13/04/2025
✅♦✅"রাধানগর বর্ষবরণ উৎসব ১৪৩২"
পহেলা বৈশাখে আসুন রাধানগরে — রঙে, সংস্কৃতিতে, প্রাণে জেগে উঠুক উৎসবের অনন্য স্বাদ!
🌿✨
📢 এই পহেলা বৈশাখে প্রথমবারের মতো শ্রীমঙ্গলের রাধানগর পর্যটন গ্রামে আয়োজিত হতে যাচ্ছে এক পরিবেশবান্ধব, সম্প্রীতিমূলক ও সাংস্কৃতিক মহোৎসব — যেখানে গ্রামীণ প্রাণ, হোটেল-রিসোর্ট প্রতিনিধি ও দেশ-বিদেশের অতিথিরা মিলে গড়ে তুলবে এক অসাধারণ সম্প্রীতির চিত্র। সবাই আসবেন তো? আমরা অপেক্ষায় থাকব....
---
☘উৎসবের ঝলক:
১৩ এপ্রিল (রবিবার)
রাধানগর সেতু আলপনায় অংশগ্রহণ — রাত ১১টা থেকে
গ্রামবাসীর সঙ্গে সারারাত জেগে সেতুতে রঙতুলির ছোঁয়ায় আঁকা হবে ভালোবাসা ও ঐক্যের গল্প। পর্যটকরাও অংশ নিতে পারবেন এই ব্যতিক্রমী আলপনা উৎসবে।
🎨
---
১৪ এপ্রিল (সোমবার)
আনন্দ শোভাযাত্রা —
উৎসবের দিন শুরু হবে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যেখানে গ্রামের মানুষ, হোটেল-রিসোর্ট জকর্মী ও পর্যটকেরা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন হাসিমুখে।
🎊
রঙতরঙ্গ সেতু উদ্বোধন — (সকাল ১১টা)
রাধানগর গ্রামবাসী, পর্যটন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং পর্যটকদের উপস্থিতিতে রাতভর আলপনায় সাজানো সেতুর শুভ উদ্বোধন করা হবে। এই সেতু হয়ে উঠবে রাধানগরের ঐক্য, ভালোবাসা ও সংস্কৃতির প্রতীক।
🌉
বৈশাখী গ্রামীণ মেলা — (দুপুর ১২টা থেকে রাত ৯টা)
ট্যুরিস্ট পুলিশ অফিস সংলগ্ন মাঠে জমে উঠবে বৈশাখী গ্রামীণ মেলা। স্থানীয় শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
🎶
স্থানীয় পণ্যের স্টল, হস্তশিল্প প্রদর্শনী ও পান্তা-ইলিশ আয়োজন:
মেলার প্রতিটি স্টলে ফুটে উঠবে গ্রামীণ জীবনের ঐতিহ্য ও কৃষ্টি। থাকছে পান্তা-ইলিশের আস্বাদনসহ নানান মুখরোচক খাবার।
🍚🐟
গ্রামীণ খেলাধুলা —
হোটেল-রিসোর্ট স্টাফ, পর্যটক, স্কুলের শিশুরা ও গ্রামবাসী অংশ নেবেন ঐতিহ্যবাহী দৌড়, দড়ি টানাটানি, বালিশ খেলা ইত্যাদি আয়োজনে।
🏃♀🤸♂
পুরস্কার বিতরণী — খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও শুভেচ্ছা সামগ্রী।
ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য—
বিকেলের আসরে স্থানীয় নৃত্য শিল্পীদের ছন্দে মুখরিত হবে মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হবে আমাদের আবহমান গ্রামীণ সংস্কৃতির প্রতীক — ধামাইল নৃত্য। এই আনন্দঘন আয়োজনে অংশ নিতে পারবেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দেশের-বিদেশের সকল পর্যটক—একসাথে হাতে হাত রেখে গড়ে উঠবে এক সম্প্রীতির নৃত্যবৃত্ত।
💃✨
ঐতিহ্যবাহী গাজীর গান — (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা)
সন্ধ্যা নামতেই শুরু হবে ঐতিহ্যের আবাহন — গাজীর গান ও নানা পরিবেশনা।
সমাপনী ঘোষণা — রাত ৯টা
উৎসবের শেষ প্রহরে, 'পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর'-এর নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষণা করা হবে এই অনন্য আয়োজনের পরিসমাপ্তি।
✨
---
☘রঙতরঙ্গ সেতু — শুধু সেতু নয়, রাধানগরের হৃদয়ের গল্প
রাধানগর — এই গ্রামটি ছিলো শ্রীমঙ্গলের এক কৃষিনির্ভর গ্রাম, যার প্রতিটি বালুকণাতেই মিশে আছে সংস্কৃতি, আত্মীয়তা ও অতিথিপরায়ণতা। পর্যটনের ছোঁয়ায় বদলে গেছে এই গ্রামের চেহারা — গড়ে উঠেছে অর্ধ শতাধিক হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ।
গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়া বা ঝিরির উপর নির্মিত একটি ছোট্ট সেতু — এখানেই গড়ে উঠছে ‘রঙতরঙ্গ সেতু’। এই সেতুকে আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে রাধানগরের ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির রঙে। এই সেতুটি শুধু একটি যাতায়াতের পথ নয়, বরং এটি হয়ে উঠতে যাচ্ছে পুরো গ্রামের সম্মিলিত আবেগ ও সংস্কৃতির অনুপম প্রতীক।
❤🔥
---
পর্যটনপ্রেমী বন্ধু,
এই পহেলা বৈশাখে আসুন রাধানগরে — প্রাণের উৎসবে অংশ নিন, এক টুকরো সেতুর মাঝে খুঁজে নিন ভালোবাসার এক আস্ত গল্প। রঙে রঙে ভরে উঠুক আপনার স্মৃতির পাতাগুলো।
আমন্ত্রণে:
"পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গল"
ও প্রিয় গ্রামবাসী