Coxsbazar Voice কক্সবাজার ভয়েস

Coxsbazar Voice কক্সবাজার ভয়েস We are all residents of Cox's Bazar. Together, we will build a modern tourism city for the future.

Corporate office:
World Beach Resort
Dholpin mor,kolatoli,Cox'sBazar
[email protected]

বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষটানা ৬ দিন ধরে চলা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগ...
10/07/2026

বন্যায় ভাসছে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ মানুষ

টানা ৬ দিন ধরে চলা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে, পানির নিচে মানবেতর জীবন পার করছেন অন্তত ৭ লক্ষাধিক মানুষ।

শুক্রবার (১০ জুলাই) রাতের সর্বশেষ তথ্যানুযায়ী, দক্ষিণাঞ্চলের তিনটি নদী- মাতামুহুরি,সাঙ্গু ও বাকখালীর পানী বিপৎসীমার উপরে বইছে।

চট্টগ্রাম জেলায় বাঁশখালী,সাতকানিয়া ও লোহাগড়ায় অন্তত ১৫ টি ইউনিয়নে প্রায় ৩ লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ব্যহত হচ্ছে জনজীবন।

মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপৎসীমার উপরে থাকায় কক্সবাজারের চকরিয়ার বরইতলী, বমুবিলছড়ি, কাকারা, লক্ষ্যারচর, চিরিঙ্গা ও হারবাং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে।

এছাড়াও নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর ও সাহারবিল ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

অন্যদিকে পেকুয়ার উজানটিয়া, মগনামা, বারবাকিয়া, মেহেরনামা এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি ঢুকে পড়েছে। সড়ক, কৃষিজমি ও চিংড়ির ঘের ডুবে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, বাঁকখালী নদীর পানি ৫ দশমিক ৮৮ মিটার এবং মাতামুহুরী নদীর পানি ৬ দশমিক ৫৪ মিটারে পৌঁছেছে, যা বিপদসীমার চেয়ে বেশি।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে কন্ট্রোল রুমের ০১৮৭২৬১৫১৩২ এ সার্বক্ষণিক যোগাযোগ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সুত্র: Theterritorialnews.com-TTN

আগামীকাল থেকে কক্সবাজার-মহেশখালী নো-রুটে পুনরায় চালু হচ্ছে সী-ট্রাক।
10/07/2026

আগামীকাল থেকে কক্সবাজার-মহেশখালী নো-রুটে পুনরায় চালু হচ্ছে সী-ট্রাক।




শোক সংবাদ: দক্ষিণ রুমালিয়ার ছরা  নিবাসী Shafayat Kamal Sourav  এর শ্রদ্ধেয় আব্বাজান, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ্ব ...
10/07/2026

শোক সংবাদ:
দক্ষিণ রুমালিয়ার ছরা নিবাসী Shafayat Kamal Sourav এর শ্রদ্ধেয় আব্বাজান, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ্ব বখতিয়ার কামাল, চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাহার মৃত্যুতে কক্সবাজার ভয়েস পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন।

Coxsbazar Voice ( কক্সবাজার ভয়েস)
Coxsbazar Voice কক্সবাজার ভয়েস

14/06/2026
দৈনিক কক্সবাজার।মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ইং।Coxsbazar Voice কক্সবাজার ভয়েস Coxsbazar Voice ( কক্সবাজার ভয়েস)
31/03/2026

দৈনিক কক্সবাজার।
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ইং।

Coxsbazar Voice কক্সবাজার ভয়েস
Coxsbazar Voice ( কক্সবাজার ভয়েস)

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Coxsbazar Voice কক্সবাজার ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coxsbazar Voice কক্সবাজার ভয়েস:

Shortcuts

Share