14/07/2026
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সদ্য যোগদানকৃত সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ সামীমুজ্জামান গত ১৩ জুলাই ২০২৬ তারিখে সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সাথে এক পরিচিতিমূলক ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় চেয়ারম্যান মহোদয় সকলকে নিয়ে সংস্থার উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।