Hotel Shaikat Chattogram

Hotel Shaikat Chattogram Hotel Saikat is located on Station Road in Chittagong. It is a state-owned hotel operated by Bangladesh Tourism Corporation.
(1332)

হোটেল সৈকত চট্টগ্রামের স্টেশন রোডে অবস্থিত। বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় মালিকাধীন একটি হোটেল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক উত্তর পাশেই এর অবস্থান। আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে হোটেল সৈকত বদ্ধপরিকর। It is located just north of Chittagong Railway Station. The hotel has 152 residential rooms (International Suite, Suite, Double, Twin, Family Suite), 03 Convention halls, 01 Banquet Hall, 01 Meeting Room, 01 Restaurant, Gymnasium, kids zone and spacious Parking.

আজ দিনব্যাপী হোটেল সৈকত, চট্টগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিনটির শুরুতে  মূল প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এব...
27/09/2026

আজ দিনব্যাপী হোটেল সৈকত, চট্টগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

দিনটির শুরুতে মূল প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এবং কর্তৃপক্ষীয় নির্দেশনায় বাপক, হোটেল সৈকতে আগত সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, ওয়েলকাম ড্রিংকস, ছোট শিশুদের চকলেট প্রদান করা হয়।

আবাসিক কক্ষে অবস্থানরত সম্মানিত অতিথিগণকে ৫৪% বিশেষ রেয়াত প্রদান করা হয়।

হোটেল ভবনে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হয়েছে।

👬বিশ্ব পর্যটন দিবস- ২০২৬ 🦚আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রোজ-রবিবার বিশ্ব পর্যটন দিবস । এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প...
27/09/2026

👬বিশ্ব পর্যটন দিবস- ২০২৬ 🦚

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রোজ-রবিবার বিশ্ব পর্যটন দিবস । এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় “Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism" অর্থাৎ “ডিজিটাল রূপান্তর ও বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”।
চট্টগ্রামের সার্কিট হাউজে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হোটেল সৈকত এর ব্যবস্থাপক মহোদয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

দিনটির শুরুতে মূল প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এবং কর্তৃপক্ষীয় নির্দেশনায় বাপক, হোটেল সৈকতে আগত সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, ওয়েলকাম ড্রিংকস, ছোট শিশুদের চকলেট প্রদান, সকালের সৌজন্য স্পেশাল নাস্তা প্রদান করা হয়।

আবাসিক কক্ষে অবস্থানরত সম্মানিত অতিথিগণকে ৫৪% বিশেষ রেয়াত প্রদান করা হয়।

মোটেল ভবনে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হয়েছে।

🌟 বিশ্ব পর্যটন দিবস, ২০২৬ উপলক্ষে মেগা অফার! 🌟                      **হোটেল সৈকত, চট্টগ্রাম**📢 ** প্রতিপাদ্য বিষয়:***(Di...
19/09/2026

🌟 বিশ্ব পর্যটন দিবস, ২০২৬ উপলক্ষে মেগা অফার! 🌟
**হোটেল সৈকত, চট্টগ্রাম**

📢 ** প্রতিপাদ্য বিষয়:**
*(Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism)*

*"ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন"*

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুধুমাত্র ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (একদিনের জন্য) বাংলাদেশ পর্যটন করপোরেশন- এর সকল হোটেলে আবাসিক কক্ষ ভাড়ার উপর পাচ্ছেন ৫৪% বিশেষ রেয়াত!

🏨 ** হোটেল সৈকত- এর সুবিধাসমূহ:**
আবাসিক সুবিধা: শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সুপ্রশস্ত ও আরামদায়ক কক্ষ ।

হোটেল সৈকত-এ বর্তমানে মূলত ৩টি প্রধান ক্যাটাগরির রুম রয়েছে: স্ট্যান্ডার্ড, কানেক্টিং এবং সুইট । এসি (AC) এবং নন-এসি (Non-AC) ভেদে রুমের ধরনগুলো নিচে দেওয়া হলো -

• AC Standard (Couple / Twin Bed)
• Non-AC Standard (Couple / Twin Bed)
• Non-AC Family Connecting Room
• AC Family Connecting Room
• Family Suite Room
• Standard Suite Room
• International Suite Room

রেস্তোরাঁ ও সুস্বাদু খাবার: চট্টগ্রামের ঐতিহ্যবাহি বিখ্যাত খাবার, সম্পূর্ণ বাঙ্গালিয়ানা ও আন্তর্জাতিক সুস্বাদু খাবার।
আধুনিক ডিজিটাল সুবিধা: ২৪/৭ হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই এবং স্মার্ট সিকিউরিটি।

অন্যান্য সুবিধা: নিজস্ব সুপ্রশস্ত ও নিরাপদ পার্কিং এবং মনোরম প্রাকৃতিক বাগান,
- বাচ্চাদের জন্য কিডস জোন,
- আধুনিক জিমনেশিয়াম।

চট্টগ্রামের পর্যটন গন্তব্যসমূহঃ

• পতেঙ্গা সমুদ্র সৈকত (Patenga Sea Beach): সূর্যাস্ত ও সাগরের ঢেউ উপভোগের জন্য শহরের সবচেয়ে জনপ্রিয় স্পট । ( দূরত্ব প্রায় ২৩.১ কিমি)
• পতেঙ্গা নেভাল এরিয়া (Naval Point): কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত শান্ত ও মনোরম আড্ডার জায়গা।( প্রায় ২২.১ কিমি)
• হালিশহর সৈকত / বিচ সাউথ এন্ড (Halishahar Beach): বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, পরিষ্কার ও নিরাপদ একটি নিরিবিলি সৈকত। ( প্রায় ১৫ - ১৬ কিমি)
• কাট্টলী সমুদ্র সৈকত (Kattali Sea Beach): শহরের টোল রোডের পাশে অবস্থিত প্রকৃতির ছোঁয়া মাখানো শান্ত সৈকত। ( প্রায় ৯.৮ কিমি )

🌳 পাহাড়, লেক ও বিনোদন পার্ক

• ফয়েজ লেক ও কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড (Foy's Lake): পাহাড় ঘেরা কৃত্রিম হ্রদ, যেখানে বোট রাইডিং, কায়াকিং এবং ওয়াটার পার্কের সুবিধা আছে । ( প্রায় ৬.২ কিমি)
• বাটালি হিল (Batali Hill): শহরের সবচেয়ে উঁচু পাহাড়, যেখান থেকে পুরো চট্টগ্রাম শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। ( প্রায় ২.২ কিমি)
• ভাটিয়ারী লেক ও সানসেট পয়েন্ট (Bhatiari): গলফ ক্লাব ও পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার পাশে চমৎকার প্রাকৃতিক হ্রদ। ( প্রায় ১৭ কিমি)

🏛️ ইতিহাস, ঐতিহ্য ও জাদুঘর
• জাতি-তাত্ত্বিক জাদুঘর (Ethnological Museum): আগ্রাবাদে অবস্থিত, যেখানে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার নিদর্শন রয়েছে ।( প্রায় ৩.৪ কিমি )
• জিয়া স্মৃতি জাদুঘর (Zia Memorial Museum): শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ব্রিটিশ আমলের সার্কিট হাউজ ।( প্রায় ২.১ কিমি)
• ওয়ার সিমেট্রি (War Cemetery): দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতি বিজড়িত একটি অত্যন্ত শান্ত ও সুসংরক্ষিত স্থান। ( প্রায় ৩.৪ কিমি)

🕌 ধর্মীয় ও ঐতিহাসিক স্থান
• বায়েজিদ বোস্তামীর মাজার (Bayazid Bostami Mazar): ঐতিহাসিক মাজার এবং এখানকার পুকুরের শতবর্ষী বিরল প্রজাতির কাছিম (কচ্ছপ) পর্যটকদের প্রধান আকর্ষণ। ( প্রায় ৭.৯ কিমি)
• আন্দরকিল্লা শাহী জামে মসজিদ (Anderkilla Shahi Jame Masjid): চট্টগ্রামের মোঘল বিজয়ের স্মৃতি বহনকারী পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ। ( প্রায় ২.২ কিমি)

📞 আজই বুকিং করুন।
* 📱 Mobile: +8801991139143
* 📧 Email: [email protected].
* 🌐 Website: 10-hotel@shaikat" rel="ugc" target="_blank">https://hotels.gov.bd/frontend/hotel/10-hotel@shaikat

(শর্তাবলী প্রযোজ্য: রুম খালি থাকা সাপেক্ষে অফারটি গ্রহণযোগ্য।)

15/09/2026

Address

Station Road
Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Hotel Shaikat Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hotel Shaikat Chattogram:

Shortcuts

Share

Category