11/04/2026
আসসালামু আলাইকুম
আমাদের শখের প্রতিষ্ঠান Sajek Morning Star Resort.
পুড়ে যাওয়ার আগে সবকিছু ঠিক ছিলো এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছিলো। পুড়ে যাওয়ার পর বাড়িতে এসে পলিটিক্যাল ইস্যুতে এরেস্ট হই। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে দুর্বলতার ফায়দা নিয়েছে কিছু মানুষ। আমি জেলে থাকা অবস্থায় তারা গুজব রটিয়েছে আমি নাকি এই প্রতিষ্ঠান আর করবো না। আমি নাকি জায়গার মালিককে বলেছি এই প্রতিষ্ঠান নিয়ে আমার কোনো দাবি-দাওয়া নেই। কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, আমার অনুপস্থিতিতে ছড়ানো গুজব। আগুনে যদি পুড়ে না যেতো তাহলে কি তারা এই প্রতিষ্ঠান নিয়ে এরকম কাহিনী করার সুযোগ পেতো? আমাদের তো ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে। তাহলে আমরা এই প্রতিষ্ঠান ছেড়ে দিবো কেনো? মেয়াদ শেষে এই প্রতিষ্ঠান আমরাই করবো, সেভাবেই আলোচনা করা আছে। নতুন মেয়াদে রিসোর্টটি ভেঙে কটেজ করার কথা ছিলো।
এই প্রতিষ্ঠানটি তেমন লাভবান প্রজেক্ট ছিলো না, সেটা জানার পরেও দীর্ঘ সময় লস খেয়েও প্রতিষ্ঠানটি আমরা ধরে রেখেছি ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে সাজানো এবং কিছুটা লাভবান হওয়ার আশায়। সাজেকের সবাই মোটামুটি জানে এই প্রতিষ্ঠান সম্পর্কে। আমার পরিস্থিতি এবং বিপদের কারণে কিছু মানুষ দূর্বলতার সুযোগ নিয়েছে। জায়গার মালিক আমাদের সাথে বসে আলোচনা করার কথা থাকলেও তিনি আমাদের সাথে কোনোরকম আলোচনা অথবা সিন্ধান্ত দেননি, শুধু বলেছেন আগে অনুমোদন আসুক তারপর বসে কথা বলবো। অনুমোদন তো এসেছে কিন্তু তারা আমাদের সাথে কোনরকম আলোচনা করা ছাড়াই ঢাকার একটা পার্টির সাথে লেনদেন করার কথা শুনেছি। আমি এটা নিয়ে কয়েক জায়গায় কথা বলেছি কিন্তু জায়গার মালিক আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সাথে এটা নিয়ে বসে সমাধান করবেন। কিন্তু কোনোরকম সিন্ধান্ত অথবা আলোচনায় আমাদের ডাকা হয়নি। সাজেকে যেসব প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে সেসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানের মেয়াদ ১২ মাস, ১৫ মাস, ১৮ মাসও আছে। আগুনে পুড়ে গিয়ে সব ব্যবসায়ীরা নিঃস্ব। নতুন করে সবাই অনুমোদন পেয়েছে, মেয়াদ বেড়েছে, প্রতিষ্ঠান প্রসারিত হয়েছে এবং ভাগ্য বদলেছে। তাহলে আমাদের সাথে এমন হবে। আমাদের জায়গার মালিক তো Cottage & Resort Owners Association Of Sajek এর সম্মানিত একজন।
তাহলে আমাদের তো সুবিচার পাওয়ার কথা।
এমন হলে আমরা যাবো কার কাছে? সাবেক ক্যাম্প কমান্ডার এলাহি স্যার থাকতে সময় রিসোর্টের বিষয়ে জানতে চাওয়ায় তখন জায়গার মালিক বলেছে সুমন সহ একসাথে আমরা পারিবারিক ভাবে বসে আলোচনা করবো। কিন্তু আজ পর্যন্ত ঠিক মতো কেউ কথাই বলেনি, ঘুরিয়ে ঘুরিয়ে শুধু সময় নষ্ট হয়েছে। এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের আর দুটো দোকান ছিলো সেগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালামাল, দোকান, রিসোর্টের মালামাল, রিসোর্ট, আমাদের নিজেদের থাকার জায়গা সবকিছুই কিন্তু পুড়ে গেছে। এমতাবস্থায় আমরা তো পুরোপুরি নিঃস্ব। সাজেক কটেজ মালিক সমিতি এবং প্রশাসন বিষয়টা সুদৃষ্টিতে দেখবেন দয়াকরে 🙏🙏🙏
বর্তমানে পরিবারের লোকজন অসুস্থ থাকায় সাজেক আসতে দেরি হচ্ছে।
এই পোস্টের পর আমার সাথে যদি আবার অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে তাহলে বুঝে নেবেন ব্যবসায়িক স্বার্থ আছে। আজ নাহয় কাল, অথবা কোনো একদিন বিচার পাবো ইনশাআল্লাহ 🙏🙏🤲। কিন্তু যারা যারা জড়িত আছেন আপনারা আপন এবং কাছের মানুষ হয়েও কাজটা ঠিক করেন নি।