11/02/2026
রাঙামাটির দুর্গম এলাকার ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগব্যবস্থা নেই। গভীর বনাঞ্চল ও পাহাড়ি পথ দিয়ে এসব কেন্দ্রে যেতে হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দুর্গম কেন্দ্রগুলোতে সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো শুরু হয়। সর্বশেষ আজ মঙ্গলবার দুপুরে বিলাইছড়ির দুটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো অতি দুর্গম ২০টি কেন্দ্রের ছয়টি বাঘাইছড়ি উপজেলায়। এগুলো হলো—শিজক দোজর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র।
এ ছাড়া বিলাইছড়ি উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রেও সরঞ্জাম পাঠানো হয়েছে। এগুলো হলো ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, বড়থলি ইউনিয়নের বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাংজং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর বাইরে জেলার জুরাইছড়ি উপজেলায়ও সাতটি দুর্গম ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এগুলো হলো—জুরাছড়ি ইউনিয়নে শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুমদুম্যা ইউনিয়নের ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয়কেন্দ্র।
Dhanmondi Aviation