26/08/2026
🚀 সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি!
🚀ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল (St. Joseph Higher Secondary School)-এ একাদশ শ্রেণীতে (শুধু ছেলেদের জন্য) ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
ভর্তিচ্ছু যোসেফাইট হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
📌 আবেদনের ন্যূনতম যোগ্যতা (GPA):
🔬 বিজ্ঞান বিভাগ (বাংলা ভার্সন): জিপিএ ৫.০০ (এস এস সি তে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকা আবশ্যক)
🧪 বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভার্সন): জিপিএ ৫.০০ (এস এস সি তে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকা আবশ্যক)
💼 ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ ৪.৫০
🎨 মানবিক বিভাগ: জিপিএ ৩.০০
🔄 বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ:
বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক: ৪.০০
ব্যবসায় শিক্ষা থেকে মানবিক: ৩.৫০
🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
🌐 অনলাইনে আবেদন গ্রহণ: ২রা সেপ্টেম্বর থেকে ০৭ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
💻 আবেদনের ওয়েবসাইট:
wwwsjsadmission.com
অথবা
www.sjs.edu.bd
📝 লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ১১ ও ১২ই সেপ্টেম্বর ২০২৬ (বিস্তারিত সময়সূচি ১০ই সেপ্টেম্বর দুপুর ১২:০০ টায় প্রকাশ করা হবে)।
🎯 ভর্তি পরীক্ষার বিষয় ও সিলেবাস:(এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে)
বিজ্ঞান: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।
ব্যবসায় শিক্ষা: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও আইসিটি।
মানবিক: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
⚠️ জরুরি কিছু নিয়মাবলী:
১. কলেজে মোবাইল ফোন আনা এবং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. ধূমপায়ীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই।
৩. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র (Admit Card) এবং এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র/ইন্টারনেট মার্কশিটের কপি অবশ্যই সাথে আনতে হবে।
📞 যেকোনো প্রয়োজনে হেল্পলাইন: ০১৪০৭৯৫৮৪৯৯ ও ০১৩৩৯০১৮৩৯৭ (সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা)
যোসেফাইট পরিবারের অংশ হওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! এখনই প্রস্তুতি শুরু করুন। 👍🌟