06/10/2024
সেন্টমার্টিন সীজন শুরু কবে?
যাবতীয় জিজ্ঞাসা ও সেন্টমার্টিন বিষয়ক ভ্রমণ গাইডের আদ্যোপান্ত থাকছে এই পোস্টে...
সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ থেকে, এবং আমরা আনন্দের সাথে জানাতে চাই যে ট্রপিকানা বীচ রিসোর্ট প্রস্তুত রয়েছে আপনাদের জন্য।
সম্প্রতি অনেকের ফোন এবং মেসেজে সিজন সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাই, আমরা সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে, আমাদের জানাতে দ্বিধা করবেন না।
শিপ কবে চালু হবে?
নভেম্বরের ১ তারিখ থেকে অফিসিয়ালি শিপ চলাচল শুরু হবে। কক্সবাজারের ইনানি জেটি থেকে কর্ণফুলী, বারো আউলিয়া, এবং বে ওয়ান শিপ চলাচলের অনুমতি পেয়েছে।
কিভাবে যেতে হবে?
ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে কলাতলী বা ডলফিন মোড়ে নামবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় শিপ ঘাটে পৌঁছাতে পারবেন। ফেরার সময় একই প্রক্রিয়া অনুসরণ করবেন।
শিপ কখন ছাড়বে?
সকাল ৯টায় শিপ যাত্রা শুরু করবে।
শিপের খরচ কত?
কর্ণফুলী ও বারো আউলিয়া শিপে স্ট্যান্ডিং ভাড়া ১৮০০ টাকা, এবং সিটিং শুরু ২৫০০ টাকা থেকে। বে ওয়ানে স্ট্যান্ডিং ২২০০ টাকা এবং সিটিং শুরু ৩৫০০ টাকা থেকে। যাতায়াতের ভাড়া রাউন্ড ট্রিপ হিসেবেই নির্ধারিত।
অফিসিয়াল শিপ চালু হওয়ার আগে যাওয়া যাবে?
অফিসিয়ালি পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও ইউনো অফিস থেকে অনুমতি নিয়ে যেতে পারেন। এছাড়া স্থানীয় পরিচিত বা খোলা থাকা রিসোর্টের মাধ্যমে যাওয়া সম্ভব।
রিসোর্টের খরচ কেমন?
সাধারনত রিসোর্ট ভেদে ১০০০-১৫০০০ টাকা পর্যন্ত রুম আছে।
আমাদের ট্রপিকানা বীচ রিসোর্টে রয়েছে তিন ধরনের ভিলা:
হানিমুন সুইট ভিলা: ১২,০০০ টাকা (৩০% ছাড়ে এখন ৮.৪০০ টাকা)
ডিলাক্স ডাবল বেড: ১২,০০০ টাকা (৩০% ছাড়ে এখন ৮.৪০০ টাকা)
ভিভিআইপি কাপল বেড:১২,০০০ টাকা (২০% ছাড়ে এখন ৯.৬০০ টাকা)
নিরাপত্তা কেমন?
সেন্ট মার্টিনের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। প্রশাসন, সামরিক বাহিনী, এবং স্থানীয় জনগণ সবাই পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট।
কতদিন থাকা উচিত?
আমাদের পরামর্শ হলো কমপক্ষে ২ রাত অবস্থান করুন। দীর্ঘ যাত্রার পর এক রাতেই ফিরে আসলে পর্যাপ্ত বিশ্রাম ও আনন্দ পাওয়া সম্ভব নাও হতে পারে।
কি প্রস্তুতি নিতে হবে?
সেন্ট মার্টিনে বর্তমানে প্রায় সবকিছু পাওয়া যায়। তবে সমুদ্র কেন্দ্রিক স্থান হওয়ায় পানিতে নামার জন্য উপযুক্ত পোশাক সাথে রাখা ভালো।
মাথায় রাখার বিষয়
১. অতিরিক্ত উৎসাহে পানিতে লাফিয়ে পড়া বা দৌড়ে নামা থেকে বিরত থাকুন।
২. সাগরের সময় বুঝে পানি উপভোগ করুন, এবং স্থানীয় নিয়ম মেনে চলুন।
৩. উচ্চ শব্দ বা বড় স্পিকারে গান বাজানো থেকে বিরত থাকুন।
৪. অপচনশীল দ্রব্য সাগরে বা বিচে ফেলবেন না। বরং প্রকৃতির সৌন্দর্য রক্ষা করুন।
৫. ইচ্ছা করলে একটি গাছ লাগিয়ে দ্বীপের সবুজায়নে আপনার অবদান রাখতে পারেন।
আমরা ট্রপিকানা বীচ রিসোর্টের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নিরিবিলি ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাগরের গর্জনের সাথে নির্জনতায় সময় কাটাতে প্রস্তুত থাকুন।
আমাদের সাথে থাকতে চাইলে অগ্রিম বুকিং নিশ্চিত করুন এবং দ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য প্রস্তুতি নিন।