25/12/2019
চট্টগ্রাম কক্সবাজার সড়ক ব্যবহারকারী পর্যটকদের জন্য সতর্কতাঃ
দেশের বিভিন্ন স্হান হতে যেসব ভ্রমণ পিপাসু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার জন্য চট্টগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজার অাসেন তাদেরকে নিম্নলিখিত বিষয়গুলো নজরে রেখে এ সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ রইলো :
১। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেক অাকা-বাঁকা এ রুটে বিভিন্ন স্হানে প্রচুর তীক্ষ্ণ বাঁক,যেসব বাঁকসমূহ সম্পর্কে অপরিচিত চালকদের বেশ সতর্ক থাকতে হবে।নতুবা সেকেন্ডের অসাবধানতায় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাবে।বাঁকগুলোতে মাঝামাঝি ডিভাইডার না থাকাতে অনেক ঝুঁকিপূর্ণ। এসব স্হানে ওভারটেকিং করার সময় বা এগুলো পার হবার সময় গতি নিয়ন্ত্রণ করুন।
২। এ মহাসড়কে রাতের বেলায় প্রচুর লবণের ট্রাক চলাচল করে।এসব ট্রাক থেকে লবনের পানি চুইয়ে পড়ে পড়ে একটু কুয়াশাতেই এ রাস্তা সাবানের ন্যায় পিচ্ছিল হয়ে যায়।তাই, অতিরিক্ত গতির যানবাহন হুট করে ব্রেক কষলে মুহূর্তের মধ্যে গাড়ী ঘুরে যায় অথবা উল্টে যায়। তাই গতিবেগ সীমিত রাখুন।একটু পরে ধীরে-সুস্হে গন্তব্যে পৌঁছান।সমস্যা নেই,,, সবকিছু অাপনার অপেক্ষায় অাছে। সূর্যাস্ত-সূর্যোদয় দেখার জন্য তাড়াহুড়া না করা-ই শ্রেয়।
৩। শীতকালের অামেজ শহরে না থাকলেও গ্রামে প্রচুর কুয়াশা পড়ে।রাস্তায় চলাচলের সময় কুয়াশা অাপনার স্বাভাবিক চলাচলকে বিঘ্নিত করতে পারে।অতিরিক্ত কুয়াশা পড়লে রাতের ভ্রমণ সংক্ষিপ্ত করুন।নিরুপায় হয়ে চলতে হলে রোডের সাদা মার্ক ধরে গতি স্লো করে এগিয়ে যান।সাদা দাগ অনুসরণ করলে অাপনি রাস্তাচ্যূত হবেন না। অন্যদিকে রাস্তায় হঠাৎ নষ্ট গাড়ী, রাস্তার পাশে থামানো গাড়ী,করিমন, নসিমন, ভটভটি, সিএনজি, রড বোঝাই ট্রাক, বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাক নষ্ট হয়ে অাছে কিনা তা খেয়াল করুন। রাস্তার বাঁকসমূহের প্রতি সর্বদা খেয়াল রেখে চলুন এসব স্হানে থামানো যানবাহন অনেক বিপদজনক।
৪। চট্টগ্রাম - কক্সবাজার সড়কের বিভিন্ন স্হানে অনেক সরু এবং নড়বড়ে সেতু এবং কালভার্ট অাছে, এগুলো অতিক্রমকালীন সাবধানে চলবেন।
৫। একই সড়কে বিপরীতমুখী যান চলাচলের দরুন সাবধানে ওভারটেকিং করবেন।নতুবা মুখোমুখি সংঘর্ষ ঘটার সম্ভাবনা থাকে।
৬। এ সড়কে চলাচলকারী ভাঙ্গাচোরা সিএনজি, হাইস মাইক্রোবাস,ম্যাজিক গাড়ী থেকে সাবধান।এদের গতিবেগ এবং হঠাৎ থেমে যাওয়ার প্রবণতাকে লক্ষ্য রেখে চলবেন।এদের হঠাৎ থেমে যাওয়া,ঘুরে যাওয়া, অাপনার জন্য বিপদ ডেকে অানতে পারে।এদের গতিবেগও ইতিহাসতুল্য। এসবের চালকরা যেখানে সু্ঁই ঢুকে না,সেখানে গাড়ী ঢুকিয়ে দেয়।
৭। দেশের বিভিন্ন স্হান থেকে মোটর বাইক নিয়ে অাসা
পর্যটকরা পটিয়া ক্রসিং "হাইওয়ে থানা" থেকে ডানদিকে অানোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক ব্যবহার করুন।অনেকটা নিরাপদে যেতে পারবেন।তবে শীতকালে লং রুটে বাইক ব্যবহার নিরাপদ নয়।নিজে থ্রিল নিতে গিয়ে জীবনটাই হারাবেন না।
৮। সর্বোপরি রাস্তায় চলাচলের সময় মাথায় এ জিনিসটি সেট করে রাখুন রাস্তা ব্যবহারকারী অাপনি ছাড়া সকলেই অসচেতন। তাই অসচেতন ব্যক্তি-যানবাহন-গবাদিপশু থেকে কি করে বাঁচবেন সেটা চিন্তা করে চলুন।
সাবধানে সতর্কতার সাথে চলুন,,নিরাপদে ভ্রমণ করুন,,,সুস্থ দেহে বাড়ী ফিরে যান,,,,সবাই ভাল থাকুন।