ChayaGram - ছায়াগ্রাম

ChayaGram - ছায়াগ্রাম ছায়াগ্রাম – ChayaGram Resort
প্রকৃতির কোলে এক শান্ত ঠিকানা
• Nature • Eco Living
Opening Soon | Sirajdikhan, Munshiganj, Dhaka division Bangladesh

সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা! 🇧🇩স্বাধীন বাংলাদেশের গৌরবের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বীর শহীদদে...
16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা! 🇧🇩
স্বাধীন বাংলাদেশের গৌরবের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বীর শহীদদের। এই বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। 🌹
ছায়াগ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন।
#বিজয়দিবস

07/12/2025

ধীরে ধীরে স্বপ্ন ছুঁয়ে এগিয়ে চলেছে ছায়াগ্রামের পথচলা, আল্লাহ্‌ চাইলে খুব শিগগিরই প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হবে ছায়াগ্রামেই।

04/12/2025

আজকের এই সুপারমুনের আলোতে ছায়াগ্রাম যেন আরও বেশি মায়াবী!
চাঁদের উজ্জ্বল রোশনিতে ঝলমল করছে প্রকৃতি, চারপাশ জুড়ে শুধু শান্তি আর প্রশান্তি।
আল্লাহ্‌ চাইলে, আগামী সুপারমুনে আপনিও ছায়াগ্রামে এসে এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ইন শা আল্লাহ্‌।


30/11/2025

শীতের রাতে ছায়াগ্রামের বনফায়ার যখন উষ্ণ আলোয় নাচে,
তার চারপাশে বসে থাকা মানুষদের চোখে জোনাকির মতো ঝিলিক ওঠে।
এমন আগুনের পাশে যদি খালি গলার সুর মিশে যেত তাহলে কী যাদুকরী এক আসরই না জমত,
রাতটা নিজেই যেন গল্প হয়ে থাকত।

29/11/2025

এই শীতকালেই ChayaGram – ছায়াগ্রাম আপনাকে স্বাগত জানাচ্ছে,
খেজুরের রসের মিষ্টি স্বাদে মন ভরে যাবে, ইন শাহ আল্লাহ।
খেজুরের গাছ যত্নে প্রক্রিয়াজাত করা হচ্ছে আপনাদের জন্য।

24/11/2025

দ্বিতীয় তলার বারান্দা থেকে ছায়াগ্রামের নীরব সৌন্দর্য—
পেছনে নরম টলমলে খাল, চারপাশে সবুজ গাছের শ্বাস, আর পাখিদের মৃদু ডাক।
ডুপ্লেক্স কাঠের কটেজে কাজ চলছে পুরোদমে…
আল্লাহ্‌ চাইলে, ইন শা আল্লাহ্‌, এই শীতেই আপনাদের জন্য খুলে যাবে ছায়াগ্রামের উষ্ণ ও শান্ত প্রকৃতির দরজা।

23/11/2025

সূর্য ডুবে গেলে কাঠের গন্ধে ভরে ওঠে আমাদের ডুপ্লেক্সের স্বপ্ন।
দেওয়ালগুলো আজ দাঁড়িয়েছে—নীরব, কিন্তু গল্পভরা।
হালকা আলোয় নির্মাণের শব্দটাও যেন সঙ্গীত।
ধীরে ধীরে গড়ে উঠছে আমাদের ছোট্ট স্বর্গ।

17/11/2025

গুটি গুটি পায়ে এগোচ্ছে ছায়াগ্রাম।
এবার আমাদের প্রাঙ্গণ সেজে উঠছে কাঠের স্নিগ্ধ ঘ্রাণ আর মৃদু রঙে। শুরু হলো আমাদের প্রথম উডেন ডুপ্লেক্স কটেজের কাজ—এক সত্যিকারের 'স্বপ্নঘর' বোনার আয়োজন।
চারিদিকে এখন শুধু কাঠের ছোঁয়া। মনে হয়, প্রকৃতি নিজেই যেন সম্মতি দিয়ে বলছে, "এইবার ঠিকঠাক হচ্ছে. চালিয়ে যাও।"
কারিগররা গভীর মমতায় কাঠ ছুঁয়ে দেখছেন। তাদের সিরিয়াস মুখের ফাঁকে হঠাৎ ভেসে আসে কৌতুক, "দাদা, এই কাঠটা একটু লজ্জা পাচ্ছে মনে হয়!"
আমরা হাসি, আর শান্ত কাঠগুলো দাঁড়িয়ে থাকে। এভাবেই জন্ম নেয় নতুন এক গল্প।
প্রকৃতি, কাঠের উষ্ণতা আর গ্রামের নরম শান্তিকে সঙ্গে নিয়ে. ধীরে ধীরে জেগে উঠছে আপনার 'ছায়াগ্রাম'।

Our newest visitor arrived… didn’t pay rent, but took all the attention!
15/11/2025

Our newest visitor arrived… didn’t pay rent, but took all the attention!

15/11/2025

সন্ধ্যার আলো নিভে গেলে, নীরব প্রকৃতির কোলে ধীরে ধীরে জেগে ওঠে ছায়াগ্রাম – ChayaGram Resort।
প্রথম ডুপ্লেক্সের কাজ চলছে, চারপাশে কাঠের গন্ধে ভরপুর রাতের হাওয়া।
In Sha Allah খুব শিগগিরই রিসোর্টের দরজা খুলবে স্বপ্নপিয়াসীদের জন্য।

চাঁদের আলো যখন নিঝুম রাতকে ছুঁয়ে যায়,
আপনারা এসে এই নীরব সৌন্দর্যের মাঝে
পূর্ণিমার জ্যোৎস্নায় প্রকৃতিকে আর নিজের মনকে একসঙ্গে খুঁজে পাবেন।
ছায়াগ্রাম আপনাদের অপেক্ষায়।

After the quiet fall of evening, ChayaGram Resort slowly breathes to life.
The first duplex stands in progress, with the night breeze carrying the scent of resting timber.
In Sha Allah, the resort will soon welcome dream-seekers.

As the full moon lights up the silent night,
you’ll find yourself wrapped in serenity, moonlit beauty,
and the soft whisper of untouched nature.
ChayaGram waits for your arrival.

#ছায়াগ্রাম #সন্ধ্যারপর #পূর্ণিমাররাত

Address

ChayaGram, Kazishal, Nimtola Road
Munshiganj
1540

Alerts

Be the first to know and let us send you an email when ChayaGram - ছায়াগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category