VSTM Resort Aranya Kunja Dooars

VSTM Resort Aranya Kunja Dooars A Jungle Resort

VSTM  Resort Aranya Kunja   Hatipota (Jayanti), Moynabari, Alipurduar◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑🔰 আপনি কী অফবিট জঙ্গলে...
17/09/2024

VSTM Resort Aranya Kunja
Hatipota (Jayanti), Moynabari, Alipurduar
◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑

🔰 আপনি কী অফবিট জঙ্গলের মাঝে থেকে আগামীর ছুটিটা কাটাতে চান পরিবারের সাথে?

🔰 আপনি কী এক্কেবারে ভার্জিন প্রকৃতির মাঝে থেকে, প্রকৃতিকে উপভোগ করতে চাইছেন একান্তে প্রিয় সঙ্গীর সাথে?

🔰 বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে থেকে কী জঙ্গলকে উপভোগ করতে চাইছেন?

তাহলে আমাদের "অরণ্য কুঞ্জ রিসর্ট" হল আপনার জন্য সেরা ঠিকানা। ব্যস্ত শহরের জীবন থেকে বিরতি খুঁজতে থাকা মানুষদের জন্য, হাতিপোতার জঙ্গল ডুয়ার্সের শ্রেষ্ঠ বিকল্প। আমাদের রিসর্টটি শাল, সেগুন, শিরিষ, ইউক্যালিপটাস, পলাশ, শিমুল সহ নানা জাতের গাছের সমন্বয়ে রাজকীয় ভার্জিন জঙ্গলে ঘেরা।

আশেপাশে পাথুরে ভূখণ্ড, পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে আসা জলধারায় পুষ্ট নাম না জানা তিরতিরে নদী, বনের গভীর সবুজের পটভূমি, বিস্তীর্ণ তৃণভূমি, উত্তরের দিকচক্রবাল জুড়ে দীর্ঘ প্রসারিত নীলচে সবুজাভ হিমালয় পর্বতমালা এবং ছোট ছোট জনপদের মিশেলে এই ডুয়ার্সের বনভূমি, একটা বিশুদ্ধ ছুটির গন্তব্যের জন্য উপযুক্ত করে তুলেছে ভ্রমণপ্রেমিকদের কাছে। আদিম জঙ্গল, সরল সাধারণ অরণ্যজীবী মানুষ, তাদের সংস্কৃতি, জীবনধারা, পোশাক, উৎসবে, তাদের সরলতা আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য।

গাছের উঁচু উঁচু শাখাতে ধনেশ, টিয়া সহ হাজার হাজার পাখিদের মেলা, গাছের কান্ডে দুর্লভ অর্কিডের সমাহার। মাটিতে যখন তখন হাতি, বাইসন, হরিন খরগোশের দৌড়াদৌড়ি হামেশাই ঘটে চলে। বাতাসে বুনো ফুলের গন্ধে মাতাল হয়ে উড়ে বেড়ানো লক্ষ প্রজাপতির ঝাঁক। হ্যাঁ, এটাই আমাদের অরণ্য কুঞ্জ রিসর্ট। অ্যাকাম্পো, বুলবোফিলাম, চিলোচিস্তা, সিম্বিডিয়াম, ডেনড্রোবিয়াম, এরিয়া, গ্যাস্ট্রোচিলাস, লুইসিয়া, ওবেরোনিয়ার- এমন অগুন্তি সৌন্দর্যের পসরা সাজিয়ে ফুটে থাকা অর্কিডের দল তো এখানেই সম্মেলন করে, জঙ্গলের গাছে গাছে।

ভুটান-আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্তের হিমালয় পাদদেশে, আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ময়নাবাড়ির, তুরতুরি খন্ডে এই গহিন অরণ্যের মধ্যে, সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ অঞ্চলটি স্বপ্নময় গন্তব্যে পরিণত হয়েছে অফবিট প্রেমীদের জন্য । ডুয়ার্সের ঐতিহ্যময় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে থাকবে আমাদের এর বিশ্বাসযোগ্যতা ও যথাযথ মানের পরিসেবা- যা আপনাকে নিশ্চিত মানসিক তৃপ্তি দেবে। ভ্রমণকারীদের জন্য বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির সাথে একাত্ম হতে, মুগ্ধতার মাঝে বিলীন হতে এটাই সেরা ঠিকানা।

কেমন হতে পারে এখানকার ভ্রমণসূচী!

প্রথম দিন আলুপুরদুয়ার শহরের ৩টিই রেল স্টেশনের যেকোনো একটি থেকে রওনা দেওয়া হাতিপোতা ময়নাবাড়ির উদ্দেশ্যে, মিনিট চল্লিসের এই যাত্রাপথের দুধারে তখন ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের চড়ুইভাতি, দুচোখ ভরে দেখেও যেন এই চাক্ষুষ খিদের ক্ষুন্নিবৃত্তি সাধন করা যাবেনা। এদিন কোনো ভ্রমণসূচী না রাখায় উচিৎ। শুধু প্রাণভরে বিশুদ্ধ বাতাস আর মনমাতানো রকমারি বাঙালী পদে রসনা, শরীর ও মনকে তাজা করে নেওয়া অরণ্যকুঞ্জের আথিতেয়তায়।

আগামী দুই বা ৩ দিন ধরে ক্রমান্বয়ে সংলগ্ন এলাকাগুলো ঘুরে দেখতে পারেন রয়েবসে। দৈনিক গাড়ি ভাড়া ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যেই থাকে। প্রতিদিন প্রাতঃরাশ সেরে বেরিয়ে পরা সাইটসিয়িং এর উদ্দেশ্যে, বিকালের আগে রিসর্টে পৌঁছে মধ্যাহ্নভোজন সেরে আবার প্রকৃতির সাথে নিভৃত যাপন। একদিন ঘুরে দেখুন, ভুটানঘাট কালাপাহাড়, খাসখোয়া নদী গর্ভ, এল্লি চা বাগান ট্রেক, করতে পারেন নাইট সাফারিও। পরদিন ঘুরে দেখুন জয়ন্তী বক্সা এলাকা। মোহনীয় জয়ন্তী নদীখাত, মহাকাল মন্দির, পুখরি লেক, শিকিয়াঝোরা, রাজাভাতখাওয়া প্রকৃতি কেন্দ্র, ইত্যাদি। বক্সাতে করতে পারেন জঙ্গল সাফারি, বক্সা ফোর্ট, লেপচাখা গ্রাম, পানিঝোরা বইগ্রাম ঘুরতে পারেন স্বচ্ছন্দ্যে। কোচবিহার ভ্রমণের জন্য আমাদের অরন্যকুঞ্জে থেকে ঘোরার মতন আর দ্বিতীয় সুবিধাটি নেই, কোচবিহার রাজবাড়ি, বাণেশ্বর শিবমন্দির, মদনমোহন মন্দির, রসিকবিল আরো কত কি রয়েছে ঘুরে দেখার জন্য। কোথা দিয়ে যে ৪টে দিন কেটে যাবে ধরতেই পারবেননা, ঘরে ফেরার দিন কষ্ট হবে- যেন স্বজনবিচ্ছদ করে যাচ্ছেন।

এখন এর সাথে যদি জলদাপাড়া - চিলাপাতা ও লাটাগুড়ি - মূর্তি – গরুমারা এলাকাও ভ্রমণসূচীতে জুড়তে চান সেখানে এক আধটা রাত্রি থেকে, সে বন্দোবস্তও আমরাই করে দেব। জঙ্গল সাফারি ও হাতি সাফারি এখন বনদপ্তরের সরকারী অনলাইন সাইটে গিয়ে বুকিং করতে হয়, এটা নিজেরাই করে নিতে পারবেন।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

✅ আমাদের এখানে সিজেনভেদে বছরের বিভিন্ন সময়ে আলাদা আলাদা ট্যারিফ চার্য হয়। দৈনিক মাথাপিছু ১২০০ টাকা থেকে ১৮০০ টাকা অবধি মাথাপিছু থাকাখাওয়ার চার্য থাকে, কোন সময়ে আসছেন, কতজন একটা রুমে থাকবেন ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। ব্রেকফার্স্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার, এই চারবেলা খাবারে দুপুরে মাছ থাকে, রাত্রে চিকেন। এছাড়া আপনি আলাদাভাবে অর্ডার করে স্থানীয় নদীর মাছ, বনমুরগি, পাহাড়ি ছাগলের মাংস, স্থানীয় মাশরুম ইত্যাদির স্বাদ নিতেই পারেন। সন্ধ্যায় বনফায়ারও করতে পারেন উপযুক্ত চার্যের বিনিময়ে।

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

আদিম জঙ্গুলে সভ্যতা, যেটা মানসিক প্রাশান্তির কারক, শব্দহীন, দুষণহীন, তথাকথিত সভ্যজগৎ থেকে কিছুটা ফারাকে এসে, আধুনিক জীবনযাত্রার জরুরী উপকরণ সাথে নিয়ে শুধু হারিয়ে যাওয়া; যা খোলা চোখে রূপকথার দুনিয়াতে ভ্রমণের মতই। আসুননা, কয়েকটা দিন উদযাপনের আবহে ডুবে থাকার আমন্ত্রণ রইল।

🟩 আমাদের হোটেলের তালিকা- 🟩

1. VSTM HOTEL MONALISA DARJEELING
2. VSTM BAMBOO GROVE RETREAT GANGTOK
3. VSTM HOLIDAY INN MG MARG GANGTOK
4. VSTM SIKKIM DEN GANGTOK
5. VSTM WONDERLAND LACHUNG
6. VSTM WANDERLUST LACHEN
7. VSTM HIMALAYAN INN PELLING
8. VSTM RESORT ARANYA KUNJA DOOARS

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ছুটি ও বাজেটের সামঞ্জস্যের সাথে মিলিয়ে মিশিয়ে দার্জিলিং-গ্যাংটক, দার্জিলিং-পেলিং, পেলিং-গ্যাংটক, ডুয়ার্স-কালিম্পং ইত্যাদির মতন করেও ভ্রমণসূচী বানাতেই পারেন।

•➡️ গ্যাংটক ভ্রমণ GANGTOK TRIP
•➡️ নর্থ সিকিম ভ্রমণ NORTH SIKKIM TRIP
•➡️ সিল্করুট ভ্রমণ SILK ROUTE TRIP
•➡️ পেলিং ভ্রমণ PELLING TRIP
•➡️ ডুয়ার্স ভ্রমণ DOOARS TRIP
•➡️ অফবিট ভ্রমণ OFFBEAT TRIP

আমাদের তত্ত্বাবধান ও পরিসেবাতে আপনার স্বপ্নের ভ্রমণকে একটা স্মৃতিমধুর রূপদান করতে আজই যোগাযোগ করুন VSTM যেকোনো প্রতিনিধির সাথে।
Vagabonds Soul Tour Management

☎️ আজই ফোন বা হোয়াটস্যাপ করুন বিস্তারিত তথ্য পেতে নিম্নলিখিত ফোন নাম্বারে –

📱 97321 59905
📱 97344 18281

_________________________________

♥️ Contacts- ♥️

📫 Kolkata Sales Office-

VSTM Hotels & Resorts Private Limited.
Tania Apartment, Madhyamgram Rail Station
Station Road, Madhyamgram
Kolkata- 700 130

🏨 VSTM Hotel Monalisa Darjeeling
01, Toong Soong Road
Chourasta Mall, Darjeeling
West Bengal- 734101

🏨 VSTM Bamboo Grove Retreat Gangtok
Kazi Road (Near MG Marg)
Gangtok, Sikkim- 737101

🌐 Head অফফিচে-

VSTM Hotels & Resorts Pvt. Ltd.
Vagabonds Soul Tour Management
148, Diamond Harbour Road
Kolkata- 700060

#রাজবংশী

আজ সকালের অতিথিরা-
29/05/2024

আজ সকালের অতিথিরা-

আমাদের অরণ্যের দিনরাত্রি....
25/05/2024

আমাদের অরণ্যের দিনরাত্রি....

আমাদের রিসর্টের রুম গুলো ঠিক কেমন.....
25/05/2024

আমাদের রিসর্টের রুম গুলো ঠিক কেমন.....

Address

Hatipota
Siliguri
736201

Alerts

Be the first to know and let us send you an email when VSTM Resort Aranya Kunja Dooars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VSTM Resort Aranya Kunja Dooars:

Share

Category