24/09/2024
সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত মংলার বানিসান্তা গ্রামে Gol Kanon Eco Resort - এ গিয়ে আপনিও মিশে যেতে পারেন সুন্দরবনের স্থানীয়দের জীবন ধারায়!
এই অভিজ্ঞতা পেতে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে বানিসান্তা বাজারের ঘাটে! মংলা থেকে ২৫ থেকে ৩০ মিনিট নৌকা ভ্রমণ করে পৌঁছে যাবেন বানিসান্তা বাজারের ঘাটে। সেখান থেকে ঠিক সকাল ১০ টায় শুরু হবে আমাদের প্যাকেজ! রিসোর্ট থেকে একজন সেখানে আপনাদের অপেক্ষায় থাকবেন। আপনাকে নিয়ে যাবেন গোল কানন ইকো রিসোর্টে!
রিসোর্টে পৌঁছানোর পর আপনাকে আপ্যায়ন করে নেওয়া হবে স্থানীয় ওয়েলকাম ড্রিংক দিয়ে ও বরণ করে নেওয়া হবে হবে স্থানীয় ফুলের মালা দিয়ে এরপর আপনাদের দেখিয়ে দেওয়া হবে আপনাদের থাকবার কক্ষ! সেখানে নিজের জিনিসপত্র রেখে ও বিশ্রাম নেবার পর দুপুরের খাবার সেরে নিতে হবে! দুপুরের খাবারে থাকছে সুন্দরবনের টাটকা মাছ কিংবা মুরগি সবজি ও নানা রকমের ভর্তা!
দুপুরের খাবারের পর আপনাদের নিয়ে যাওয়া হবে সুন্দরবনের পশুর নদীতে নৌকা ভ্রমণে! আপনাকে দূর থেকে স্বাগত জানাবে সুন্দরবনের গহীনে থাকা প্রাণগুলো! চাইলে আপনি স্থানীয়দের সাথে জ্বাল দিয়ে মাছ ধরতে পারবেন! এছাড়াও মধু সংগ্রহ নিজ চোখে দেখার সুযোগ! এটা অবশ্যই মৌসুমের উপর নির্ভরশীল!
বিকেলের দিকে আবার ফিরিয়ে নেওয়া হবে রিসোর্টে! সেখানে থাকছে হালকা নাস্তার ব্যবস্থা! এরপর আপনি পাচ্ছেন স্থানীয়দের জীবনযাপন নিজ চোখে দেখার সুযোগ!
রাতের খাবারে থাকছে আরও হরেক রকমের ভর্তা ও সাথে তো থাকছেই তাজা মাছ কিংবা মুরগি!
পরের দিন ভোরে নাস্তার পর পর সকাল ১০ টায় বানিসান্তা ঘাটে শেষ হবে আপনার স্থানীয়দের সাথে থাকার অভিজ্ঞতা, যা সুন্দরবনের আশেপাশে জাহাজে থেকে অভিজ্ঞতা করা অসম্ভব! এসকল অভিজ্ঞতা নিতে চলে আসুন সুন্দরবনের গোল কানন ইকো রিসোর্টে!
_ _ _ _ _ _ _ _ _ _
📞আরও বিস্তারিত জানতে কিংবা বুকিং দিতে কল করুন: 01810-011141