22/07/2026
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে ইউসেপ বাংলাদেশ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে ইউসেপ বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।