Niruddesh - নিরুদ্দেশ

Niruddesh - নিরুদ্দেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niruddesh - নিরুদ্দেশ, Hotel resort, Radhanagar, Sreemangal, Maulvi Bazar.

নিরুদ্দেশ এক প্রশান্তির অনুভূতি, যেখানে সময়ের শাসন ভুলে প্রকৃতির স্নিগ্ধ টানে নিজেকে সঁপে দেওয়া যায়। যখন যান্ত্রিক কোলাহল থেমে যায়, তখন জেগে ওঠে প্রকৃতির নিজস্ব শব্দ—পাতার মর্মরধ্বনি, বাতাসের ফিসফাস, পোকার গুঞ্জন অথবা তক্ষকের ডাক।

04/07/2026

পুর্নিমার নিরুদ্দেশ 🧡

03/07/2026

Welcome to the land of Tea

Rest in Peace Sir 🤎
01/07/2026

Rest in Peace Sir 🤎

24/06/2026
ছেলেবেলার গাছের নিচ থেকে কুড়ানো পাকা আমের স্বাদ মনে পড়ে? সার, কীটনাশক বা রাসায়নিক ছড়াই সেই আমের ঘ্রানের স্মৃতি আষাঢ়-এ যে...
19/06/2026

ছেলেবেলার গাছের নিচ থেকে কুড়ানো পাকা আমের স্বাদ মনে পড়ে? সার, কীটনাশক বা রাসায়নিক ছড়াই সেই আমের ঘ্রানের স্মৃতি আষাঢ়-এ যেন বারবার ফিরে আসে এখানে।

​আজ থেকে ঠিক ছয় বছর আগের কথা। মাটির মায়ায় আমরা যখন এখানে ১০০টি আমের চারা রোপণ করেছিলাম, তখন শুধুই একটা স্বপ্ন ছিল. আজ সেই ছোট্ট চারাগুলো একেকটা ডালপালা ছড়ানো বিশাল গাছ, আর এই আষাঢ়ের রিনিঝিনি বৃষ্টিতে ডগায় ডগায় ঝুলে আছে একদম খাঁটি, সুমিষ্ট পাকা আম।

​তবে 'নিরুদ্দেশ'-এর এই আমগুলো কিন্তু বিক্রির জন্য নয়. এগুলো তোলা থাকে শুধুই আমাদের অতিথিদের জন্য।

​শহরের কৃত্রিম ফরমালিন, কীটনাশক বা রাসায়নিক সারের ছোঁয়া ছাড়া, একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা আমের স্বাদ নেওয়ার আনন্দটাই অন্যরকম। বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কিংবা চা বাগানের মেঠো পথে হাঁটতে হাঁটতে গাছের একদম পাকা আমের স্বাদ নিতে নেমন্তন্ন রইলো 🥭

মাথার ওপর এক আকাশ মেঘ, দুপাশে আদিম সবুজ টিলা আর পায়ের নিচে নরম ভেজা মাটি।​কখনো কখনো মেঘে ঢাকা দিনে কোনো গন্তব্য ছাড়া শুধ...
17/06/2026

মাথার ওপর এক আকাশ মেঘ, দুপাশে আদিম সবুজ টিলা আর পায়ের নিচে নরম ভেজা মাটি।

​কখনো কখনো মেঘে ঢাকা দিনে কোনো গন্তব্য ছাড়া শুধু হেঁটে যেতে ইচ্ছে করে। বুক ভরে নেওয়া সবুজ চা বাগানের সুবাস আর চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা যেন মনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়।

​সন্ধ্যায় যখন ঝুম বৃষ্টি নামবে, টিনের চালে তার শব্দ শুনতে শুনতে এক কাপ গরম চায়ের কাপে চুমুক দিলে মনে হবে—সহজ আনন্দগুলো আসলে কত ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে।


"সহজে আসিলে তুমি; দূর হতে হেরি নাই আর,কাছে এসে দেখিয়াছি—"— জীবনানন্দ দাশ​ঠিক এই ছবিটার মতোই। শ্রীমঙ্গলের এক কোণে, আমাদের...
14/06/2026

"সহজে আসিলে তুমি; দূর হতে হেরি নাই আর,
কাছে এসে দেখিয়াছি—"
— জীবনানন্দ দাশ

​ঠিক এই ছবিটার মতোই। শ্রীমঙ্গলের এক কোণে, আমাদের 'নিরুদ্দেশ' এর আঙিনা থেকেই শুরু হয়েছে এই কাঁচা মাটির বুনো ট্রেইল। কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো সাজানো-গোছানো আভিজাত্য।

​সকালে ঘুম থেকে উঠেই যখন এই চায়ের বাগানের বুক চিরে যাওয়া মেঠো পথটায় পা রাখবেন, মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়েছে। মাথার ওপর মেঘলা আকাশ, দুপাশে আদিম সবুজ টিলা, আর পায়ের নিচে ভেজা মাটির গন্ধ। চেনা ছকের বাইরে গিয়ে একদম নিজের মতো করে নিশ্বাস নেওয়ার, একটু থমকে দাঁড়ানোর এক টুকরো নির্ভেজাল সুযোগ।

​প্রকৃতির এই কাঁচা ও শান্ত রূপ নিজের চোখে দেখার জন্য আমন্ত্রণ রইলো। 🌿

11/06/2026

শেষ কবে টিনের চালে বৃষ্টির ছন্দ শুনেছেন?



Address

Radhanagar, Sreemangal
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Niruddesh - নিরুদ্দেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category