Niruddesh - নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়

Niruddesh - নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niruddesh - নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়, Hotel resort, Radhanagar, Sreemangal, Maulvi Bazar.

'নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়' এক প্রশান্তির অনুভূতি, যেখানে সময়ের শাসন ভুলে প্রকৃতির স্নিগ্ধ টানে নিজেকে সঁপে দেওয়া যায়। যখন যান্ত্রিক কোলাহল থেমে যায়, তখন জেগে ওঠে প্রকৃতির নিজস্ব শব্দ—পাতার মর্মরধ্বনি, বাতাসের ফিসফাস, পোকার গুঞ্জন অথবা তক্ষকের ডাক।

21/03/2026
🌿....🌖
01/03/2026

🌿....🌖

২০২৬ এর বছর শুরুটা বেশ সৌভাগ্যের বলতে হয়। শ্রীমঙ্গলে "নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়" -তে সুন্দর একটা সকাল দিয়ে ১লা জানুয়ারি শু...
30/01/2026

২০২৬ এর বছর শুরুটা বেশ সৌভাগ্যের বলতে হয়। শ্রীমঙ্গলে "নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়" -তে সুন্দর একটা সকাল দিয়ে ১লা জানুয়ারি শুরু করলাম, মাসের শেষের দিকে টেকনাফে বাংলা চ্যানেল এর জন্য সমুদ্রে নামলাম। সেন্টমার্টিন এ মাছ ধরে কক্সবাজারে চলে এলাম, সেখানেও কয়েকটা দিন খুব সুন্দর কাটালাম। এখন চট্টলা শহরে এসে রিতীমত অভিভূত হলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডভেঞ্চার ক্লাব থেকে নিমন্ত্রণ পেলাম। আমার জীবনের অভিজ্ঞতাগুলো সবার সামনে বলার সুযোগ পেলাম। দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সখ করে গিয়েছিলাম ভর্তি পরীক্ষা দিতে, তখন সুযোগ না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি হই। তার মধ্যে একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতবছর আমন্ত্রণ পেয়েছিলাম আমার গল্পগুলো বলার জন্য এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সেই সুযোগ হলো। এটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। যেখানে পড়ার সুযোগ পেলাম না সেখানে ছাত্র-শিক্ষক আমার সামনে বসে আছেন অভিজ্ঞতাগুলো শোনার জন্য। গত বিশবছরে তাহলে যা পাগলামি করলাম তা বোধহয় বিফলে যায়নি।
'পাশের বাড়ির অমুকের পোলা -মাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে তুই কি হইলি? এই কথা শুনতে শুনতে বড় হয়ে যখন ভাদাইম্মা হইলাম, এখন দেখি ভাদাইম্মার গল্প শুনতে লোকে ডাক দেয়। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাইলে দাগই ভালো। সবাইকে কেনই বা পাশের বাড়ির অমুকের মত হইতে হবে। নিজের মত হলেই ত দেশ দশের উন্নতি হইত।
কালকে দারুণ একটা সময় কাটালান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অনেক বছর পর এখানে এলাম। একটু ঘুরে ফিরে দেখলাম। ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সস ভবনের অডিটোরিয়ামে আমার গল্প শুনতে এসেছিল এডভেঞ্চার ক্লাবের সদস্য এবং অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজকদের এবং মেরিন সায়েন্সস ডিপার্টমেন্ট এর প্রভাষক সৌরভ সাহা জয় স্যার কে। তিনি মূলত আমার গল্প বলার প্রস্তাবনা থেকে শুরু করে আমাকে রিসিভ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া সব কিছু করেছেন। এ এক অনন্য অভিজ্ঞতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি দুইজন মানুষের কথা স্মরণ করেছি, লেখিকা মহুয়া রউফ আপা এবং পর্যটন শিল্পের অন্তপ্রাণ নোমান ভাইকে। দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাঁরাও বেশ খুশি হয়েছেন আমার আগমনে।
আমি আমার ছোটবেলা থেকে শুরু করে ঘুরাঘুরির যত পাগলামি তার কিছু বর্ননা দিয়ে সাম্প্রতিক সময়ের কিছু অভিজানের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। আমার তৈরি কিছু ফিল্ম এবং আলোকচিত্র দেখালাম। তাদের কৌতূহলী অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। গল্প শেষে দারুন একটা উপহারও পেলাম।
অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসা 🥰🤘
[1/28, 11:40 PM] Noman...Vai: Written by travel writer and mountaineer homaed ishak moon .

নতুন লোগো। আমাদের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম।
18/10/2025

নতুন লোগো। আমাদের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম।

নিরুদ্দেশের স্বপ্নগুলো ক্রমশ বাস্তবে রুপ নিচ্ছে। দ্বিতীয় কটেজের কাজ এগিয়ে চলছে বেশ গতিতেই। পাহাড়ের কোল ঘেষেই তৈরি হচ্ছে ...
10/10/2025

নিরুদ্দেশের স্বপ্নগুলো ক্রমশ বাস্তবে রুপ নিচ্ছে। দ্বিতীয় কটেজের কাজ এগিয়ে চলছে বেশ গতিতেই। পাহাড়ের কোল ঘেষেই তৈরি হচ্ছে খোলা ডাইনিং।

চিন্তা করুন জৈষ্ঠএর দিনগুলোতে, আনারস বাগানের সদ্য তোলা ফলের একগ্লাস জুস হাতে বসে আড্ডাটা কেমন জমবে এখানে?

09/10/2025

রিসোর্ট সম্পর্কে সম্মানীত অতিথির বিবেচনা...

 #ইকো রিসোর্ট  #রাঁধা নগর #বেগুনবাড়ি রোড #শ্রীমঙ্গল
28/08/2025

#ইকো রিসোর্ট
#রাঁধা নগর
#বেগুনবাড়ি রোড
#শ্রীমঙ্গল

Address

Radhanagar, Sreemangal
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niruddesh - নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category