Haor City-হাওর সিটি

Haor City-হাওর সিটি Resorts,traditional foods and programme,juice & coffee,swimming, local riding,hunting,camping and marketing etc.

12/07/2023

আমাদের সাথে আছে ঘাটু, লেটু, বাউল, জারি,সারি, দলের গানসহ হাওরা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও তাঁদের দল। প্রয়োজনে আলোচনায় আসুন।

25/06/2022

নিজ থেকেই শুরু করি
বর্জ্য মুক্ত হাওর গড়ি!

20/06/2022

হাওর ভ্রমনে আপনার চাহিদা বলতে পারেন আমাদের।

হাওর পর্যটকদের জন্য একটি সতর্ক বার্তাঃদৃষ্টিতে সমুদ্র সম বর্ষার হাওর। উম্মাতাল ঢেউ আর আফাল এখানে সাধারণ ঘটনা। জল ভ্রমনে ...
18/06/2022

হাওর পর্যটকদের জন্য একটি সতর্ক বার্তাঃ
দৃষ্টিতে সমুদ্র সম বর্ষার হাওর। উম্মাতাল ঢেউ আর আফাল এখানে সাধারণ ঘটনা। জল ভ্রমনে নৌকার ব্যাপক চাহিদা থাকায় ছোট-মাঝারি-বড় নৌ-যান ভাড়ায় পাওয়া যায়। বিপদ পরিস্থিতিতে অনুপযোগি অনেক নৌ-যান কোন রকমে চলাচল যোগ্য করে। রাঙিয়ে ঝকমকি করে। পর্যাপ্ত সুরক্ষা বা নূন্যতম ব্যবস্থা রাখে না। যখন তখন বিপদগ্রস্থ হয়। অনেক নৌ-যান মালিক কম মজুরীতে অনভিজ্ঞ চালক দিয়ে নৌ-যান চালায়। ঢেউ-আফালে পড়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার হয়ে থাকছে। কখনো বা দুর্ঘটনায় জীবন যেতে দেখা যায়। আবার অনেক চালক পরিস্থিতির সুযোগ নিয়ে পর্যটকদের হয়রানি করে। যা পর্যটক বৈরী!
পর্যটকদের ইত্যাদি হয়রানি বন্ধে, হাওর পর্যটন খাতকে পরযটক বান্ধব করতে আমাদের কিছু উদ্যোগ।
# আমাদের টেকসই উপাদানে তৈরি নৌ-যান ভাড়ায় দিচ্ছি। যেগুলো ঢেউ-আফালে চলাচলের পূর্ণ যোগ্যতা রাখে। নিয়মিত পর্যবেক্ষনে রেখে হাওরে নামানো হয়।
# প্রতিটি নৌ-যানে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী আমাদের প্রথম যোগ্যতা।
# যে সব চালকের ঢেউ-আফালে চলাচলে সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, হাওরের ভাব মুর্তি নখ দর্পনে, সব ধরণের পরিস্থিতি মোকাবলা করতে জানে এমন সব চালক দিয়ে ভ্রমন নিরাপত্তা নিশ্চিত করি। পর্যটক সেবা দানে প্রশিক্ষিত সার্ভিস বয় দিয়ে থাকি।
# আমাদের সার্ভিসজনিত ত্রুটি (দূর্যোগ ছাড়া) এবং সার্ভিসে যুক্ত ব্যাক্তির যে কোন মনোতুষ্টিহীন কর্মকান্ডের দায়ভার নিয়ে থাকি। যে কোন অভিযোগে আমরা দায়বদ্ধ।
আমাদের সেবা নিয়ে আপনার হাওর ভ্রমন নিরাপদ রাখুন। আনন্দময় করুন।
হাওর ভ্রমনে সুস্বাগতম, হে অতিথি!

17/06/2022

জলের দেশে জলের পাশে
ঢেউয়ের দোলে ঘুম!
হাওর ভ্রমনে আমরাই কেবল দিতে পারি বোটেল সার্ভিস।
নামমাত্র সেবা মুল্যে ছোট/বড়/মাঝারি নৌকায় পরিপাটি ব্যবস্থা।

হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃ # কুড়িখাই শাহ্ শামসুদ্দিন আওলিয়ার মাজার শরীফহাওর ভ্রমনে ঢাকা/ভৈরব পথে ক...
17/06/2022

হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃ

# কুড়িখাই শাহ্ শামসুদ্দিন আওলিয়ার মাজার শরীফ

হাওর ভ্রমনে ঢাকা/ভৈরব পথে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামে এই মাজারের অবস্থান।

যাতায়াতঃ ঢাকা থেকে ট্রেনে মানিকখালি স্টেশন/বাসে কটিয়াদী। সেখান থেকে অটো রিক্সা/ সিএনজি/ নিকলী হাওরে ঢোকার আগে মুমুরদিয়া। সরাসরি গাড়ি।
হযরত শাহ্ সামছুদ্দিন আউলিয়া সুলতানুল বোখারী (র.) এর মাজার সুপ্রাচীন। প্রতিবছর মাজার শরীফে ওরশ হয়। মাঘ মাসের শেষ সোমবার থেকে ১৫ দিন ব্যাপী এই ওরশ চলে। মাছের মেলা/জামাই মেলা হিসাবে দেশজোড়া নাম আছে।

16/06/2022

ভ্রমনে গিয়ে স্থানীয় খাবারের স্বাদ না পেলে, পূর্ণতা কি পায়?
হাওরের ট্রেডিশনাল ফুড মেনু কেবল
আমাদেরই আছে!

হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃইটনা শাহী মসজিদকিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় অবস্থিত ইটনা শাহী মসজিদ। মোগ...
16/06/2022

হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃ

ইটনা শাহী মসজিদ
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় অবস্থিত ইটনা শাহী মসজিদ। মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত। একটি বেদির উপর স্থাপিত। চারপাশে মোটা দেয়াল। দুইটি তোরণ। ছাদে তিনটি গম্বুজ।
৪২৫ বছরের পুরনো মসজিদ। বারো ভূইয়া প্রধান ঈসা খাঁর সভাসদ মজলিস দেলোয়ার মজলিশ এর নির্মাতা।
কালের আবর্তে মলিন হয়। মূল কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় ভাবে সংস্কার করা হয়েছে। দুয়োধিক বার। কিছুটা অপরিকল্পিত সংস্কারে মসজিদের শিলালিপি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুটা সিমেন্টের প্রলেপের নিচে ঢাকা পড়ে গেছে।
স্থানীয়দের একটা অংশ এটাকে গায়েবী মসজিদ, আবার অনেকে বলেন তিন গম্বুজ মসজিদ।
যাতায়াতঃ উজান-ভাটির কিশোরগঞ্জ জেলার মধ্যমণি নিকলী উপজেলা। যেখান থেকে হাওরের সকল দর্শনীয় স্থানে যাতায়াত সহজ। দেশের যে কোন প্রান্ত থেকে সড়ক পথে নিকলী সদর ও মুখোমুখি হাওর!
ভ্রমন ক্লান্তি দুর করতে একরাত অবস্থান নিতে পারেন নিকলীতে। উজান-ভাটির মিলন স্থান। স্বাভাবিক যোগ্যতাতেই আপনাকে দিবে এক ভিন মাত্রিক অভিজ্ঞতা। সরাসরি যেতে পারেন ট্রলারে। রথ দেখা, কলা বেচার মতো জলের দেশে জল ভ্রমনের আনন্দ রেষে দর্শনীয় স্থানটি অনবদ্য হয়ে মুগ্ধতা দিবে।

থাকা-খাওয়াঃ উত্তাল ঢেউ আর আফালের ভর মৌসুম বর্ষা। এসময় প্রায়শই হাওর পর্যটকদের কাছে ভয়ঙ্কর! নিরাপদ বিশ্রাম/ঘুমে পর্যটকরা এখন নিকলীকেই প্রাধান্য দিচ্ছে। গড়ে উঠছে নান্দনিক আর পর্যটক বান্ধব হোটেল-মোটেল-রিসোর্ট-বোটেল। আলম রিসোর্ট, দ্য মার্সি, হাওর প্যারাডাইস, চেয়ারম্যান গেষ্ট হাউজ ও হোটেল শাহজাহান উল্ল্যখ যোগ্য।
হাওরের বাহারী মাছ-হাঁস ও ট্রেডিশনাল খাবার নিয়ে রয়েছে বাহারি হোটেল। অদ্ভুত আতিথিয়েতা আপনাকে মুগ্ধ করবেই করবে। সেতু, আল্লার দান, গাজীপুর, বাউল রেস্টুরেন্টের হাওরে স্বাদ আপনাকে ভুলতে দেবেনা
হাওরে ভ্রমন সংক্রান্ত সেবা পেতে আপনার পাশে আমরা রয়েছি। আমাদের সেবা নিকলীকে উপস্থাপন করবে আকর্ষনীয়।
হাওরের ট্রেডিডিশনাল ফুড, নৌকা/ট্রলার, বোটেল সংক্রান্ত সেবা পেতে আপনার একটি ডাকই যথেষ্ট।
স্বাগতম
আপনার হাওর ভ্রমন সার্থক হউক।
সু-স্বাগতম, হে হাওর অতিথি!

ট্রলার

নিকলী হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃকবি চন্দ্রাবতী মন্দিরবাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাবা ...
15/06/2022

নিকলী হাওর ভ্রমনে রাখতে পারেন দর্শনীয় স্থানের তালিকায়ঃ
কবি চন্দ্রাবতী মন্দির
বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাবা দ্বিজবংশী দাশ। বিখ্যাত কাব্য ‘মনসা মঙ্গল’ এর রচয়িতা। মা সুলোচনা। কিশোরগঞ্জ শহর হতে ৬ কিলোমিটার দূরে এক নদী। ফুলেশ্বরী। কূলে পাতোয়াইর গ্রাম। যে গ্রামে চন্দ্রাবতীর জন্ম। সাল ১৫৫০ খ্রিঃ।
হৃদয়-মনে শিহরণ জাগানিয়া চন্দ্রাবতীর জীবন! বিরহবিদূর রুপকথার এক অঙ্গার নায়িকা। কিশোরী চন্দ্রবতীর হৃদয়ে সিঁদকাটে এক ব্রাহ্মন যুবক। নাম, জয়ানন্দ। সেই সুত্রে বিবাহের দিন ধার্য্য । ঘটনাচক্রে জয়ানন্দ ধর্মান্তরিত হয়। এক মুসলিম নারীকে বিয়ে করেন। চন্দ্রাবতীর কিশোরী হৃদয় ভেঙ্গে খানখান! বেঁচে থাকার আশ্রয় খোঁজেন। পিতার কাছে জানান মন্দিরের আবদার। পিতা এর মানে জানেন।গগনবিদারী! কন্যার চোখে চোখ রাখেন দ্বিজবংশী। মন্দির গড়েন। ভাগ্যকে উপহার মেনে হয়েছিলেন দেবদাসী!
একদা জয়ানন্দ ফিরে আসে। পাগল প্রায়! জয়ানন্দের হাহাকারে প্রকম্পিত পাতোয়া ফুলেশ্বরী। ততোদিনে কাব্যের ঘোরে দেবদাসীর পাষাণীর হৃদয়। অভিমানী! হৃদয় কপাটে খিল।
দ্বারে দ্বারে বিফল জয়ানন্দ উম্মাদ। পাষাণীর সাথে যার নিত্যির সখ্য, ফুলেশ্বরীর জলে দেয় আত্মহুতি! উথলিয়ে ভাঙ্গে কবির জোড়াতালির হৃদয়! জয়ানন্দের দেহের পাশে দেহ ফেলে ছুটে আরাধ্যের খোঁজে!
কালের স্বাক্ষি কারুকার্য মন্ডিত দুটি মন্দির। অষ্টক ভুজ আকৃতির ৩২ ফুট উঁচু। এক কক্ষের নীচ তলায় সাত কুলুঙ্গি। উপর তলায় পোড়া মাটি সদৃশ কারুময় প্রশস্ত কুলুঙ্গি। দ্বিতীয় তলা থেকে ক্রমশ সরু উপরিভাগ। কবি চন্দ্রাবতী শিব মন্দির বা কবি চন্দ্রাবতী মন্দির। জীবদ্দশার বড় অংশ নিয়ে মন্দিরগুলো কবিময়। মন্দিরের পাশেই কবিবাড়ির ধ্বংসাবশেষ । ১৯৯০ খ্রিঃ দেশের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ এটির সংস্কার করেন।

যাতায়াতঃ দেশের যে কোন প্রান্ত থেকে নামুন কিশোরগঞ্জ শহরে। জেলা সদর হিসাবে ট্রেন/বাস ইত্যাদি বাহনে। এখানে বিমান বন্দর নেই। আসুন
বিখ্যাত শহীদি মসজিদ মোড়। রিক্সা/অটোতে কবির বাড়ি।
খাওয়া-দাওয়াঃ কিশোরগঞ্জ শহর "হোটেল আর হাসপাতাল" র জন্য খ্যাতিময় হয়ে উঠেছে। রসনা বিলাসে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। ধরণেও ভিন্নতা। সহজ মুল্যে ভালো পরিবেশে সুস্বাদু খাবার। গন্তব্যে রওনার আগে খেয়েই রওনা দিলে ভালো। মন্দিরের কাছেও দু'টো হোটেল রয়েছে।

রাত যাপনঃ উদ্দেশ্য যেহেতু হাওর ভ্রমন, পরবর্তী যাত্রা সুবিধা বিবেচ্য। উজান-ভাটির জেলার মধ্যমণি নিকলী উপজেলা। হাওরের দ্বার খ্যাত। হাওরের কুল ঘেঁষা, জল ধোয়া পরিবেশে রয়েছে বেশ কিছু হোটেল রিসোর্ট। আলম রিসোর্ট, দ্য মার্সি রিসোর্ট, হোটেল হাওর প্যারাডাইস, চেয়ারম্যান গেষ্ট হাউজ, হোটেল শাহজাহানসহ আধুনিক সুবিধা। জলের দেশে, জলের পাশে, জলের উপর, ঢেউ দুলুনির নৌকায় ঘুম। বোটেল। খেতে পাবেন হাওরে হাঁস-মাছ-মিঠা পানির শুঁটকীসহ ট্রেডিশনাল খাবার। বিশ্রাম শেষে যেখান থেকে আপনার দর্শনীয় তালিকার সবই দৃষ্টির নাগালে!
পরবর্তী যাত্রায় রঙিণ বাহারি নৌকা ভাড়া নিতে পারেন। "রথ দেখা কলা বেচার" মতো। "জার্নি বাই বোট" এ দর্শনীয় স্থান ভ্রমন। দৃষ্টি হারানো সুবিশাল হাওর ভ্রমনে পাবেন "গাইড"।
সব মিলিয়ে, হাওরে আপনার ভ্রমনকে নির্ঝঞ্ঝাট আর আনন্দময় করতে " হাওর সিটি"র সেবার পসরা।
স্বাগতম, হে অতিথি। সুস্বাগতম!

Address

Nikli
Kishoreganj
2360

Telephone

+8801764125028

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haor City-হাওর সিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haor City-হাওর সিটি:

Share

Category