Fazlur Rahman Hall-CUB

Fazlur Rahman Hall-CUB City Campus: 13/A Panthapath, Dhaka 1215 & Permanent Campus: City University, Khagan, Ashulia, Savar, Dhaka, Bangladesh, Dhaka
(307)

25.12.25একটি সফল আয়োজনের পেছনে থাকে অসংখ্য নিঃশব্দ হাত, নিঃস্বার্থ সময় আর ক্লান্তিহীন শ্রম।CUCSEAA 2025 – CSE Departme...
28/12/2025

25.12.25
একটি সফল আয়োজনের পেছনে থাকে অসংখ্য নিঃশব্দ হাত, নিঃস্বার্থ সময় আর ক্লান্তিহীন শ্রম।
CUCSEAA 2025 – CSE Department 2nd Reunion শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল স্মৃতি, সম্পর্ক ও দায়িত্ববোধের সম্মিলিত প্রকাশ।
যেটুকু ভালো হয়েছে, তা আমার সহযোদ্ধা অ্যালামনাই, ভলান্টিয়ার ও স্ট্যান্ডিং কমিটির সবার।
আর যেটুকু অপূর্ণতা থেকে থাকে—তার সম্পূর্ণ দায় আমার।
দায়িত্বের অংশ হতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি।


Abdur Rahman Abir এর টাইমলাইন হতে।

07/11/2025

আজ আমরা, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, হাতে প্ল্যাকার্ড নয়—হৃদয়ে নৈতিকতার আলো নিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছি।
এই আয়োজন ছিলো সংঘর্ষ নয়—চেতনার, প্রতিশোধ নয়—ন্যায়ের
এবং ক্ষমতার প্রদর্শন নয়—মানবিক ও সাংবিধানিক অধিকার রক্ষার জাগরণ।

সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীর দ্বারা পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কেবল একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়—এটি ছিলো শিক্ষাঙ্গনের পবিত্রতা ও জ্ঞানের সম্মানকে পদদলিত করার এক লজ্জাজনক অপচেষ্টা।
এক শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরেক শিক্ষা প্রতিষ্ঠানের এমন আক্রমণ—
এটি সভ্যতা-সচেতনতার দেয়ালে সোজা আঘাত।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র, সমাজ ও জাতির নেতৃত্ব বহন করবে।
কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতার অবক্ষয়,
অসংযম,
উস্কানি
এবং অসত্যের জয় সংঘটিত হয় — তাহলে জাতির ভবিষ্যৎ কোন দিকে এগোয়?

শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় — চরিত্র, মানবিকতা ও দায়িত্ববোধের বিকাশ।
শিক্ষার্থী মানে শুধু ক্লাস-পরীক্ষা নয় — চিন্তা, যুক্তি ও নৈতিকতার প্রতীক।

আমরা আজ প্রমাণ করেছি—
আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী নই।
আমরা হাত নয়—কণ্ঠ উঁচু করি,
আমরা ঘৃণা নয়—বিচার চাই।

আজকের মানববন্ধনে হাজারও শিক্ষার্থীর উপস্থিতি,
শান্ত থাকলেও ন্যায়ের দাবি থেকে একবিন্দুও সরে যায়নি।

✅ আমাদের দাবি স্পষ্ট:

🔹 অগ্নিসংযোগ এবং ভাঙচুরে জড়িত সকল অপরাধীদের সনাক্ত করতে হবে
🔹 তাদের বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে
🔹 দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
🔹 উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে

⚖️ শেষ কথা:

আমরা সংঘর্ষ চাই না—আমরা ন্যায়বিচার চাই।
বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি এবং আইনের কাছেই আমাদের বিচার দাবি জানাই।
“অপরাধী যে বিশ্ববিদ্যালয়েরই হোক—অপরাধীই।”
বিচার হোক, ন্যায় হোক।

Alumni Association | City University
07 Nov 2025










আমরা সংঘর্ষে নই — আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি।শিক্ষাঙ্গন জ্ঞান ও মানবিকতার স্থান, সহিংসতার না।শিক্ষার্থী শিক্ষার্থীর শত...
07/11/2025

আমরা সংঘর্ষে নই — আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি।
শিক্ষাঙ্গন জ্ঞান ও মানবিকতার স্থান, সহিংসতার না।
শিক্ষার্থী শিক্ষার্থীর শত্রু নয় — অপরাধী অপরাধীই।
শান্তি চাই, ন্যায়বিচার চাই, এবং তা আইনের পথেই। ✊⚖️







সাম্প্রতিক কিছুদিন ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে “তুচ্ছ” ইস্যু নিয়ে নানা বিতর্...
02/11/2025

সাম্প্রতিক কিছুদিন ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে “তুচ্ছ” ইস্যু নিয়ে নানা বিতর্ক ও সংঘর্ষের খবর ঘুরে বেড়াচ্ছে।
সত্যি বলতে, এই ঘটনাগুলো একজন City University (CSE Department)-এর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমার কাছে খুবই মর্মস্পর্শী ও দুঃখজনক। 💔
আমি সবসময় বিশ্বাস করি—একটি বিশ্ববিদ্যালয়কে বড় করে তোলে শুধু তার বিল্ডিং বা ব্র্যান্ড নাম নয়, বরং তার শিক্ষার্থী, অ্যালামনাই এবং তাদের আচরণ।
আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি সিটি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং এখান থেকেই আমি আজকের নিজেকে গড়ে তুলেছি।

আলহামদুলিল্লাহ, আজ আমি এমন অবস্থানে আছি চাইলেই দেশের যেকোনো reputed বা ranking-wise top বিশ্ববিদ্যালয়ে, এমনকি ড্যাফোডিলের চেয়েও অনেক উন্নত প্রতিষ্ঠানে, দুই-তিনবার গ্রাজুয়েশন করার মতো আর্থিক ও মানসিক সক্ষমতা আমার আছে।
কিন্তু তবুও, City University আমার কাছে শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং আমার শিক্ষাজীবনের ভিত্তি, আমার আত্মবিশ্বাসের সূচনা।
তাই যারা নিজের বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখে, তাদের বলব- প্রতিষ্ঠানের চেয়ে বড় হচ্ছে মানুষ, আর মানুষ বড় হয় নিজের চরিত্র, কাজ ও মর্যাদায়।

আমার প্রিয় সিটি ইউনিভার্সিটি আমাকে খুব অল্প খরচে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দিয়েছে এবং আমি আজীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো। বড় বড় টপ র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ে যখন কেউ ১৫-২০ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে, সেখানে আমি মাত্র ৩০% খরচে ব্যাচেলর সম্পন্ন করেছি।
আমার গ্রাজুয়েশন শেষ হতেই তিন মাস পর আশুলিয়ায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সি আই পি এল (ইপিক গ্রুপ) এ এডমিন এন্ড আইটি বিভাগে জয়েন করি।
পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে CSE-তে মাস্টার্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে MIS-এ এমবিএ সম্পন্ন করি।
বর্তমানে সেনা কল্যাণ সংস্থা, হেডকোয়ার্টারে কর্মকর্তা (আইটি স্পেশালিস্ট) হিসেবে কর্মরত আছি। সত্যিই এটা আমার জন্য বিশাল গর্বের বিষয়।

আমার কাছে সিটি ইউনিভার্সিটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি ছোট কিন্তু শক্তিশালী বীজের মতো, যা যত্ন ও পরিশ্রমের সঙ্গে বড় গাছ হয়ে ওঠে এবং ফল দেয়—আমাদের সাফল্য, গর্ব এবং স্মৃতি।

আমি সবসময় গর্বের সঙ্গে বলি —
আমি গর্বিত সিটিয়ান ✊
আমার প্রিয় সিটি ইউনিভার্সিটি আমার পরিচয়, আমার গর্ব।
-
আব্দুর রহমান (আবির)
এলামনাই | কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিটি ইউনিভার্সিটি।

👨‍💻 INTRODUCTION: ABDUR RAHMAN (ABIR)Executive Member, CSE Alumni Association – City University, BangladeshAssalamu Alai...
25/06/2025

👨‍💻 INTRODUCTION: ABDUR RAHMAN (ABIR)
Executive Member, CSE Alumni Association – City University, Bangladesh

Assalamu Alaikum everyone!
This is Abdur Rahman but most of my peers and friends know me as Abir. I belong to the 34th ("The Iconic 34th Batch") Batch (CSE), City University Bangladesh and completed my graduation in 2017, majoring in Software Engineering.Fazlur Rahman Hall was my 2nd home.

Currently, I am working as an Assistant Engineer (RICT) at Sena Kalyan Sangstha Headquarters, a prestigious organization under the Bangladesh Army, where I have been serving since 2020. Alongside my official duties, I’m passionate about Software Development, Team Leadership, Search Engine Optimization (SEO) and Network Administration (CCNA Certified). I’m also skilled in Graphic Design and Digital Branding.

🎓 Academic Highlights:

MBA in Management Information Systems (MIS) – Jagannath University

MSc in CSE (PMSCS) – Jahangirnagar University

Certified in Professional Digital Marketing – Creative IT Institute

Cisco Certified Network Associate (CCNA)

💡 Passions Beyond Profession:

Apart from my career, I am an enthusiastic biker and a proud social worker. Always eager to give back to the community in meaningful ways.

🛠️ Future Vision:

I dream of building my own IT firm, where creativity, ethics and innovation will be the foundation of every solution we deliver.

💬 A Few Words for My Juniors:

Never stop learning. Stay updated, stay curious.

Communicate with purpose. The right words open doors.

Respect your seniors and lift your juniors. Growth is never solo.

Certificates matter, but what you build matters more.

Balance life, learning, and leadership. That’s where success lives.

“Stay humble, stay focused, and let your work speak louder than your words.”

Looking forward to working with you all—collaborating, creating, and celebrating the spirit of CSE at City University.

Warm regards,
Abdur Rahman (Abir)
Executive Member, CSE Alumni Association (CUCAA)
Sena Kalyan Sangstha | IT Enthusiast | Dreamer

এতদ্বারা চতুর্থ সমাবর্তনে রেজিস্ট্রেশনকারী সকল ছাত্রছাত্রী দের জানানো যাচ্ছে যে, আগামি ৩ ও ৪ মে কনভোকেশন সরঞ্জামাদি সংগ্...
01/05/2024

এতদ্বারা চতুর্থ সমাবর্তনে রেজিস্ট্রেশনকারী সকল ছাত্রছাত্রী দের জানানো যাচ্ছে যে, আগামি ৩ ও ৪ মে কনভোকেশন সরঞ্জামাদি সংগ্রহ করতে আসার সময় স্ব স্ব NID/Smart Card/ Birth Certificate সঙ্গে নিয়ে আসতে হবে। যাদের NID/Smart Card নেই, তাদেরকে অবশ্যই এক কপি PP size photo সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, ডিজিটাল একাডেমীক সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য উক্ত NID/Photo প্রয়োজন।

© Abdur Rahman Abir Bhai♥

A Dua and iftar mahfil has been organized by Computer Science and Engineering Alumni Association of City University on F...
14/03/2024

A Dua and iftar mahfil has been organized by Computer Science and Engineering Alumni Association of City University on Friday 29th March 2024 at 4:00 PM at CITY University Auditorium. All the students of the CSE department of the university are requested to participate in the Duaa and iftar ceremony.

N:B: Alumni members who wish to donate funds on the occasion of the Iftar Mahfil function, may kindly contact the undersigned.

Abdur Rahman Abir
34th Batch
Standing Committee (2022-24)

4th Convocation 🎓
14/02/2024

4th Convocation 🎓

04/12/2023
অত্যন্ত আনন্দের সহিত, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগস্ট, ২০২২ (শনিবার) ইং তারিখে আমাদের, সিএসই ডিপার্টম...
18/07/2022

অত্যন্ত আনন্দের সহিত, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগস্ট, ২০২২ (শনিবার) ইং তারিখে আমাদের, সিএসই ডিপার্টমেন্ট এর এল্যামনাই রি-ইউনিয়ন করার জন্য ইউনিভার্সিটি কতৃপক্ষ আমাদের অনুমতি প্রদান করেছে। তাই আমরা আগামী ২০ আগস্ট, ২০২২ (শনিবার) ইং তারিখে আমাদের, সিএসই ডিপার্টমেন্ট এর এল্যামনাই রি-ইউনিয়ন করতে যাচ্ছি।

স্থানঃ অডিটরিয়াম, সিটি ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়া, সাভার।
তারিখ:২০ আগস্ট, ২০২২
রোজঃ শনিবার
সময়: সকাল ৮.৩০ মিনিট থেকে বিকাল ৬.৩০ মিনিট পর্যন্ত।

রি-ইউনিয়নে যা থাকবেঃ-

১.এ্যলামনাই টি-শার্ট
২. দুপুরের খাবার
৩. গেমস, ফান & পুরষ্কার

রি-ইউনিয়নে অংশগ্রহণে করণীয়ঃ-

আগামী ১০ আগস্ট, ২০২২ ইং তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে । রেজিষ্ট্রেশন ফিঃ- ৬০০/- টাকা (মাত্র) জন প্রতি।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/LeU9bLoqJZb7Byvj9

বিকাশঃ 01642031736
নগদঃ 01917754725
রকেটঃ 01917754725
ডিবিবিএল একাউন্ট: 1151580005645
নাম: মোঃ ইমরান হাসান

বিঃদ্রঃ অনুষ্ঠানের দিন সকলের আপডেট সিভি নিয়ে আসার জন্য অনুরোধ করছি, যেখান থেকে জব রিপ্লেসমেন্ট এর জন্য কাজ করা হবে। ধন্যবাদ

সার্বিক দিক বিবেচনা করে, পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আশা করছি সকলের অংশগ্রহণে এ আয়োজন সাফল্য মন্ডিত হবে এবং সকলের সদয় উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি ।

সৌজেন্যে:
আব্দুর রহমান আবীর
সিএসই ৩৪ তম ব্যাচ, সিটি ইউনিভার্সিটি।

CSE Alumni Reunion Members Information

*অত্যন্ত আনন্দের সহিত, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে জুন ২০২২ ইং তারিখে আমরা, সিএসই ডিপার্টমেন্ট এর এল্...
26/05/2022

*অত্যন্ত আনন্দের সহিত, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে জুন ২০২২ ইং তারিখে আমরা, সিএসই ডিপার্টমেন্ট এর এল্যামনাই রি-ইউনিয়ন করতে যাচ্ছি ।

স্থানঃ সিটি ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়া, সাভার।
তারিখঃ ২৫শে জুন - ২০২২
রোজঃ শনিবার

রি-ইউনিয়নে যা থাকবেঃ-

১.এ্যলামনাই টি-শার্ট
২. দুপুরের খাবার
৩. গেমস, ফান & পুরষ্কার

রি-ইউনিয়নে অংশগ্রহণে করণীয়ঃ-

আগামী ১৮ জুন ২০২২ ইং তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে । রেজিষ্ট্রেশন ফিঃ- ৬০০/- টাকা (মাত্র) জন প্রতি।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/LeU9bLoqJZb7Byvj9

বিকাশঃ 01642031736
নগদঃ 01917754725
রকেটঃ 01917754725
ডিবিবিএল একাউন্ট: 1151580005645
নাম: মোঃ ইমরান হাসান

আশা করছি সকলের অংশগ্রহণে এ আয়োজন সাফল্য মন্ডিত হবে এবং সকলের সদয় উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি ।

আব্দুর রহমান আবির
ব্যাচ : ৩৪, সি এস ই বিভাগ, সিটি ইউনিভার্সিটি।

CSE Alumni Reunion Members Information

Address

Khagan, Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Fazlur Rahman Hall-CUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fazlur Rahman Hall-CUB:

Share

Category