Sampari Resort

Sampari Resort Sampari Resort is a comfortable, safe and secured place in the heavenly holiday destination of Sajek to experience the indigenous lifestyle.
(355)

মেঘ-পাহাড়ের রাজ্য সাজেকের মূল পর্যটন এলাকা রুইলুই পাড়ায় পূর্ব পার্শ্বে মূল সড়ক থেকে সামান্য ভেতরে পাহাড়ের ঢালে নিরিবিলি পরিবেশে বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা কাঠ, বাঁশ ও টিনের তৈরী মাঝারি মানের ফ্যামিলি ফ্রেন্ডলি ইকো-রিসোর্ট আমাদের সামপারি। এতে একই কম্পাউন্ডের ভেতরে (১) রোদ, বৃষ্টি, মেঘ ও ছায়া নামে চারটি কাপল কটেজ, (২) খুমপুই ও খুমতাই নামে দুইটি দুই কক্ষের এবং (৩) চুমুই নামে একটি তিন কক্ষের ফ্রেন্ডস এ

ন্ড ফ্যামিলি কটেজ রয়েছে। বর্তমানে আমাদের অতিথি ধারণ সক্ষমতা আলাদা ৭টি কটেজের ২১টি বেডে ৪২ জন।

** কোন প্রকার লাক্সারি ও ভিআইপি সেবার সামর্থ্য যেমন আমাদের নেই, তেমনি যাঁরা বাজেট ট্যুর করতে চান তাঁদের জন্যেও সামপারি খুব বেশী উপযোগি নয়। মাঝারি বাজেটে পারিবারিক পরিবেশে প্রকৃতির মাঝে থেকে যাঁরা সময় কাটাতে চান তাঁদেরকেই সামপারি রিসোর্ট স্বাগত জানায়।
** যাঁরা ট্যুরে এসে খুব বেশী হৈহুল্লোর করতে চান তাঁদের জন্যে সামপারি খুব বেশী মানানসই নয়। নিরিবিলি পরিবেশ বজায় রাখতে রিসোর্টে উচ্চস্বরে গান-বাজনা ও সাউন্ড সিস্টেম বাজানোকে নিরুৎসাহিত করা হয়।

** কোন অতিথির কক্ষ ত্যাগের পরপরই ব্যবহৃত বেডশিট, বালিশের কভার ও টাওয়েল পরিবর্তন করে কক্ষ ও ওয়াশরুম জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা হয়।
** কোনপ্রকার দুর্ঘটনা না ঘটলে সার্বক্ষণিক পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা আমরা নিশ্চিত করি। ২৪ ঘন্টা সোলার এনার্জি এবং জাতীয় গ্রীডের পাওয়ার সাপ্লাই (লোডশেডিংয়ের সময় বাদে) দ্বারা বিদ্যূৎ সুবিধা দেয়া হয়। আমাদের রিসোর্টে জেনারেটরের সাহায্যে পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। প্রতিটি কক্ষের এটাচড ওয়াশরুমে হাই কমোড, বেসিন ও শাওয়ারে ২৪ ঘন্টা পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

** আমাদের রিসোর্টে কোন এসি, রুম হীটার, গীজার, টেলিভিশন ও ওয়াই-ফাই নেই।
** অগ্নি-নিরাপত্তার জন্য রিসোর্টে মশার কয়েল, পটকা, আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ।
** সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে রিসোর্টে সব ধরণের মাদকের ব্যবহার নিষিদ্ধ।
** নিরাপত্তার স্বার্থে নিজস্ব অতিথি ছাড়া রিসোর্টের ভেতরে দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত।
** রিসোর্টে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ।

** সামপারি নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিনের বর্জ্য অপসারণ ও ধ্বংস করে থাকে এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ থেকে সাজেককে রক্ষা করার লক্ষ্যে রিসোর্টের সকল প্রকার প্লাস্টিক বর্জ্য নিজেরা পরিবহণ করে খাগড়াছড়িতে এনে রিসাইক্লিংয়ের জন্য সংগ্রহকারীদের কাছে তুলে দিয়ে থাকে। সামপারি রিসোর্ট নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার জন্য সম্মানিত অতিথিদের অনুরোধ জানায়।

** রিসোর্টে চেক-ইন করার সময় সকাল ১১:৩০ ঘটিকা এবং চেক-আউট করার সময় সকাল ১০:০০ ঘটিকা। সম্মানিত অতিথিদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং চেক-ইনের সময় বোর্ডিং রেজিস্টারে চাহিত সম্পূর্ণ তথ্যাদি পূরণ করতে হবে। সামপারি রিসোর্ট সম্মানিত অতিথিদের নিরাপত্তার স্বার্থে রাত ১২:০০ ঘটিকার মধ্যে নিজ নিজ কক্ষে প্রবেশের অনুরোধ জানায়।

** বুকিংয়ের জন্য রুমপ্রতি অগ্রিম ১,০২০ টাকা ০১৮৪৯-৮৮৯০৫৫ (পারসনাল) নাম্বারে বিকাশ করতে হবে, অন্যথায় বুকিং নিশ্চিত নয়। বুকিং সম্পন্ন হবার পর একই নম্বর থেকে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হয়। চেক-ইনের কমপক্ষে ৭২ ঘন্টার আগে বুকিং বাতিল করলে শতভাগ অগ্রিম বুকিং মানি ফেরত দেয়া হয়।

** বুকিংয়ের জন্য যোগাযোগ: ০১৮৪৯-৮৮৯০৫৫, ০১৮৩৫-৫৩৮০৮৩ ও ০১৮৬৯-১৫৭৬৬৬

সামপারি রিসোর্টের ডিরেক্টর (অপারেশন্স) মি. সুপর্ণ দেব বর্মন মহোদয় পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য পদে মন...
20/08/2026

সামপারি রিসোর্টের ডিরেক্টর (অপারেশন্স) মি. সুপর্ণ দেব বর্মন মহোদয় পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য পদে মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

16/08/2026

সামপারি রিসোর্ট এক নজরে

সাজেকের মূল পর্যটন কেন্দ্র রুইলুই পাড়ার মাঝামাঝিতে “I LOVE SAJEK” পয়েন্টের ঠিক পূর্বপাশে অর্থাৎ রাস্তার ডানপাশে আমাদের মিজোরাম ভিউ সাদামাটা রিসোর্টটির অবস্থান।

# আমাদের রিসোর্টে কোন পাকা দালান নেই;
# আমাদের রিসোর্টে কোন ডিলাক্স/লাক্সারি/প্রিমিয়াম রুম নেই;
# আমাদের রিসোর্টে কোন এসি রুম/কটেজ নেই;
# আমাদের রিসোর্টে কম্প্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই;
# আমাদের রিসোর্টে সুইমিংপুল নেই;
# আমাদের রিসোর্টে ওয়াই-ফাই সংযোগ নেই;
# আমাদের রিসোর্টে রুমের বারান্দায় দোলনা নেই;
# আমাদের রিসোর্টে নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা নেই;
# আমাদের রিসোর্টে ২৪ ঘন্টা জেনারেটর ব্যাক-আপের ব্যবস্থা নেই;
# আমাদের রিসোর্টে ভিআইপি সেবা দেবার সক্ষমতা নেই;
এগুলো বাদেও আমাদের রিসোর্টে আরও অনেক কিছুই নেই।
এছাড়াও আমাদের রিসোর্টে ড্রোন, সাউন্ড সিস্টেম, নেশাদ্রব্য, ওয়াকিটকি, ফানুস ও আতশবাজির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে,

# আমাদের আছে ফুলের বাগান যেগুলো আপনার মনে প্রশান্তি এনে দেবে, চাইলে নানান রংয়ের ফুলে উড়াউড়ি করা শত শত প্রজাপতির পেছনে কিছুক্ষণ ছুটাছুটিও করতে পারেন;
# আমাদের আছে কিছু ফলের বাগান, ভাগ্যে থাকলে যেগুলোর স্বাদ চেখেও দেখতে পারেন;
# আমাদের আছে সবুজ ঘাসের গালিচা যেখানে স্বাস্থ্যসচেতন কেউ খালি পায়ে হাঁটার সুখ নিতে পারেন;
# আমাদের আছে কয়েকটি অতি সাধারণ দোলনা, যেগুলোতে মনের সুখে দোল খেতে খেতে গুনগুন করে প্রিয় গানের কলি ভাজতে পারেন;
# আমাদের আছে কিছু খোলা মাচা, যেগুলোতে শুয়ে বন্ধু-স্বজনদের নিয়ে রাতের আকাশের তারা গুণতে পারেন বা প্রিয়জনের হাতটি ধরে বাহুতে হেলান দিয়ে একমনে পুর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনতে পারেন;
# আমাদের আছে আধখোলা বেলকনির কাপল কটেজ, যেখানে বৃষ্টিতে ভেজার স্বাদ নিতে পারেন।
আর হ্যাঁ, মাঝে মাঝে নিশুতি রাতের নিরবতা ভেঙে কোন রাতজাগা পাখি বা তক্ষকের ডাকে চমকে উঠার অভিজ্ঞতাও পাবেন এখানে।

এটিই “মেঘের উপরে আপনার বাড়ি” সামপারি রিসোর্ট। অতি সীমিত সুবিধাদি নিয়ে আপনাদের এই সাদামাটা অস্থায়ী আবাসে আন্তরিকতার সাথে প্রয়োজনীয় সেবায় সদাপ্রস্তুত আমরা। সবান্ধবে ও সপরিবারে সাদর আমন্ত্রণ।

বুকিং এর জন্য যোগাযোগ (সকাল ১১:০০ - রাত ১০:০০): 01849-889055 & 01613-269005

গণবিজ্ঞপ্তিচলতি বর্ষা মৌসুমে চলাচলে সতর্কতা অবলম্বন করে এবং জেলা প্রশাসনের সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা মেনে চলার অনুরোধ ...
15/07/2026

গণবিজ্ঞপ্তি

চলতি বর্ষা মৌসুমে চলাচলে সতর্কতা অবলম্বন করে এবং জেলা প্রশাসনের সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে সাজেক ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে।

জরুরি গণবিজ্ঞপ্তি
07/07/2026

জরুরি গণবিজ্ঞপ্তি

জরুরি গণবিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা-১২০৭ এর ০৭.০৭.২০২৬ তারিখের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস/পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বর্তমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে আজ ০৭.০৭.২০২৬ তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়ীক বন্ধ ঘোষনা করা হলো।

ধন্যবাদ।

সামপারির সময়টা এখন কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও বাগান বিলাসের সাথে থোকায় থোকায় আম ও জামরুলের।
14/05/2026

সামপারির সময়টা এখন কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও বাগান বিলাসের সাথে থোকায় থোকায় আম ও জামরুলের।

01/05/2026

প্রকৃতির আঙিনায় স্বাগতম!

মৌসুমি বৃষ্টিতে পাহাড়ের রুক্ষতা ধুয়ে যাচ্ছে, চারিদিকে সবুজের আভা।সপরিবারে ও সবান্ধবে রাত্রিযাপনের জন্য মিজোরামমুখী আমাদে...
30/04/2026

মৌসুমি বৃষ্টিতে পাহাড়ের রুক্ষতা ধুয়ে যাচ্ছে, চারিদিকে সবুজের আভা।

সপরিবারে ও সবান্ধবে রাত্রিযাপনের জন্য মিজোরামমুখী আমাদের রিসোর্টে রোদ, বৃষ্টি, মেঘ, ছায়া, খুমপুই, খুমতাই ও চুমুই নামে কাঠ ও বাঁশের তৈরী ৭টি ভিন্ন নন-এসি ইকো কটেজে বিভিন্ন ক্যাপাসিটির মোট ১১টি কক্ষ রয়েছে। রিসোর্টের ধারণক্ষমতা ২১টি বেডে ৪২ জন।

সারাবছরের জন্য অপরিবর্তিত (নির্ধারিত/ফিক্সড) সামপারি রিসোর্টের প্রতিদিনের রুম ভাড়া শুক্র, শনি ও সরকারী ছুটির দিনে:
# ৪টি কাপল কটেজ (রোদ, বৃষ্টি, মেঘ ও ছায়া): ৩৫০০ টাকা প্রতিটি (২ জন)
# ১টি কাপল রুম (খুমপুই-১/KP-1): ২৫০০ টাকা (২ জন)
# ২টি ২ বেডের রুম (খুমপুই-২/KP-2 ও খুমতাই-১/KT-1): ৩৫০০ টাকা প্রতিটি (৪ জন)
# ৪টি ৩ বেডের রুম (খুমতাই-২/KT-2, চুমুই-১/CH-1, চুমুই-২/CH-2 ও চুমুই-৩/CH-3): ৪৫০০ টাকা প্রতিটি (৬ জন)।

* কর্মদিবসে প্রতিটি রুমের ভাড়ায় ৫০০ টাকা ছাড় দেয়া হয়।
* কোন কক্ষে ৪ বছরের বেশী বয়সের অতিরিক্ত প্রতিজন অবস্থানের জন্য ৫০০ টাকা বাড়তি চার্জ যোগ হয়।
* রুম বুকিংয়ের জন্য 01849-889055 (পারসনাল) নাম্বারে রুমপ্রতি ১০২০ টাকা বিকাশ করতে হবে।
* চেক-ইন সকাল ১১:৩০ ও চেক আউট পরদিন সকাল ১০:০০ ঘটিকা।
* চেক-ইনের কমপক্ষে ৭২ ঘন্টা আগে ক্যান্সেল হলে শতভাগ বুকিং মানি ফেরত দেয়া হয়।
* রুমে কম্প্লিমেন্টারি ১টি পানির বোতল, মিনিপ্যাক সাবান, শ্যাম্পু ও টুথপেস্ট দেয়া হয়।
* আমাদের কিচেন বন্ধ। রিসোর্ট থেকে ২/১ মিনিট হাঁটা দুরত্বে বেশ কয়েকটা রেস্ট্যুরেন্ট আছে।
* রিসোর্টে সার্বক্ষণিক ব্যবহারের পানি নিশ্চিত করা হয়।
* আমাদের রিসোর্টে পিডিবি’র ইলেক্ট্রিসিটি লাইন আছে, কিন্তু সার্বক্ষণিক জেনারেটর ব্যাক আপের ব্যবস্থা নেই। লোডশেডিংয়ের সময় সোলার পাওয়ারে ২৪ ঘন্টা শুধুমাত্র লাইটের ব্যাক-আপ পাওয়া যায়।

এই ভিডিও ক্লিপে আমাদের রিসোর্ট সম্পর্কে কিছু ধারণা পাবেন: https://www.facebook.com/sajek.sampari/videos/318752630542531
বুকিং এর জন্য যোগাযোগ (সকাল ১১:০০ - রাত ১০:০০): বুকিং অফিস 01849-889055 & রিসোর্ট ম্যানেজার 01613-269005

এসময়ে সামপারি রিসোর্টের সকালটা হয় এমনই।সপরিবারে ও সবান্ধবে রাত্রিযাপনের জন্য মিজোরামমুখী আমাদের রিসোর্টে রোদ, বৃষ্টি, মে...
02/04/2026

এসময়ে সামপারি রিসোর্টের সকালটা হয় এমনই।

সপরিবারে ও সবান্ধবে রাত্রিযাপনের জন্য মিজোরামমুখী আমাদের রিসোর্টে রোদ, বৃষ্টি, মেঘ, ছায়া, খুমপুই, খুমতাই ও চুমুই নামে কাঠ ও বাঁশের তৈরী ৭টি ভিন্ন নন-এসি ইকো কটেজে বিভিন্ন ক্যাপাসিটির মোট ১১টি কক্ষ রয়েছে। রিসোর্টের ধারণক্ষমতা ২১টি বেডে ৪২ জন।

সারাবছরের জন্য অপরিবর্তিত (নির্ধারিত/ফিক্সড) সামপারি রিসোর্টের প্রতিদিনের রুম ভাড়া শুক্র, শনি ও সরকারী ছুটির দিনে:
# ৪টি কাপল কটেজ (রোদ, বৃষ্টি, মেঘ ও ছায়া): ৩৫০০ টাকা প্রতিটি (২ জন)
# ১টি কাপল রুম (খুমপুই-১/KP-1): ২৫০০ টাকা (২ জন)
# ২টি ২ বেডের রুম (খুমপুই-২/KP-2 ও খুমতাই-১/KT-1): ৩৫০০ টাকা প্রতিটি (৪ জন)
# ৪টি ৩ বেডের রুম (খুমতাই-২/KT-2, চুমুই-১/CH-1, চুমুই-২/CH-2 ও চুমুই-৩/CH-3): ৪৫০০ টাকা প্রতিটি (৬ জন)।

* কর্মদিবসে প্রতিটি রুমের ভাড়ায় ৫০০ টাকা ছাড় দেয়া হয়।
* কোন কক্ষে ৪ বছরের বেশী বয়সের অতিরিক্ত প্রতিজন অবস্থানের জন্য ৫০০ টাকা বাড়তি চার্জ যোগ হয়।
* রুম বুকিংয়ের জন্য 01849-889055 (পারসনাল) নাম্বারে রুমপ্রতি ১০২০ টাকা বিকাশ করতে হবে।
* চেক-ইন সকাল ১১:৩০ ও চেক আউট পরদিন সকাল ১০:০০ ঘটিকা।
* চেক-ইনের কমপক্ষে ৭২ ঘন্টা আগে ক্যান্সেল হলে শতভাগ বুকিং মানি ফেরত দেয়া হয়।
* রুমে কম্প্লিমেন্টারি ১টি পানির বোতল, মিনিপ্যাক সাবান, শ্যাম্পু ও টুথপেস্ট দেয়া হয়।
* আমাদের কিচেন বন্ধ। রিসোর্ট থেকে ২/১ মিনিট হাঁটা দুরত্বে বেশ কয়েকটা রেস্ট্যুরেন্ট আছে।
* রিসোর্টে সার্বক্ষণিক ব্যবহারের পানি নিশ্চিত করা হয়। আমাদের পিডিবি’র ইলেক্ট্রিসিটি লাইন আছে, কিন্তু সার্বক্ষণিক জেনারেটর ব্যাক আপের ব্যবস্থা নেই। লোডশেডিংয়ের সময় সোলার পাওয়ারে ২৪ ঘন্টা শুধু লাইটের ব্যাক-আপ পাওয়া যায়।

এই ভিডিও ক্লিপে আমাদের রিসোর্ট সম্পর্কে কিছু ধারণা পাবেন: https://www.facebook.com/sajek.sampari/videos/318752630542531
বুকিং এর জন্য যোগাযোগ (সকাল ১১:০০ - রাত ১০:০০): বুকিং অফিস 01849-889055 & রিসোর্ট ম্যানেজার 01613-269005

Address

‍Ruilui, Sajek
Rangamati

Opening Hours

Monday 11:30 - 22:00
Tuesday 11:30 - 22:00
Wednesday 11:30 - 22:00
Thursday 11:30 - 22:00
Friday 11:30 - 22:00
Saturday 11:30 - 22:00
Sunday 11:30 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sampari Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category