23/11/2021
পিউরেক্স ১০০ উদ্যোক্তা কর্মসূচি (শত উদ্যোক্তার পিওরেক্স )
==================================
আপনি বেকার হলে কর্মসংস্থান করুন, আর কর্মজীবি হলে আপনার আয় বাড়িয়ে নিন। আপনি হয়ে উঠুন আপনার জেলার শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য ব্যবসায়ী।
আমরা চাই, এ কর্মসূচির আওতায় ও সমন্বিত উদ্যোগে বাংলাদেশের ১০০ জন পরিশ্রমী ও উদ্যমী ব্যক্তি হয়ে উঠুন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ডের অংশীদার!
স্বাবলম্বী হওয়ার আগ্রহ, সামান্য মূলধন এবং আপনার এলাকায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব আপনার। পণ্যের উৎপাদন, ফ্যাক্টরি ব্যবস্থাপনা, কাঁচামাল সংগ্রহ, পণ্যের ফর্মুলা ও কেমিস্ট, প্যাকেজিং ও লেবেলিং, বিএসটিআই, দেশব্যাপী প্রচার-প্রচারণা এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দায়িত্ব আমাদের।
একটি সফল ভোগ্যপণ্যের ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে যেমন প্রয়োজন যথেষ্ট অভিজ্ঞতা ও লোকবল, তেমনি প্রয়োজন বিস্তৃত বিপণন নেটওয়ার্ক এবং কারখানা স্থাপনের জন্যে কয়েক কোটি টাকা- যা একার পক্ষে যোগাড় ও ব্যবস্থাপনা করা খুবই দুরূহ কাজ। তাই, আমরা ১০০ জন উদ্যমী উদ্যোক্তাকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করে সবাইকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছি।
এ পর্যায়ে আপনার ন্যূনতম বিনিয়োগ ১ থেকে ৩ লক্ষ টাকা। আপনার টাকা আপনারই থাকবে। আপনি অগ্রিম বুকিং প্রদান (প্রি-অর্ডার) সাপেক্ষে ১ থেকে ৩ লক্ষ টাকার পণ্য পাইকারী (ফ্যাক্টরী রেটে) ক্রয় করে আপনার এলাকায় বিপণন করবেন। পণ্য উৎপাদন ও দেশব্যাপী প্রচার-প্রচারণার দায়িত্ব আমাদের। আপনার জন্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও তহবিল-সংকুলান সাপেক্ষে পেশাগত প্রশিক্ষণের প্রদানের ব্যবস্থাও আমরাই করবো। আমাদের লোকবলের ভেতন-ভাতা, দেশব্যাপী প্রচার প্রচারণা, অফিস ও ফ্যাক্টরি পরিচালনা, উৎপাদন ব্যবস্থাপনা, ইত্যাদি বাবদ আমরা পণ্যের মূল্যের উপর সামন্য সার্ভিস চার্জ গ্রহণ করবো।
আপনার নিজস্ব ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, টিন নিবন্ধন, ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি আমাদের থেকে ডিলারশিপ নিয়ে নিজ প্রতিষ্ঠান থেকে পণ্য বিক্রি করতে পারেন। আর, যদি ওই সব ডকুমেন্টসের খরচ ও ঝামেলা এড়িয়ে নির্ঝঞ্ঝাট ব্যবসা করতে চান তবে আমাদের উদ্যোক্তা কাম জেলা-প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে অনায়াসে ব্যবসায় পরিচালনা করতে পারবেন।
“আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচিত করা হচ্ছে। আপনি আগ্রহী হলে দ্রুত যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে কমেন্ট নয় ইনবক্স করুন অথবা আপনার অভিমত/আগ্রহের কথা জানান [email protected] এ।