23/10/2026
Shahadat Hossain
Chattogram City Corporation
২৩ অক্টোবর ২০২৬
রাত ১১ : ৩০
শেখ মুজিব রোড, চৌমুনী ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ হোটেল হক টাওয়ার সংলগ্ন শেখ মুজিব রোড এ রাত্রি কালীন পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করাকালীন সিটি কর্পোরেশন এর সুপারভাইজার বা ইনচার্জ দ্বারা আইনি লঙ্গন বিষয় এ গুরুতর অভিযোগ রয়েছে।
প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কর্মী যখন রাস্তার ঝাড়ু দিচ্ছে আজকে ওরা ব্যতিক্রম ভাবে এখানের সমস্ত বিল্ডিং এর সাথে রাস্তার বালুগুলো বিল্ডিং এর দিকে ঝাড়ু দিচ্ছিল এবং এগুলো নতুন পরিচ্ছন্নতা কর্মী ছিল। এতে করে আমাদের হোটেল এর গেট হতে পুরো ৪ তলা পর্যন্ত ধুলা বালি তে ডেকে যায় ও আমাদের নিঃশ্বাস ফেলতে ও সমস্যা হচ্ছিল এবং শেষ রাতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী করে।
পরে হোটেল কতৃপক্ষ নিচে মহিলাদের কে এটার ব্যাপারে অভিযোগ দিতে যাই এবং তাদের ঝাড়ুটা ধরে তাদেরকে বিল্ডিং এর ভেতর ঢোকা বালুগুলো পরিষ্কার করে দিতে বলে।
এরপর পাশ থেকে সিটি কর্পোরেশনের কিছু সুপারভাইজার যাদের নাম হচ্ছে রিপন এবং জাহিদুল তারা এসে কতৃপক্ষ এর সাথে মার মুখী হয়ে যায় এবং কতৃপক্ষ কে ঠেলে ঠুলে বিল্ডিং এর ভিতরে ঢুকে যেতে বলে। জাহিদুল নামে ব্যাক্তি শুরু থেকে হোটেল কতৃপক্ষ কে তুই তামারি করছিলো ও মৌখিক হুমকি ধামকি দেই। রিপন ও বলতে শুরু করে হোটেল হচ্ছে পতিতাবৃত্তির জায়গা। এই বিষয়ে গুলো মেনে না নিয়ে কতৃপক্ষ তাদের সাথে ও ঝগড়া তে নেমে পড়ে এবং এক পর্যায়ে তার চার জন সুপারভাইজার বনাম একজন কতৃপক্ষের ধস্তাধস্তি হয় ও কতৃপক্ষ এর শার্ট ছিড়ে ফেলে এবং গায়ে হাত দেয়। জাহিদুল শুরু থেকে তুই তামারি করছিলো ও আর রিপন হোটেল নিয়ে কটুক্তি করে কথা বলছিলো।
এ ব্যাপারে হোটেল কতৃপক্ষ তাৎক্ষনিক থানায় কল করে এবং ডিউটি অফিসার এর টিম যখন আসে সিটি কর্পোরেশনের এর সুপারভাইজার গুলো তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিসিও অফিসার কে ফোন দিয়ে এখানে উপস্থিত আনেন এবং সিসিও অফিসার হোটেল কতৃপক্ষ এর কোন বক্তব্য না শুনে ডিউটি অফিসার কে বলে হোটেল কতৃপক্ষ কে থানায় নিয়ে যেতে। উল্লেখ শুধুমাত্র হোটেল কতৃপক্ষ কে থানায় নিয়ে যেতে বলে কারণ সিসিও অফিসার তার সুপারভাইজার দের দেয়া মিথ্যা বক্তব্য আমল এ নেই কি হোটেল কতৃপক্ষ পরিচ্ছন্নতা মহিলা কর্মীর গায়ে হাত দেই। এখানে জিজ্ঞাসা করা হয় রাস্তায় ঝাড়ু কিভাবে দেই, প্রতিটা বিল্ডিং এর দিকে মুখ করে বালি গুলো ঝাড়ু দেই কিনা, এবং তারা এই ব্যাপার এ কোনো উত্তর দিতে পারেনি।
পরে থানায় ফুটেজ সবগুলো দেখে তারা বুঝতে পারে যে হোটেল কতৃপক্ষ এর উপর মানহানি করা হয়েছে এবং মারধর করা হয়েছে এবং পুরো ঘটনা কে ওই সুপারভাইজার এর টিম টি উত্তপ্ত করে।
এই বিষয় গুলো মেয়র মহোদয় ও গণমাধ্যম কর্মী দের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।