06/06/2026
"আকাশে হেলান দিয়ে
পাহাড় ঘুমায় ঐ,
ঐ পাহাড়ের ঝর্না আমি,
ঘরে নাহি রই গো
উধাও হ’য়ে বই।
চিতা-বাঘ মিতা আমার,
গোখরো খেলার সাথি,
সাপের ঝাঁপি বুকে ক’রে
সুখে কাটাই রাতি।
ঘূর্ণী হাওয়ার ঊর্ণী ধ’রে
নাচি তাথৈ থৈ,
পাহাড় ঘুমায় ঐ।
আকাশে হেলান দিয়ে
পাহাড় ঘুমায় ঐ।"