Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক

Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক Greetings! This is the official page of ‘’Meghraj Resort, Sajek valley. "

For booking or information, please call/ WhatsApp us +8801879-808030

পাহাড়ে নিরিবিলি নির্জনতায় প্রিয়জনকে নিয়ে অবকাশ যাপন করতে ইচ্ছুক? বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রিতে ব্যাতিক্রমধর্মী সুযোগ সুবিধা সম্পন্ন সার্ভিস নিয়ে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ রয়েছে আপনার পাশে।

সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন এরিয়া হিসেবে পরিচিত। চারদিকে মেঘ, পাহাড় এবং সবুজে ঘেরা এই রাজ্যে প্রতি বছর বহু পর্যটক আসেন ঘুরে দেখার পাশাপাশি প্রি

য়জনের সাথে অবসর যাপনের জন্য। পর্যটকদের কথা চিন্তা করে তাদের প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত গুলো কে আরোও স্বাচ্ছন্দময় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ প্রস্তুত রয়েছে বিভিন্ন রেট এবং সুযোগ সুবিধা সম্পন্ন কয়েকটি প্যাকেজ নিয়ে।

বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রিতে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ একটি অন্যতম নাম কেননা একদম প্রকৃতি দ্বারা বেষ্টিত নির্জন এবং কোলাহল মুক্ত পরিবেশে একান্ত অবসর যাপনের সুযোগ প্রদান করতে প্রস্তুত। আকর্ষণীয় কাঠ এবং বাঁশ দিয়ে নির্মাণ করা ইন্টেরিয়রের পাশাপাশি রুমের সাথে সংযুক্ত ওয়াশরুম এবং বারান্দা থেকে প্রকৃতিকে ছোঁয়ার সুযোগ। প্রিমিয়াম সার্ভিসের সাথে পর্যটকদের সন্তুষ্টি নিয়ে ‘মেঘরাজ রিসোর্ট, সাজেক’ এগিয়ে চলছে বাংলাদেশের পর্যটন ইন্ডাস্ট্রি কে আরও এক ধাপ এগিয়ে নিতে।

09/10/2025

শরতের (ক্রিষ্টাল ক্লিয়ার) আকাশ!

অনেকেই জানতে চান এখন ভিউ কেমন হবে? মেঘ পাবেন কিনা?
-শরতের আকাশ অনেকদূর পর্যন্ত ক্লিয়ার থাকে; যেটা অন্য সময়ে পাবেন না। বছরের এই সময়ে চর্মচক্ষু দিয়েই সবুজ সারিবদ্ধ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে যদি বৃষ্টি পেয়ে যান, তাহলে যখন-তখন মেঘ পেয়ে যাবার চান্স ও থাকবে। সকালে নরমালি মেঘ হয়। তবে বাতাস থাকলে বা আবহাওয়া অনুকূলে না থাকলে মেঘ নাও জমতে পারে। মেঘের ব্যাপারটা প্রাকৃতিক, মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। তাই কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনি যেদিন আসবেন সেদিন ১০০% মেঘ থাকবেই।

রিজার্ভেশন: 01879-808030

(ভিডিও ক্রেডিট: আমাদের সম্মানিত গেস্ট মি: সাজ্জাদ)

আপনাদের রিসোর্ট সুন্দর, নিরিবিলি; প্রকৃতিকে অনুভব করা যায়। ব্রেথটেকিং ভিউ, রুমের কাঠ-বাঁশের ইন্টেরিয়রটা এক কথায় অসাধারণ,...
05/10/2025

আপনাদের রিসোর্ট সুন্দর, নিরিবিলি; প্রকৃতিকে অনুভব করা যায়। ব্রেথটেকিং ভিউ, রুমের কাঠ-বাঁশের ইন্টেরিয়রটা এক কথায় অসাধারণ, সবচেয়ে জোশ লাগছে লাইটিং আইডিয়া। প্রয়োজনে রুমে খাবার পৌঁছে দিয়েছেন, চায়ের স্বাদটাও এখনো মুখে লেগে আছে, যেকোন প্রয়োজনে স্টাফদের ব্যবহার ছিল বেশ আন্তরিক - এক কথায় আপনাদের সার্ভিসটাও বেশ ভালো। আমরা অনেক ছবি তুলছি, রিকমেন্ড করবো, আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব যারাই সাজেকে আসতে চায় আপনাদের রিসোর্টে পাঠাবো।
- সন্ধ্যায় গেস্টের উচ্ছাস মাখা অভিব্যক্তি।

অতঃপর, রাত বাড়তে থাকলো। দ্রব্যগুণে বা অতি আনন্দে উত্তেজিত হয়ে গান-বাজনার তালেতালে আড্ডা-চিল্লাফাল্লাও চললো বেশ। রাত ১০টায় রিসোর্ট থেকে জানানো হলো আর চিল্লাফাল্লা করা যাবে না। নিজেদের মতো করে সময় কাটান, তবে অন্যদের যেন অসুবিধা না হয়। তাও মাস্তি চললো। রাত ১২টায় ফাইনালি আবার তাদেরকে জানানো হলো যেন আওয়াজ না করেন। আর যদি করতেই হয় যেন হ্যালিপেডে বা খোলা জায়গায় গিয়ে করেন।

এরপরের অভিব্যক্তিঃ
রিসোর্ট ভালো। কিন্তু মালিকের ব্যবহার খুব খারাপ। মালিক ভালো না। আমাদের ছুটিটাই মাটি হয়ে গেছে। আপনারা কেউ বুকিং দিবেন না। ডিসগাস্টিং। (ইংলিশে আরো অনেকগুলো গালি।) তবে স্টাফ মোটামুটি ভালো ছিল, কিন্তু রাতে আনন্দ করতে বাধা দিছে।

--- ৪ বছর আগের এই ঘটনা। অনেক মেজাজ খারাপ হলেও গালাগালি শুনেও চুপচাপ ছিলাম সবাই। যথাসাধ্য সহযোগিতা করা হয়েছে উনাদেরকে তখন।

৪ বছর পর আজ আবার সেই গেস্ট নক দিয়েছেন, আবার আসতে চান মেঘরাজ রিসোর্টে। উনারা উনাদের ভুল বুঝতে পেরেছেন কিনা জানিনা। বা আদৌ পূর্বের ঘটনা মনে আছে কি-না শিউর না। তবে আমাদের মনে আছে, উনাকে চিনতেও অসুবিধা হয়নি! প্রতিনিয়ত নতুন নতুন গল্পের ভিড়ে কিছু গল্প মনে দাগ কেটে যায়; কখনো ভালো আবার কখনো খারাপভাবে!

03/09/2025

গেস্ট: আপনাদের রুমের লাইটিং সুন্দর, তাই দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখছিলাম। কিছু মনে করবেন না কিন্তু!

মেঘরাজ রিসোর্ট: 👏

আবার আসার আমন্ত্রণ রইলো। আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
03/05/2025

আবার আসার আমন্ত্রণ রইলো। আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Morning view from Exclusive couple cottage 401. Picture from honourable guest Mr Fahim Anik's album...
06/04/2025

Morning view from Exclusive couple cottage 401.

Picture from honourable guest Mr Fahim Anik's album...

ঈদ মোবারক! 🌙"মেঘরাজ রিসোর্ট, সাজেক" এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই আনন্দময় দিনটি আপনা...
30/03/2025

ঈদ মোবারক! 🌙

"মেঘরাজ রিসোর্ট, সাজেক" এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই আনন্দময় দিনটি আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ঈদ আপনাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে আনন্দ ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক।

সবাইকে ঈদের শুভেচ্ছা!

24/02/2025

সাজেকের রুইলুই পাড়ায় আজকের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট, রেস্টুরেন্ট, দোকান, স্থানীয়দের বাড়ি মিলিয়ে ৫০+ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণহীন আগুনে বহু মানুষ/ পরিবারের রুটিরুজির স্থান, থাকার জায়গা, স্বপ্ন সব ধূলিস্যাৎ হয়ে গেছে। অনেকেই নিস্ব হয়ে গেছেন। আমরা গভীরভাবে শোকাহত, স্তব্ধ।

আল্লাহর অশেষ রহমতে মেঘরাজ রিসোর্ট নিরাপদ আছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আমাদের অন্য একটি প্রতিষ্ঠান (তরুছায়া ইকো রিসোর্ট) পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছু অবশিষ্ট নেই। আরেকটি প্রতিষ্ঠান (মাদল ইকো রিসোর্ট) এর আংশিক ক্ষতি হলেও আল্লাহ রক্ষা করেছেন।। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সহ সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ধৈর্য্য ধরে এই বিপদ থেকে উত্তরনের পথ সহজ করে দেন।

Address

Ruilui Para, Sajek, Baghaichari
Rangamati
4590

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801879808030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghraj Resort, Sajek- মেঘরাজ রিসোর্ট, সাজেক:

Share

Category