10/05/2024
মনোমুগ্ধকর সুর্যাস্তের এই দৃশ্য সত্যিই মন কেড়ে নেয়।।
কালবৈশাখীর হাওয়ায় দুলে
নেমে আসা বৃষ্টির সজিবতায় ষোড়শী পাহারী কন্যা "" চুংদার বক""
তুমি হয়তে সেজেছ অপরুপ সাজে।
জংলী ফুলের দুল পড়েছ,
নীলিমার নীল, সবুজের ডোরা আর সুর্যিলালের মিসেলে
পড়েছ পাহারী তাতের শাড়ি।।
অপেক্ষার তৃপ্তব্যাথার প্রহর গুনছ কখন আসবে
সেই বরষা।।
গগনে গরজে মেঘ।।
যার ছোয়া পেয়েই তুমি আরও পুলকিত হবে,আরও সজিব হবে,
তোমার হাসির ঝংকারে ঝংকারে হৃৎপিণ্ড কাপবে আগুন্তক এর।।
ধৈর্য হারিও না, ""ষোড়শী রূপবতী চুংদার বক""
অপেক্ষা করতে বলবনা তোমায়
প্রতিক্ষায় থেক।
আমরাও আসছি আগত বরষায়।।