24/03/2025
উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? রইল কিছু হোটেল ও রিসোর্টের খোঁজ
ঘুরতে যাওয়ার সময় মাথায় প্রথম উদয় হওয়া প্রশ্নগুলোর একটি—থাকব কোথায়? উত্তরবঙ্গের কোথায় ঘুরতে যাবেন, তা ঠিক করে থাকলে জেনে নিন কিছু হোটেল ও রিসোর্টের খোঁজ.
*উত্তরবঙ্গের একমাত্র পাঁচ তারকা রিসোর্ট মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি বগুড়ার ঢাকা–রংপুর রোডের নওদাপাড়ায় অবস্থিত।
যোগাযোগ: ০১৭৫৫ ৬৬৯৯০০
ওয়েবসাইট: www.momoinn.com
*পাবনা সদরের জালালপুরে অবস্থিত রত্নদ্বীপ রিসোর্ট। পাবনা–ঈশ্বরদী বেড়াতে গেলে এই রিসোর্টে থাকতে পারেন। নির্ভার সময় কাটাতেও রত্নদ্বীপ হাতে পারে আপনার ঠিকানা।
যোগাযোগ: ০১৭৩০ ৩১৮৯৫৩
ওয়েবসাইট: www.ratnodweepresort.com
*পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরে অবস্থিত রূপকথা ইকো রিসোর্ট। রত্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনায় এই রিসোর্ট পরিচালিত হয়।
যোগাযোগ: ০১৭৩০ ৩৭৪৮১৭
ওয়েবসাইট: www.rupkothaecoresort.com
*গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত চার তারকা মানের রিসোর্ট এসকেএস ইন। এখানে থাকার জন্য ডিলাক্স রুম, টুইন ও ফ্যামিলি রুম, ওয়াটার ভিলা, গার্ডেন ভিউ ভিলা, ফ্যামিলি ভিলা, লেক ফ্রন্ট ভিলা আছে।
যোগাযোগ: ০১৭১৩ ৪৮৪৪১৭
ওয়েবসাইট: www.sksinn.com
*জয়পুরহাটে শহরের সবুজনগর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন গড়ে তুলেছে ‘জাকস রিসোর্স সেন্টার’। আবাসনের ভালো ব্যবস্থা আছে এখানে। নওগাঁ ও জয়পুরহাটে ঘুরতে গেলে এই রিসোর্স সেন্টারের ডিলাক্স টুইন বেডরুম, ডিলাক্স রুমসহ ভিআইপি স্যুটে থাকতে পারেন।
যোগাযোগ: ০১৯৫৮২৬৬৪৩১
ওয়েবসাইট: www.jrc-bd.com
* ডাহুক টি রিসোর্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়
যোগাযোগ: ০১৩১৫১৩৩৮৬৬
*মহানন্দা কটেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়
যোগাযোগ: ০১৭৩৪০৩১৯৬৫