Hotel bengol guest house kuakata

Hotel bengol guest house kuakata এটি একটি আবাসিক হোটেল । এখানে নিরিবিলি পরিবেশে থাকা ও পিকনিক এর জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

24/03/2022
19/01/2021

প্রিয় পর্যটক
আপনাকে আরেকটু দায়িত্ব নিতে হবে ----

সময় পেলেই আপনি হয়তো পরিবার নিয়ে ছুটে আসবেন কুয়াকাটায়। আপনার ভ্রমণ শেষে হয়তো কিছু অপূর্ণতা বা অভিযোগ থেকেই যেতে পারে। আপনার ট্যুর আরো সুন্দর ও স্মৃতিময় করে রাখার জন্য আমাদের পাশাপাশি আপনিও কিছুটা দায়িত্ব নিলে আর হয়তো কুয়াকাটা ভ্রমণে অপূর্ণতা থাকবেনা।
# আপনি ভ্রমণের তারিখ ঠিক করেছেন, এবার কোন রূটে আসবেন এটা ঠিক করুন। নৌ পথ, আকাশ পথ, স্থল পথ। এবার নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে টিকেট বা কেবিন বুক করে নিবেন।
# আপনি কুয়াকাটায় হোটেল,মোটেল বা রিসোর্ট
কোনটাতে উঠবেন তা আগেই জেনে শুনে কথা বলে নিশ্চিত হয়ে বুকিং করে আসবেন। এটা না করলে হয়তো আপনার পছন্দের হোটেল, রুম বা নিরাপত্তার বিষয়টায় আপনি শংকিত থাকবেন। বা রাস্তায় দাড়িয়ে থাকা হোটেল ব্রোকাররা আপনাকে নিন্মমানের কোনো হোটেলে নিয়ে যেতে পারে। যা আপনার চরম খারাপ লাগবে।
# ফ্যামিলি বা কাপল আসুন আপনি অবশ্যই সঠিক তথ্য দিয়ে হোটেলে রেজিষ্ট্রেশন করবেন। মনে রাখবেন সঠিক তথ্যে আপনার কোনো ক্ষতি হবেনা। বরং ভুল তথ্যে উভয়কে বিপদে ফেলতে পারে । আপনি ভাবতে পারেন আপনারা কাপল তাই তথ্য ভুল দিবেন, এটা চরম ভুল করবেন।
# হোটেল বা রিসোর্টে চেক ইন হয়ে যখন লোকাল ট্যুরে বের হবেন, আপনি যা অবশ্যই করবেন - হোটেলের ভিজিটিং কার্ড নিয়ে নিবেন * আপনার রুম নাম্বারটি মনে রাখবেন * কোন স্পটে যাচ্ছেন বা কিসে যাচ্ছেন তা অবশ্যই হোটেল কর্তৃপক্ষের কাছে জানিয়ে যাবেন। একটু মনে রাখবেন এখানে আপনার ঠিকানা হলো আপনি যে হোটেলটিতে উঠেছেন সেটা। হোটেল কর্তৃপক্ষ কখনো আপনার অমঙ্গল চাইবেনা।
# স্পট ট্যুরে আপনি যদি রিজার্ভ কোনো গাড়ি, অটো বা মোটরসাইকেল ব্যবহার করতে চান বা ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চান অবশ্যই হোটেল কর্তৃপক্ষের কাছে সাহায্যে নিবেন। এতে করে আপনার টাকা সাশ্রয় হবে অপরদিকে বিশ্বস্ত লোক মিলবে। হোটেলের গেস্ট হিসেবে আপনাকে কখনোই খারাপ লোকের কাছে হস্তান্তর করবেন না হোটেল কর্তৃপক্ষ।
# সাতার না জানলে ভালোবাসার মানুষের ডাকেও সমুদ্রে হাটু পানির নীচে নামবেন না প্লিজ ।
কুয়াকাটায় আপনার ভ্রমণ সুন্দর হোক।।।।।

অনুরোধেঃ কতৃপক্ষ বেঙ্গল গেস্ট হাউস।

Address

Kuakata
881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hotel bengol guest house kuakata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category