের সেমিনার: অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের নিয়ে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর এবং শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতিনিধি এসআই নৃপেন।এসময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক ইত্তেফাকে সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ,দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহম্মদ, যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো: এহসানুল হক।
সভায় বক্তারা অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ (সংশোধিত ২৫ ধারা) এবং সাংবাদিকদের অধিকার সংক্রান্ত প্রেস আপিল বোর্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ ও উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।

আজ দৈনিক দিনকালে নিউজ ১৩.০৫.২০২৫
12/06/2025

আজ দৈনিক দিনকালে নিউজ ১৩.০৫.২০২৫

শ্রীমঙ্গল ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঈদ পূর্নমিলিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
12/06/2025

শ্রীমঙ্গল ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঈদ পূর্নমিলিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার(১২ জু...
12/06/2025

শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার(১২ জুন ২০২৫)বিকাল ৫ ঘঠিকায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ হল রুমে (জাসাস)এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা জাসাসের আহবায়ক মো.মাহবুবুর রহমান লিংকনের সভাপতিত্বে ও জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাদিকুর রহমান বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল মজিদ খোকন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম রিপন, সদস্য সচিব, মৌলভীবাজার জেলা বিএনপি,দুরুদ আহমদ, সদস্য,মৌলভীবাজার জেলা বিএনপি, নূরে আলম সিদ্দিকী, আহবায়ক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অলী আহমদ খান, আহবায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি,সৈয়দ মমসাদ আহমদ, আহবায়ক, মৌলভীবাজার পৌর বিএনপি,সারোয়ার মজুমদার ইমন, সি: যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার পৌর বিএনপি,শামীম আহমদ, আহবায়ক, শ্রীমঙ্গল পৌর বিএনপি,শামসুল ইসলাম রাসেল, আহবায়ক, মৌলভীবাজার জেলা জাসাস,জসিম উদ্দিন, সদস্য সচিব, মৌলভীবাজার জেলা জাসাস,তাজ উদ্দিন তাজু, যুগ্ম আহবায়ক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,আবুল হোসেন, যুগ্ম আহবায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি,হাফিজুর রহমান চৌধুরী তুহিন, যুগ্ম আহবায়ক, শ্রীমঙ্গল উপজেলা,রাশেদুল হাসান, যুগ্ম আহবায়ক, শ্রীমঙ্গল পৌর বিএনপি,মহিউদ্দিন জারু, আহবায়ক, শ্রীমঙ্গল উপজেলা যুবদল,সারোয়ার হোসেন, আহবায়ক, শ্রীমঙ্গল পৌর যুবদল।

আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

শ্রীমঙ্গলে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ...
10/06/2025

শ্রীমঙ্গলে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর উদ্যোগে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০জুন) দুপুরে পশ্চিম ভাড়াউড়া গ্্রামের ঈদগাহ ময়দানে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাবেক মেম্বার আনার মিয়ার সার্বিক সহযোগিতায় এলাকার বিশিষ্ট মুরুব্বি যত্রিক মিয়ার সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী( হাজী মুজিব),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো.দুরুদ আহম্মদ,৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.দুদু মিয়া,শ্রীম্গল উপজেলা বিএনপির আহবায়ক মো.নুরুল আলম সিদ্দীকি,যুগ্ম আহবায়ক মো.তাজ উদ্দীন তাজু,এতে উপজেলার মৎসজীবি সম্প্রদায়ের ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন,মো.মুকসুদুর রহমান,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন।এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় সমাবেশ কে সফল করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ...
28/05/2025

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় সমাবেশ কে সফল করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) এর নেতৃত্বে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বুধবার সকালে ঢাকার ফকিরাপুল থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশে যোগদান করেন।

21/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

21/05/2025

Address

Dhaka

Telephone

+8801719046646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Dinkal Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Dinkal Sreemangal:

Share