22/06/2023
অনেকেরই অভিযোগ, রেট কেন ওপেন দেন না অপারেটর রা।
তাদের জন্য কিছু কথা .....
১. ওপেন রেট দিতে গেলে প্রয়োজনীয় তথ্য চাই। যেমন, কতজন যাবেন, কবে যাবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি সাইট সিয়িং করবেন, কটা রুম লাগবে, কটা গাড়ি লাগবে, গাড়ির ফ্যাসিনেশন কী, ব্লা ব্লা ব্লা।
২. ওপেন রেট দিলে কিছু অসুবিধা আছে। যেমন, প্রপার অপারেটররা অনেক খেটে খুটে প্রপার আইটিনারি রেডি করেন, যা সময় সাপেক্ষ, যথেষ্ট মাথা খাটানোর কাজ। এখন কম্পিটিশন মার্কেট।
ধরুন, কেউ এক হাজার টাকা রেট বললেন, অমনি আরেকজন ৯০০ টাকা, আরেকজন আটশো টাকা, আরেকজন সাতশো টাকা রেট দিয়ে দিলেন। এই যে কম রেট দিচ্ছেন, সেটা পকেট থেকে দিচ্ছেন না। আপনাদের ট্যুরের কোয়ালিটি কমিয়েই দিচ্ছেন। সেটা আপনারা প্রথমে বুঝবেন না। যিনি হাজার টাকা রেট দিয়েছেন, তাকে দালাল, ফ্রড বলে দাগিয়ে দেবেন। পরে ঘুরতে গিয়ে যখন সাতশোর কোয়ালিটি পাবেন, তখন হাজারের কোয়ালিটি আপনার সত্তা কে উসকাবে, আপনি ঝগড়া করে, নিজের ট্যুর বরবাদ করে এসে ফেসবুকে সাতশো টাকার এজেন্ট কে ফ্রড বলে গালাগালি দেবেন আর বদনাম করবেন।
এটা এজেন্টের নয়, আপনারই ভুল, কারণ আপনিই হাজারের বদলে সাতশোর ট্যুর বেছেছিলেন।
ভাবুন, ভাবা প্রাকটিস করুন। আপনারাই পারেন একজন কে ভাল অপারেটর করতে আর আরেকজনকে ফ্রড।