14/08/2026
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সম্মানিত লাইফ মেম্বার, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল (APSC)-এর উপদেষ্টা মনোনীত হওয়ায় অরুনিমা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌿⛳
তাঁর এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
#একটি_মর্যাদাপূর্ণ_আন্তর্জাতিক_স্বীকৃতি
এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত হলেন ঢাকা জেলার পুলিশ সুপার #জনাব_শামীমা_পারভীন_মহোদয়
ঢাকা, ১৪ আগস্ট ২০২৬: ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-কে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল (APSC)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও পুলিশ ক্রীড়ায় অবদানের স্বীকৃতি হিসেবে এ আন্তর্জাতিক মনোনয়নকে দেখা হচ্ছে।
#কাউন্সিলের_চেয়ারপারসন_জনাব_মিসেস_নির্মলা_রাওয়াত স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রে তাঁর অভিজ্ঞতা ও অবদানের প্রশংসা করা হয়। উপদেষ্টা হিসেবে তিনি এশিয়ার পুলিশ সংস্থাগুলোর মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য এবং পেশাগত বন্ধন জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
ঢাকা জেলা পুলিশ এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে মনোনীত হওয়ায় পুলিশ সুপার জনাব শামীমা পারভীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য ও সম্মান কামনা করেছে।