04/07/2025
আপনারা হয়তো অনেকেই জানেন না মিষ্টি, দই, রসমালাই এগুলো তৈরি ও বিক্রি করতে হলে বিএসটিআইয়ের লাইসেন্স প্রয়োজন হয়। এবং বিএসটিআইয়ের লাইসেন্স জটিলতার কারণে আমরা বর্তমানে দই মিষ্টি রসমালাই এসব বিক্রি থেকে বিরত রয়েছি।কিন্তু হেমায়েতপুরে কে বা কারা আমাদের নাম ব্যবহার করে দই মিষ্টি বিক্রি করছে।যে কাজটা করুন দয়া করে বিরত থাকবেন। কেননা আমার উপজেলা সেক্রেটারী লাইসেন্স ট্রেড লাইসেন্স বিএসটিআই লাইসেন্সও করা রয়েছে যদিও সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু আপনি এভাবে আমার ব্যবসার নাম হুবহু কপি করে নিজে ব্যবসা করতে পারেন না। আমরা ২০০৯ সাল থেকে হেমায়েতপুর অঞ্চলে সুনামের সাথে ব্যবসা করে আসছি কিন্তু একটি অসাধু মহল আমাদের নাম ব্যবহার করে এখন নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।