Mechanical Engineering Student & Technician Store

Call Directions Contact the business

Mechanical Engineering Student & Technician Store For mechanical issue.

23/08/2026

১১ কেভি (kV) ৩ ফেজ বিসিবি (VCB - Vacuum Circuit Breaker) বা সাবস্টেশন সিস্টেমে কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি (CT - Current Transformer) পুড়ে যাওয়ার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:

সিটি (CT) পুড়ে যাওয়ার মূল কারণসমূহসেকেন্ডারি ওপেন সার্কেল (Secondary Open Circuit):
সিটির প্রাইমারিতে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যদি কোনো কারণে সেকেন্ডারি সার্কেল খোলা বা ডিসকানেক্ট হয়ে যায়, তবে কোরে অত্যন্ত উচ্চ ভোল্টেজ তৈরি হয়। এই অতিরিক্ত ভোল্টেজের কারণে সিটির কয়েল পুড়ে যায় বা বিস্ফোরণ ঘটে।

দীর্ঘদিন ওভারলোড বা অতিরিক্ত লোড (Overload): নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি কারেন্ট দীর্ঘদিন ধরে সিটির মধ্য দিয়ে প্রবাহিত হলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে ইনসুলেশন নষ্ট হয় এবং সিটি পুড়ে যায়।

লুজ কানেকশন বা অক্সিডেশন (Poor Connections): প্রাইমারি টার্মিনাল বা বাসবারের সাথে সংযোগস্থলে যদি লুজ কন্টাক্ট থাকে বা অ্যালুমিনিয়াম বাসবার অতিরিক্ত অক্সিডাইজড হয়ে যায়, তবে সেখানে কন্টাক্ট রেজিস্ট্যান্স বেড়ে প্রচুর তাপ উৎপন্ন করে।

ইনসুলেশন নষ্ট বা বয়সজনিত ক্ষয় (Insulation Failure): দীর্ঘদিন ব্যবহারের ফলে সিটির ভেতরের পেপার বা অয়েল ইনসুলেশন বুড়ো হয়ে কার্যক্ষমতা হারায়। তখন সামান্য ভোল্টেজ সার্জ বা পার্টিকাল ডিসচার্জের কারণে অভ্যন্তরীণ শর্ট সার্কিট হয়।

বজ্রপাত বা ওভারভোল্টেজ সার্জ (Lightning Surge): লাইটিং স্ট্রাইক বা সুইচিং সার্জের কারণে হঠাৎ করে লাইনে অতিরিক্ত ভোল্টেজ প্রবেশ করলে সিটির উচ্চ-ভোল্টেজ ইনসুলেশন ব্রেক ডাউন হয়ে যায়।

শর্ট সার্কিট ফল্ট (Short Circuit): সিস্টেমে বড় ধরনের শর্ট সার্কিট বা ওভারকারেন্ট দেখা দিলে যে প্রচণ্ড মাত্রার ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, তা সহ্য করতে না পেরে সিটি ক্ষতিগ্রস্ত হয়।

22/08/2026

✓✓✓ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কেনো পড়বেন?

এসএসসি পাশের পর এই কোর্সটি করলে দ্রুততম সময়ের মধ্যে চাকরি মেলে। কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হলে বেকার হয়ে পরিবারের বোঝা হওয়া লাগবে না , যদি কিনা থিওরিভিত্তিক পড়াশোনার পাশাপাশি প্রাকটিক্যাল কাজে দক্ষতা অর্জন করা যায়। কারণ বর্তমান সময়ে সরকারি অথবা বেসরকারি চাকরির যে করুণ অবস্থা, পদের বিপরীতে প্রার্থী অনেক অনেক বেশি। তাছাড়া অভিজ্ঞতা বা হাতে কলমে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। তাছাড়া সরকারি ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেডের বা ২য় শ্রেনীর সরকারি চাকরির সুযোগও আছে। তাই পারিপার্শ্বিক সকল অবস্থা বিবেচনা করে "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং" পড়াশোনা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। " চাকরি পেতে একটি ভালো মানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীই যথেষ্ট"। কারিগরি শিক্ষা নিলে পরে দেশে বিদেশে চাকরি মেলে।

রিপন হোসেন

22/08/2026

BEPZA রিয়েল ভাইভা অভিজ্ঞতা

প্রতিষ্ঠানের নাম: বেপজা
পদের নাম: সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (১১তম গ্রেড)
ভাইভার তারিখ: ৭ জুন ২০২৬
নাম: মোঃ আল-আমিন
ইনস্টিটিউট: রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট

​সকল ফর্মালিটি মেইনটেইন করে রুমে ঢুকলাম।

​চেয়ারম্যান স্যার: আপনি আল-আমিন?
আমি: জ্বী স্যার।
​চেয়ারম্যান স্যার: পড়াশোনা কোথায় করেছেন?
আমি: এসএসসি ও ডিপ্লোমার ডিটেইলস বললাম।
​চেয়ারম্যান স্যার: এখন কী করেন?
আমি: জব করি বললাম।
​চেয়ারম্যান স্যার: গভর্মেন্ট কোন কোন প্রতিষ্ঠানে জব এক্সাম দিয়েছেন?
আমি: যে যে প্রতিষ্ঠানের নাম মনে ছিল সব বললাম।
​ডিপার্টমেন্ট এক্সপার্ট: GIS-এর ফুল মিনিং কী?
আমি: Gas Insulated Switchgear.
​ডিপার্টমেন্ট এক্সপার্ট: এর রিজার্ভারে কোন গ্যাস থাকে?
আমি: সালফার হেক্সাফ্লোরাইড (SF6)।
​ডিপার্টমেন্ট এক্সপার্ট: ইনভার্টার ও কনভার্টারের কাজ কী?
আমি: কনভার্টার এসি-কে ডিসি করে, আর ইনভার্টার ডিসি-কে এসি করে।
​ডিপার্টমেন্ট এক্সপার্ট: একটি ট্রান্সফরমারের প্রাইমারিতে ৩৩ কেভি দিলে সেকেন্ডারিতে ১১ কেভি পাওয়া যায়, এটা কোন ধরনের ট্রান্সফরমার?
আমি: স্টেপ-ডাউন ট্রান্সফরমার।
​ডিপার্টমেন্ট এক্সপার্ট: আরেকটি কী যেন প্রশ্ন করেছিলেন, আমি ক্লিয়ার শুনতে পাইনি। তাই উনাকে রিপিট করতে না বলে "সরি স্যার, এ বিষয়ে আমার ধারণা নেই" বলেছি।
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: এক্সাম তো নিজে দিয়েছেন, তাই না?
আমি: জ্বী স্যার।
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: ইংরেজি তো দেখি ভালোই পারেন, আরেকবার এক্সাম দেন। (বিঃদ্রঃ আমার লিখিত খাতা উনার কাছেই ছিল)
আমি: না স্যার, অতো ভালো পারি না।
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: Committee বানান লেখেন তো?
আমি: Committee লিখে দিলাম।
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: "সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে"— ট্রানস্লেশন করুন।
আমি: করলাম [It has been drizzling since morning.]
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: drizzling বানানটা লেখেন।
আমি: লিখে দিলাম।
​নন-ডিপার্টমেন্ট এক্সপার্ট: "সে খুব অলস, তাই না?"— ট্রানস্লেশন করুন।
আমি: He is lazy, isn't he?
​সর্বমোট চারজন ছিলেন ভাইভা বোর্ডে।
এর মধ্যেই একজন স্যার সব ডকুমেন্টস চেক করছিলেন।
​এরপর চেয়ারম্যান স্যার বললেন: এবার আপনি আসতে পারেন।
আমি: ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম।

​আলহামদুলিল্লাহ, সুপারিশপ্রাপ্ত।
এটি ছিল আমার তৃতীয় ভাইভা।

""কপি পোস্ট ""

22/08/2026

১। AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ
প্রকাশ করা হয় না কেন?
উত্তরঃ
এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল
প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে
remove করতে পারে এর উপর ভিত্তি করে
এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের
সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক।
কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা
১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ
remove করতে পারে তাকে এক টন এসি বলে।
এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়।
BTU = British thermal ইউনিট।

২। ১ টন সমান কত KW ?
উত্তরঃ
১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/
ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর
সমান।
One RT(Refrigeration Ton) =
3.5168528 kW…
1 RT = 3.5168528 kW
এটা হল তাপ অপসারন ক্ষমতা।
কিন্তু ইলেকট্রিক ক্ষমতা হল প্রায় ১২০০ থেকে
১৫০০ watt.

৩। ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয়
Single Phase and Three Phase-এ?
উত্তরঃ
মনে করা যাক, 230VAC and Power factor
= Cosθ = 0.95,
Single Phase AC system
1 Ton = 1.5 kW.
2 Ton = 2 x 1.5 KW =3KW
Power in a Single Phase AC System
আমরা জানি,
P = VxI Cosθ=২ টন= 3000 ওয়াট
তাহলে
I = P / (V x Cosθ)….. Where Cosθ =
Power factor
I = 3000W / (230V x .95)
I(কারেন্ট) = 13.72A
Three Phase System
মনে করা যাক,
440V and Power factor = Cosθ =
0.85 , P=২ টন=3000 ওয়াট
আমরা জানি,
P =√3 x VLxIL Cosθ
I = P /( √3xVxCosθ)
I = 3000W / (1.732 x 440V x .85)
Where Cosθ = Power factor and √3 =
1.732
I = 4.66 A
তাহলে ২ টন এসি এর কারেন্ট লাগে 4.66
এয়াম্পিয়ার(Three Phase)

৪। MCB এর সাইজ কত হবে ২ টন ও ১ টন এসি
এর জন্য?
উত্তরঃ
আমরা উপরে ক্যালকুলেশন করে কারেন্ট বের
করলাম
Single Phase 13.72, Three phase 4.66
সাধারণত স্টারটিং এর সময় বেশি কারেন্ট টানে
ফুল লোড আবস্থায় সব কিছু বিবেচনা করে
দেখা যায়
সিঙ্গেল ফেজ এর জন্য 25A MCB Class C
and থ্রি ফেজের জন্য 10A Class C MCB
ব্যবহার করলে চলবে।

বাংলাদেশ বর্ডার গার্ড বিশাল নিয়োগ
17/07/2026

বাংলাদেশ বর্ডার গার্ড বিশাল নিয়োগ


আজকে অনুষ্ঠিত DPDC Switch board attendant পরীক্ষার প্রশ্ন
23/05/2025

আজকে অনুষ্ঠিত DPDC Switch board attendant পরীক্ষার প্রশ্ন

22/05/2025

আসসালামু আলাইকুম।

16/05/2022

জালাল শিকদার - মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং - সম্পূর্ন নতুন সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে। (২০২২ এডিশন)

"ঈদ মোবারক "সকল মুসলমানদের জন্য আসুক অনাবিল সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ। আমিন
03/05/2022

"ঈদ মোবারক "
সকল মুসলমানদের জন্য আসুক অনাবিল সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ।
আমিন

অধ্যাঃ ফাউন্ড্রি  এন্ড প্যার্টান মেকিংট্রপিকঃ ৪
29/08/2021

অধ্যাঃ ফাউন্ড্রি এন্ড প্যার্টান মেকিং
ট্রপিকঃ ৪

Address

Gazipura

Telephone

+8801318385512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mechanical Engineering Student & Technician Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mechanical Engineering Student & Technician Store:

Shortcuts

Share

Nearby hotels


Other Service Apartments in Gazipura

Show All