28/07/2026
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও কোকোমো সানসেট রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর।
এ চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের La-Riba Credit, Debit ও Prepaid Card-এর গ্রাহকরা গাজীপুরের জনপ্রিয় Kokomo Sunset Resort-এ রুম র্যাক রেটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিভিশনে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কোকোমো সানসেট রিসোর্টের জেনারেল ম্যানেজার ও ম্যানেজিং পার্টনার কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এসময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড বিজনেস মোহাম্মদ আলাউল ফয়সাল খান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্টস অ্যান্ড প্রোপোজিশনস সাইফ ইমাম বোখারী, কোকোমো সানসেট রিসোর্টের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাজাহারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তার কার্ডধারীদের জন্য আরও আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মূল্যসংযোজিত সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করেছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও কোকোমো সানসেট রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর।
এ চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের La-Riba Credit, Debit ও Prepaid Card-এর গ্রাহকরা গাজীপুরের জনপ্রিয় Kokomo Sunset Resort-এ রুম রেক রেটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।