BDtravellers

BDtravellers bdtravellers একটি ভ্রমণ বিষয়ক পেইজ। এখানে ট্রাভেল স্টোরি,ট্রাভেল ভিডিও এবং ট্রাভেল নিউজ পোস্ট করা হয়।

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিবাসন ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার পর যু...
26/01/2026

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিবাসন ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র এবার জানিয়েছে, ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশযোগ্য) ভিসা দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পরে গত ৭ জানুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ‘ভিসা বন্ড’ তালিকায় যুক্ত করা হয়। বাংলাদেশিদের জন্য এই ভিসা বন্ড কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ভিসা বন্ড প্রোগ্রামের আওতায় আবেদনকারীদের জন্য যেসব শর্ত প্রযোজ্য হবে, সেগুলো হলো—

ভিসার জন্য অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে

ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন

সর্বোচ্চ ৩ মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে

নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে

যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে
বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে

ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়ায়, বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে হতে পারে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। যেসব দেশের নাগরিকদের ওভারস্টের হার বেশি, মূলত সেসব দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—

বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS)
জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK)
ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)

নির্ধারিত এসব বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা প্রস্থান করলে ভিসা বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে, যা অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় রয়েছে— আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা। দেশভেদে ভিন্ন ভিন্ন তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। সূত্র : ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ 🥺বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ ডলার প্রায় ৫৩ হাজার টাকার সমান। দেশটির পররাষ...
24/08/2025

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ 🥺
বাংলাদেশি মুদ্রায় ৪৩৫ ডলার প্রায় ৫৩ হাজার টাকার সমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ফি মূলত ২০২৬ সাল থেকে কার্যকর হবে। তবে আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে, তাই ওই সময় থেকেই ফি কার্যকর হতে পারে। যদি তাই হয়, তবে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত ফি ফেরতযোগ্য হতে পারে। কিন্তু কীভাবে এবং কোন সময়সীমার মধ্যে ফেরত দেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে এতটুকু নিশ্চিত যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বেড়ে যাবে উল্লেখযোগ্যভাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পাঁচ সদস্যের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চায়, তাহলে কেবল ভিসা ফি বাবদই খরচ করতে হবে প্রায় ২ হাজার ডলার বা আড়াই লাখ টাকা। এর মাধ্যমে মূলত পর্যটন ভিসা আবেদন নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

14/04/2025
বন্ধুরা,আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ❤️
31/03/2025

বন্ধুরা,
আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ❤️

14/01/2025

🚗Another delivery in the books!
Popular travel vlogger Zia bhai and Malissa bhabi from the YouTube channel BDtravellers took delivery of their beautiful 2021 Honda CR-V Sport🎉

Thank you so much for putting your trust in me😊
by Shah Aziz

01/01/2025

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। আগামী বছরের প্রথম দিক...
25/10/2024

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা চালু হতে পারে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত ২৪ অক্টোবর থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন।

লোকসান কমাতে লাভজনক রুটে ফ্লাইট বৃদ্ধি এবং লোকসানি রুটে কমানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই অংশ হিসেবে জ...
24/10/2024

লোকসান কমাতে লাভজনক রুটে ফ্লাইট বৃদ্ধি এবং লোকসানি রুটে কমানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই অংশ হিসেবে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, যাত্রীর চাপ থাকায় লাভজনক ঢাকা-টরন্টো রুটে আগামী ৩১ অক্টোবর থেকে আরেকটি ফ্লাইট বাড়ানো হচ্ছে।

বিমানের তথ্যমতে, আন্তর্জাতিক ২৩টি রুটের মধ্যে লাভজনক ১১টি রুট হলো ঢাকা থেকে লন্ডন, টরেন্টো, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, ব্যাংকক, কাঠমা-ু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর। আর বেশি লোকসানের ৬টি রুট হচ্ছে ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি, কলকাতা, গুয়াংজু ও নারিতা। সূত্র :আমাদের সময়

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BDtravellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDtravellers:

Share

ভ্রমণ বিষয়ক ট্যাবলয়েড ম্যাগাজিন ওয়েবসাইট

একসময় শুনতাম বাঙালিরা ঘরকুনো জাতি। তবে অনেক আগেই এই অপবাদটা ঘুচে গেছে। সেসময় দেশের অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাট এবং যানবাহনের জন্য ভ্রমণটা কষ্টসাধ্য ছিল। এখন আর তা নেই। একটু ফুরসত পেলেই সবাই ‘গাট্টি বোচকা’ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। বেড়ানোর গন্তব্যেরও শেষ নেই, আবিষ্কার হচ্ছে নতুন নতুন বেড়ানোর স্থান। যা গেলো ১০ বছর আগেও ছিল না। বাঙালির ভ্রমণপ্রীতি এতটাই বেড়েছে যে, ছুটির দিনে দেশের পর্যটন স্থানগুলোতে ঠাঁই পাওয়া যায় না।

দেশীয় পর্যটনের পাশাপাশি অনেকেই আয়োজন করে ঘুরতে যান বিদেশে। কখনো পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে কখনো একা। দেশ-বিদেশে ভ্রমণে বের হওয়ার আগে ঝক্কিও কম নয়। টাকা পয়সার যোগাড় যন্ত্র করা, বাস, ট্রেন কিংবা প্লেনের টিকিট করা, হোটেল বুকিং করা, ইত্যাকার নানা ঝামেলা। ভ্রমণ গন্তব্য যদি নতুন হয় তবে তো কথাই নেই। বেরিয়ে পড়ার আগে ঐ স্থান বা দেশের বিস্তারিত জেনে নেয়া অবশ্য কর্তব্য। আর এই জানতে গিয়েই আমরা পড়ি মহাসমস্যায়। কারণ আমাদের দেশে এখনো ভ্রমণ সহায়ক বই, ম্যাগাজিন বা পত্র-পত্রিকা তেমন একটা নেই। যা আছে তাও আপডেটেড নয়। তাই সবেধন নীলমণি ঐ ‘গুগল সার্চ’ই ভরসা।

তাই bdtravellers.com অনলাইনে যাত্রা শুরু করেছে দেশীয় ট্যুরিস্টদের জন্য। এই সাইটে ভ্রমণপিপাসুরা পাবেন বিভিন্ন ট্রাভেলরের অভিজ্ঞতা সমৃদ্ধ ভ্রমণকাহিনী, ভ্রমণ পরামর্শ বা ট্রাভেল টিপস এবং ট্রাভেল নিউজ। bdtravellers.com এর নিজস্ব কিছু ট্রাভেল ভিডিও পাবেন এখানে। তাই আমাদের সঙ্গেই থাকুন।