Hotel Broadway International

Hotel Broadway International Hotel Broadway International- Feel Stay At Home All Deluxe Rooms with AC Non-AC
(Single, Couple & Twine Rooms)

19/01/2020

টি অ্যান্ড টি ফোন নম্বর পরিবর্তিত
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খুলনাস্থ ০৪১-৮১ প্রিফিক্সযুক্ত এক্সচেঞ্জের ১৫১০ টি নম্বর পরিবর্তিত হয়েছে। সেমতে আমাদের ০৪১-৮১১২২৬ নম্বরটি পরিবর্তিত হয়ে ঢাকা এক্সচেঞ্জের অধীন ০২-৪৪১১১২২৬ নম্বর হয়ে গেছে। সকলকে আমাদের নতুন টি অ্যান্ড টি নম্বর ০২-৪৪১-১১২২৬ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত রদবদলের জন্য আমরা দুঃখিত!

হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ

31/12/2019

২০২০ সালে আমাদের ভাড়ার হার (পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত)

সিঙ্গেল: নন-এসি ৳.৭০০/-; এসি ৳.১,০০০/-
কাপল: নন-এসি ৳.৯০০/-; এসি ৳.১,২০০/-
ট্যুইন: নন-এসি ৳.১,০০০/-; এসি ৳.১,৩০০/-
এক্সট্রা বেড: ৳.২০০/-

(ব্রেকফাস্ট, লোকাল নিউজপেপার, ইভেনিং টি/কফি, টয়লেট্রিজ কিট, ওয়াই-ফাই, লোকাল টিএন্ডটি কল ফ্রি এবং ফ্রেস তোয়ালে, কম্বল কাভার, আর.ও. পাণীয় পানি ও বাথরুমে সকাল-বিকাল গরম / ঠাণ্ডা পানি সরবরাহ।)

ধন্যবাদান্তে,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ
সোনাডাঙ্গা, খুলনা।

Happy New Year 2020  আমাদের সেবালয়ের সাথে সংযুক্ত সকল ব্যাক্তিবর্গ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে জানাই গ্রেগরিয়ান ক্য...
31/12/2019

Happy New Year 2020

আমাদের সেবালয়ের সাথে সংযুক্ত সকল ব্যাক্তিবর্গ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে জানাই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নববর্ষ ২০২০-এর শুভেচ্ছা। ইংরেজি এই নববর্ষে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য, উৎকর্ষ ও সৌভাগ্য কামনা করছি। কর্মক্ষেত্রে আসুক কৃতিত্বময় সুখ্যাতি ও সর্বাধিক মুনাফা আর সজীব হোক আপনার মন, সুন্দর ও সুনিশ্চিত হোক আপনার গন্তব্য- এই-ই আমাদের বিশেষ কামনা!

Happy New Year!

ধন্যবাদান্তে,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ
সোনাডাঙ্গা, খুলনা।

বড়দিনের শুভেচ্ছা  আমাদের সেবালয়ের পক্ষ হতে সকল আগত নতুন ও পুরাতন অতিথি, শুভানুধ্যায়ী, সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচা...
25/12/2019

বড়দিনের শুভেচ্ছা

আমাদের সেবালয়ের পক্ষ হতে সকল আগত নতুন ও পুরাতন অতিথি, শুভানুধ্যায়ী, সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও কর্মকর্তাগণ এবং আমাদের এই ফেসবুক পেজে লাইক ও গুগল ম্যাপে রেট প্রদানকারী ও ফলোয়ারদের জানাই বড়দিনের শুভেচ্ছা ও শুভকামনা।

বড়দিনের এই আনন্দঘন সময়ে প্রভু যিশুর শান্তিবার্তা আপনার জীবনে নিয়ে আসুক অপ্রত্যাশিত শান্তি-আনন্দ-প্রাপ্তি! পাপমুক্তির সুসমাচার নিয়ে সান্তাক্লজ আপনার জীবনে দিয়ে যাক আপনার শ্রেষ্ঠ চাহিদার পুরষ্কার! জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক কর্মমূখর ও কীর্তিময়!

কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল

শহীদ বুদ্ধিজীবি দিবসের শোক ও বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা! “বাংলাদেশীয় বাঙালিদের জীবনে সবচাইতে মহান যে কর্মযজ্ঞ তা হলো তা...
13/12/2019

শহীদ বুদ্ধিজীবি দিবসের শোক ও বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা!

“বাংলাদেশীয় বাঙালিদের জীবনে সবচাইতে মহান যে কর্মযজ্ঞ তা হলো তাদের মুক্তির সশস্ত্র সংগ্রাম তথা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। আর তাদের জীবনের সবচাইতে মহান প্রাপ্তিও এই সংগ্রামে তাদের বিজয় অর্জন। এজন্য, পৃথিবীর ৮ম বৃহত্তম জাতি হিসাবে আমরা বাঙালিরা গৌরবের অধিকারী এবং এই স্বাধীন ভূখণ্ডের প্রতিটি নাগরিক তাই জন্মগতভাবে জাতীর সার্বভৌমত্ব রক্ষায় পরীক্ষিত সেনানী।১৬ই ডিসেম্বর তাই আমাদের সর্বোচ্চ চেতনা ও সকীয়তার প্রতীক!”
“একই সাথে বিজয়ের মাসে, বিজয়ের দ্বারপ্রান্তে, দেশি খেকশিয়াল ও পাকি কালো-শকূণের চক্রান্তে বাঙালির মেধা নিধনের প্রচেষ্টা চলে। সেই নীল নকশায় ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে বাঙালির বাছাইকৃত কিছু মেধাবী পুত্র-কন্যাদের হারিয়েছে স্বদেশ। দুঃখের যাতনা সর্পবিষের প্রকোপের মতন জাতীর মর্মে এখনও বেদনা নিয়ে নীল হয়ে আছে। শহীদ বুদ্ধিজীবি দিবসে আমার সেই জীবনত্যাগী মেধাবী সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করি।”
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ-এর পক্ষ হতে মহান বিজয় দিবসের দ্বারপ্রান্তে সকল আগত নতুন ও পুরাতন অতিথি, শুভানুধ্যায়ী, সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও কর্মকর্তাগণ এবং আমাদের এই ফেসবুক পেজে লাইক ও গুগল ম্যাপে রেট প্রদানকারী ও ফলোয়ারদের জানাই মহান বিজয় দিবস ২০১৯ ইং-এর শুভেচ্ছা ও শুভকামনা।
ধর্ম-বর্ণভেদে বিভক্ত না হয়ে আসুন আমাদের সবাই এক বাঙালি চেতনায় উজ্জীবিত হয়ে এক পল্টনে, এক শামিয়ানার তলে শপথ নেই, “বাংলা আমার ভাষা, বাংলা আমার চেতনা, বাংলা আমার স্বাধীনতা! বাঙালিয়ানা আমার চর্চা, স্বাধীনতা রক্ষা আমার কর্ম, দেশপ্রেম আমার নাগরিকতার সনদ!”
ধন্যবাদ,
কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল,
সোনাডাঙ্গা, খুলনা।

22/11/2019

(Repost)
২০১৯ সালে আমাদের ভাড়ার হার
সিঙ্গেল: নন-এসি ৳.৭০০/-; এসি ৳.১,০০০/-
কাপল: নন-এসি ৳.৯০০/-; এসি ৳.১,২০০/-
ট্যুইন: নন-এসি ৳.১,০০০/-; এসি ৳.১,৩০০/-
এক্সট্রা বেড: ৳.২০০/-
(ব্রেকফাস্ট, লোকাল নিউজপেপার, ইভেনিং টি/কফি, টয়লেট্রিজ কিট, ওয়াই-ফাই, লোকাল টিএন্ডটি কল ফ্রি এবং ফ্রেস তোয়ালে, কম্বল কাভার, আর.ও. পাণীয় পানি ও গরম / ঠাণ্ডা পানি সরবরাহ।)

13/10/2019

বিশেষ বিজ্ঞপ্তি:
★আমাদের সেবালয়ে আগামী ১৭-১৮ অক্টোবরে সব রুম বুকড আছে কুয়েট ভর্তি পরীক্ষার্থীদের জন্য। ১৮ তারিখ দুপুর ২টার পর থেকে বুকিং স্বাভাবিক থাকবে।
★যারা ১৬ তারিখ বা আগে থেকে চেকইনে আছেন তাদের অবশ্যই ১৭ তারিখ বেলা ১২টার মধ্যে চেকআউট করতে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদ,
কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল
সোনাডাঙ্গা, খুলনা।

শারদ শুভেচ্ছা! আমাদের সেবালয়ে আগত সম্মানিত সকল নতুন ও পুরাতন অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সরবরাহকারী, সেবাপ্রদানক...
04/10/2019

শারদ শুভেচ্ছা!

আমাদের সেবালয়ে আগত সম্মানিত সকল নতুন ও পুরাতন অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও কর্মকর্তাগণ এবং আমাদের এই ফেসবুক পেজে লাইক ও গুগল ম্যাপে রেট প্রদানকারী ও ফলোয়ারদের জানাই বাঙালি হিন্দু সমাজের বৃহত্তম আনন্দ উৎসব শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা ও মঙ্গল কামনা। সাথে সাথে সকলের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল হতে উদ্গিরিত উষ্ণ ভালবাসা।

মহিষাসুরমর্দিনী দূর্গা ধ্বংসন্মুখ মানব জাতীর পরিত্রাতা ও উদ্ধারকারিনী। সংকটে আবির্ভূতা মাতৃরূপী দেবী অনুগামী সন্তানদের বিপদের সাথী, অন্ধের যষ্ঠি। জাগতিক মোহময়তায় আচ্ছন্ন অগতিপ্রাপ্তদের তিনি দেন সদ্গতি, পরিত্রাণ। অসুন্দরকে ধ্বংস করে দেবী আনেন সুন্দরের বারতা আর মায়াময় জ্যোতিরূপ জ্ঞান ও নির্মল আনন্দ! আসুন সুন্দরের দেবীর এই আগমনক্ষণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই একটি সুন্দর ও অহিংস সমাজ তথা বাংলাদেশ গড়ার।

কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল
সোনাডাঙ্গা, খুলনা।

আমাদের সেবালয়ে আগত সম্মানিত সকল নতুন ও পুরাতন অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও...
11/08/2019

আমাদের সেবালয়ে আগত সম্মানিত সকল নতুন ও পুরাতন অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও কর্মকর্তাগণ এবং আমাদের এই ফেসবুক পেজে লাইক ও গুগল ম্যাপে রেট প্রদানকারী ও ফলোয়ারদের জানাই মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম আনন্দ উৎসব ঈদ-উল-আজহা-র শুভেচ্ছা ও ঈদ মোবারক।সাথে সাথে সকলের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল হতে উদ্গিরিত উষ্ণ শুভকামনা।

কোরবানির ঈদ ত্যাগের ও মহান আল্লাহর নিকট সর্বোচ্চ নৈবেদ্য অর্পণের। কিন্তু, সেই নৈবেদ্য অর্পণের পরীক্ষা দিতে গিয়ে আমারা যেন অতিরিক্ত আবেগী হয়ে না পড়ি। আসুন, কোরবানির প্রকৃত তাৎপর্য সম্বন্ধে জানার চেষ্টা করি, অতিরিক্ত ভোজন বর্জন করি এবং সম্পদের (যাকাত) ও মাংসের সঠিক বণ্টন নিরূপণ করি, সাথে সাথে প্রাণিকূলের উৎপাদন বাড়েই, অযথা পশু নিধন বন্ধ করি ও তাদের বংশ / অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়ে মনযোগী হই। আপনার সুরক্ষা ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে আমরা সর্বদা আশাবাদি ও শুভাকামনাকারী।

কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল
সোনাডাঙ্গা, খুলনা।

06/07/2019

আপনাদের মূল্যবান পরামর্শ ও সমালোচনা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে প্রেরণ করুন।

-হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল

“জানুয়ারি-মার্চ” ও “এপ্রিল-জুন” ২০১৯ ইং মেয়াদে ‘এমপ্লয়ি অব দ্যা কোয়ার্টার’ যথাক্রমে ‘মিঠুন বিশ্বাস’ ও ‘অনিমেষ রায়’  “জান...
06/07/2019

“জানুয়ারি-মার্চ” ও “এপ্রিল-জুন” ২০১৯ ইং মেয়াদে ‘এমপ্লয়ি অব দ্যা কোয়ার্টার’ যথাক্রমে ‘মিঠুন বিশ্বাস’ ও ‘অনিমেষ রায়’

“জানুয়ারি-মার্চ” ২০১৯ ইং কালের জন্য ‘এমপ্লয়ি অব দ্যা কোয়ার্টার’ হিসাবে ইতোপূর্বে কোন এমপ্লয়ির নাম ঘোষণা করা হয়নি। কেননা, এই মেয়াদে সমস্ত সূচকে কর্তৃপক্ষের নজরে কোন বিশেষ এমপ্লয়ি সে সক্ষমতা দেখাতে পারেন নি। “এপ্রিল-জুন” ২০১৯ ইং মেয়াদেও কারও উপস্থিতি নিয়মিত এবং কাজে বিশেষ ছন্দ ছিল না। কিন্তু, এমপ্লয়িদের বিশেষ চাহিদায় এবং কর্মচারিদের মধ্যে কাজের জন্য পারস্পরিক প্রতিযোগীতা ধরে রাখার লক্ষ্যে কর্তৃপক্ষ চুলচেরা বিশ্লেষণে ও বিচারে এ বছরের প্রথম কোয়ার্টার “জানুয়ারি-মার্চ” ২০১৯ ইং মেয়াদে আমাদের হোটেল বয় ‘শ্রীমান মিঠুন বিশ্বাস’ এবং দ্বিতীয় কোয়ার্টার “এপ্রিল-জুন” ২০১৯ ইং মেয়াদে হোটেল বয় ‘শ্রীমান অনিমেষ রায়’-কে শ্রেষ্ঠ কর্মচারি বা ‘এমপ্লয়ি অব দ্যা কোয়ার্টার” নির্বাচিত করেছেন। মিঠুন ও অনিমেষ “জুলাই-সেপ্টেম্বর” ২০১৯ ইং কালে অতিরিক্ত গুরুত্ব পাওয়ার সাথে সাথে মিঠুন জুলাই ২০১৯ ইং মাসে মাসিক পারিতোষিকের সাথে এবং আগস্ট’ ২০১৯ ইং মাসে মাসিক পারিতোষিকের সাথে পূর্বনির্ধারিত অতিরিক্ত আর্থিক সম্মানণা পাবেন। আমরা কর্তৃপক্ষের পক্ষে তাদের জন্য শুভ কামনা জানাই।

07/06/2019

আমাদের সেবালয়ে আগত সম্মানিত সকল নতুন ও পুরাতন অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সরবরাহকারী, সেবাপ্রদানকারী, কর্মচারি ও কর্মকর্তাগণ এবং আমাদের এই ফেসবুক পেজে লাইক ও গুগল ম্যাপে রেট প্রদানকারী ও ফলোয়ারদের জানাই মুসলিম উম্মাহ্র সবচাইতে বড় আনন্দ উৎসব ঈদ-উল-ফিত্র-র শুভেচ্ছা ও ঈদ মোবারক।সাথে সাথে সকলের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল হতে উদ্গিরিত উষ্ণ শুভকামনা।

ঈদ আনন্দের। প্রিয়জনের সাথে ঈদ হয় আরও আনন্দঘন। সবারই তাই মনের বাসনা থাকে বাড়িতে গিয়ে সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার। তাই, বাড়ি ফেরার পথে, ফিরে আসার সময় বা ছুটি কাটানোর জন্য কোন ভ্যাকেশন পয়েন্টে যাবার পথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। ঈদের সময়ে সড়ক ও অন্যান্য দূর্ঘটনা বহুলাংশে বৃদ্ধি পায়। আপনার যাত্রা যেন কোন অবস্থাতেই জীবনের কান্নার কারণ না হয়ে দাড়ায়। আপনার সুরক্ষা ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষে তাই আমরা সর্বদা আশাবাদি ও শুভাকামনাকারী।

কর্তৃপক্ষ,
হোটেল ব্রডওয়ে ইন্টারন্যাশনাল
সোনাডাঙ্গা, খুলনা।

Address

"Badshah Chamber", A-40, Majid Sarani, Sonadanga
Khulna
9100

Telephone

+8801711393195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hotel Broadway International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hotel Broadway International:

Share

Category