Welcome to our page...
"Sagor Inn Residential Hotel"
This is a three star standard hotel. Open and pleasant environment. Huge lake in front of the hotel. All the city views can be seen from almost every room of the hotel. The biggest attraction and symbol that reminds the people of Chandpur is the victory of the war of independence in 1971. That Independence Memorial is located on the lake in fr
ont of the hotel. We are always at your service, thank you.
সাগর ইন আবাসিক হোটেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশের নাম শুনতেই কেমন যেন জিবে পানি চলে আসে । আর তা যদি হয় একেবারে তাজা ইলিশ ।
সাগর ইন আবাসিক হোটেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইলিশা ইলিশ শুভেচ্ছা।
চাঁদপুরের প্রাণ কেন্দ্র, খুব সুন্দর মনোরম পরিবেশে হোটেলটি অবস্থিত । হোটেলের সামনেই অনেক বড় একটি লেক অবস্থিত । লেকের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৭১এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ের প্রতীক অঙ্গীকার, হাত উঁচিয়ে ধরে রাখা বিশাল সেই স্টেনগান । যা প্রতি দিন বিকেল ও সন্ধ্যা হয়ে উঠে দূর দূরান্ত থেকে আশা ও স্থানীয়দের সময় কাটানোর অপার সন্ধ্যায় । পাশেই খোলা আকাশে নীচে বসে ফুচকা আর চটপটি খাবারের মেলা । সে এক অসাধারণ সুন্দর সন্ধ্যা । হোটেলের প্রায় প্রতিটি রুম থেকেই শহরের দৃশ্য চোখে পড়বে ।
এবার আসি খাবার হোটেল (রেস্টুরেন্ট) প্রসঙ্গে । চাঁদপুরে যে কয়টা ভালো মানের খাবার হোটেল, ফাস্ট ফুড ও কফি সপি আছে তার প্রায় অধিকাংশ গোলই ২০০, ৫০০, ১০০০ গজের মধ্যেই পেয়ে যাবেন । ঠিক হোটেলের নিচের তলায় রয়েছে বিশাল ও উন্নত মানের খাবারে সমাহার "এরোমা রেস্টুরেন্ট ও কফি" খুব কাছেই আছে "গ্র্যান্ড সিটি" "ক্যাফে করনার" অন্য পাশে আছে "রেড চিলি" " রশই ঘরে" "ইমরান হোটেল" আর চাঁদপুরের সবার পরিচিত "ওয়ান মিনিট" তো আছেই, চাঁদপুরে আসবেন আর ওয়ান মিনিটের মিষ্টি আর দই খাবেন না তা কি করে হয় ।
এবার ভ্রমণ প্রেমীদের সামান্য তথ্য । যারা ভ্রমণ প্রেমী আছেন তারা হয়তো এতো দিনে জেনে গেছেন, চাঁদপুরকে এখন মিনি কক্সবাজার হিসেবে ও চিনেন অনেকেই ।
চাঁদপুর শহরের তিন নদীর মিলন মোহনা থেকে ইঞ্জিন চালিত ট্রলারে করে যেতে হয় মিনি কক্সবাজার । সময় লাগবে ২০ মিনিটের মতো । অন্যান্য যে সব জায়গা আছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ ও কি ভাবে যাবেন নীচে দেয়া হলো:-
১ । মোলহেড : "ত্রিনদীর সঙ্গমস্থল"
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১/১.৫ কিলোমিটার।
২। "নুনিয়া দত্তের বাড়ি পূজা মন্দির"
শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ থেকে রিকসায় করে নুনিয়া গ্রামের দত্তবাড়ি পূজা মন্দিরে যাওয়া যায়
৩। "হযরত রাস্তি শাহ (রঃ)-এর মাজার ও দিঘি"
চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে বাস অথবা সিএনজি করে শাহরাস্তি গেইটে নেমে সিএনজি দিয়ে উপজেলা পরিষদ।শাহরাস্তি উপজেলা পরিষদ হতে রিক্সা অথবা সিএনজি করে শাহরাস্তি বাজার যেতে হবে। শাহরাস্তি বাজার এর উত্তর মাথায় শাহরাস্তি(রঃ) এর নামে স্থাপিত শাহরাস্তি মসজিদ ও মাদ্রাসা।
৪ । "রক্তধারা"
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১/১.৫ কিলোমিটার। বাস স্ট্যান্ড থেকে প্রায় ২ কিমি।
৫ । "ইলিশ চত্বর"
চাঁদপুর জেলার বাস স্ট্যান্ড এর পাসে এবং স্টেডিয়াম সামনে অবস্থিত। শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার।
৬ । "অঙ্গীকার"
হাসান আলী প্রাইমারি স্কুলের সামনে, লেকের উপর অবস্থিত। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ০.৫ কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে ১.৫ কিমি ।
৭। "শপথ চত্বর "
চাঁদপুর জেলার পাঁচ রাস্তার মোড় কালী বাড়িতে অবস্থিত। বাসস্ট্যান্ড থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। ইলিশ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার।
৮ । "চাঁদপুর স্টেডিয়াম"
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এবং বাস স্ট্যাড এর পাশে।
৯ । "অরুণ নন্দী সুইমিংপুল"
চাঁদপুর স্টেডিয়াম এর পাশে অবস্থিত। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এবং বাস স্ট্যাড এর পাশে।
১০। "ডিসির বাংলো"
চাঁদপুর জেলা প্রেস ক্লাবের সামনে ও সদর হাসপাতালের পাশে। বাসস্ট্যান্ড থেকে রিক্সা, অটোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। ইলিশ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার।
১১। "চৌধুরী বাড়ি"
চাঁদপুর সদর উপজেলা থেকে সিএনজি যোগে চান্দ্রা ইউনিয়ন ভূঁইয়ার হাট রাস্তার মাথায় যাবো বলে উঠতে হয়। সেখান থেকে রিক্সা যোগে হরিপুর বাজার চৌধুরী বাড়ির কথা বললে অনায়াসে ১০ মিনিটের মধ্যে যাওয়া যাবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
#সাগর_ইন_আবাসিক_হোটেল
#সাগরইনআবাসিকহোটেল