17/01/2024
#অচেনা_ডুয়ার্স
" অচেনা ডুয়ার্স"
৩ রাত ৪ দিনের ভ্ৰমণসূচি :
১ম দিন :আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে সকালে গাড়িতে করে জঙ্গলে ঘেরা নিরিবিলি পানিঝোড়ায় আমাদের লিটল হোমস্টেতে পৌঁছে যাবো, স্নান খাওয়া সেরে ৩১ নং জাতীয় সড়ক ধরে চা বাগানের বুক চিরে পৌঁছে যাবো ডুয়ার্সের আমাজন "সিকিয়াঝোড়া"। গভীর জঙ্গলের বুক চিরে এগিয়ে চলবে আমাদের নৌকা।গা ছম ছম করা নিস্তব্ধতা উপভোগ করতে করতে দেখা যেতে পারে হস্তী শাবকের জলকেলী ,জঙ্গলের আড়াল থেকে হরিণ পালের উঁকিঝুঁকি।চা বাগানের মধ্যে সূর্যের হারিয়ে যাওয়া দৃশ্য উপভোগ করতে করতে ফিরে আসবো আমাদের হোমস্টেতে।চা পকোড়া খেতে খেতে আড্ডায় মেতে উঠবো।রাতের খাবার খেয়ে বারান্দায় বসে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করে বিছানায়।
২য় দিন : সকালে উঠে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখে নেবো ময়ূর ও নানান রঙের নানান পাখি।সকালের জল খাবার সেরে পৌঁছে যাবো পাহাড় নদী ঘেরা কুয়াশা ঢাকা রায়মাটাং।যাবার পথে দাঁড়িয়ে যাবো পাহাড় নদী জঙ্গল চা বাগানের মিলন স্থল ডিমা নদীর তীরে।স্থানীয় মানুষের কাছে রায়মাটাং এর সহজ সরল মানুষের জীবন যাবনের গল্প শুনে আমরা পৌঁছে যাবো প্রতিবেশীদেশ ভূটানের প্রবেশদ্বার ফুন্টসলিং।দেখে নেবো জয়গাঁ ভিউপয়েন্ট , চারদিক পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদী যা তোর্সা ভিউপয়েন্ট নামেও পরিচিত।পড়ন্ত বিকালে এক কাপ চা খেতে খেতে হারিয়ে যাবো প্রকৃতির কোলে।হোমস্টেতে পৌঁছে চা পকোড়া খেতে খেতে গান ,আবৃতি ,গানের লড়াই করতে করতে রাতের খাবার সেরে নেবো।
৩য় দিন : সকালে উঠে চায়ের কাপে চুমুক দিয়ে পায়ে হেঁটে জঙ্গল নদী মোড়া পানিঝোড়া গ্রামটি দেখে সকালের জলখাবার সেরে বেরিয়ে রাজাভাতখাওয়া মিউজিয়াম দেখে ১৬ কিলোমিটার গভীর জঙ্গলের বুক চিরে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে পৌঁছে যাবো ডুয়ার্সের রানী জয়ন্তীতে।নদীর জলে পা ভিজাতে ভিজাতে অবাক চোখে দেখে নেবো নদী পাহাড় জঙ্গলের অপরূপ দৃশ্য।অতৃপ্ত নয়নে জয়ন্তী কে টাটা দিয়ে ফেরার পথে দেখে নেবো সান্তাল বাড়ি (বক্সা)।ফিরে আবার "চায়ে পে চৰ্চা "।ক্যাম্প ফায়ার এ আগুন পোহাতে পোহাতে চলবে গান,আবৃতি ও সুখ দুঃখের গল্প।রাতের খাবার সেরে বিছানায়।
৪র্থ দিন:
সকালের জলখাবার সেরে সকল কে টাটা করে ব্যাগ পত্র নিয়ে বেড়িয়ে যাবো কোচবিহারের উদেশ্যে।পথে দেখে নেবো বানেশ্বর মন্দির- কচ্ছপের খেলা।রাজবাড়ী ঘুরে রাজ বাড়ীর মাঠে একটু আড্ডা ,সেলফি করে মদন মহন মন্দির দর্শন করবো,মদন মোহনের আশীর্বাদ মাথায় নিয়ে রওনা দেবো স্টেশনের দিকে।সকলের সাথে কুশল বিনিময় করে বহু আনন্দ অভিজ্ঞতা ও ভালোবাসা নিয়ে রওনা হবো বাড়ির দিকে।
Contact Number::9609220526/9832090500