24/04/2020
ঠিক ১ বছর আগে শুরু হয়েছিলো আপনাদের স্বপ্নের "ভ্রমন কাব্য"।
২০১৯ সালে এক ভাইয়ের ট্যুর গ্রুপ দেখে কোন একটা কারণে জেদের বশে আমাদের গ্রুপের জন্ম হয়। প্রথম দিকে আমাদের আজকে ভ্রমন কাব্যের নাম ছিল Travel with Mirza-TWM অনেক চিন্তা ভাবনা করে ঠিক করি নাম বদল করবো,পরবর্তীতে আমাদের গ্রুপের নাম সিলেক্ট করি "ভ্রমন কাব্য"। মূলত আমার অর্গানাইজিং পাওয়ার (লোকে বলে আমার নাকি অর্গানাইজিং ক্ষমতা প্রবল) এর কারনে আমি নিজের উপর আর মহান আল্লাহপাকের উপর ভরসা করেই গ্রুপকে সামনে নিয়ে যেতে থাকি। বলে রাখা ভালো আমি একটু যাযাবর ভ্রমন প্রিয় স্বভাবের মানুষ।
২০১৯ সালের জুনের ২২ তারিখে আমাদের গ্রুপের প্রথম ট্রিপ সাজেকের উদ্দ্যেশে রওনা দেয়। যদিও সেই ট্রিপে লাভ করার তেমন ইচ্ছা ছিল না শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন ছিল মূল লক্ষ্য।
এর পর আসলে এক বছরের মোটামুটি ভালই লম্বা জার্নি!
আজকে এক বছর পূর্ণ হলো আমার স্বপ্নের সেই গ্রুপের। না আমি আমার বলবো না "ভ্রমন কাব্য" আপনাদের সবার, এটা যৎসামান্য কোন গ্রুপ না অনেকের কাছে এটা একটা পরিবার।
অনেক চড়াই-উৎরাই, অনেক কিছুর মধ্য দিয়ে আপনাদের এই "ভ্রমন কাব্য" এখন পুরোদম্ভ প্রফেশনাল একটি ভ্রমণ সংগঠন।
২০১৯ সালের ৫ই আগস্ট সাজেকের ট্রিপের মাধ্যমে প্রথম প্রফেশনাল যাত্রা শুরু হয়েছিলো আপনাদের "ভ্রমন কাব্য"র। যদিও এর আগে একটা পরীক্ষামূলক ট্রিপ ছিল।
এখন পর্যন্ত "ভ্রমন কাব্য" থেকে আয়োজিত ট্রিপ সংখ্যা প্রায় ১৪ টি ইভেন্ট ও ২ টি কর্পোরেট ট্যুর (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ক্লাব "ক্রিয়েটিভ পার্ক"), আর এই ট্রিপগুলোতে অংশগ্রহণ করেছেন ৩২০ জনের মতন ভ্রমণ পিপাসু মানুষ!
ভ্রমন কাব্যের ট্রিপগুলো পরিচালনা করছেন এমন হোস্ট আছে ৩ জন, যাদের সবাইকে আমরা পেয়েছি এই "ভ্রমন কাব্য" থেকেই!
গ্রুপের প্রতিটি মানুষের কাছ থেকেই পেয়েছি অনেক ভালোবাসা, কেউ কেউ পরামর্শ দিয়েও সাহায্য করেছেন, পেয়েছি অনেক কাছের মানুষও।
কাছ থেকে দেখে, অভিজ্ঞতা নিয়ে নিয়ে শিখেছি অনেক কিছু, এখনো শিখছি সামনেও অনেক পথ চলা বাকি ইনশাল্লাহ আরো অনেক অভিজ্ঞতা হবে। 😊
প্রতিটা ট্রিপেই আনন্দ অনুভব করি মানুষের ভালো কিছু সময়ের অংশীদার কিংবা আয়োজক হতে পেরে। অনন্তকাল "ভ্রমন কাব্য"র এই যাত্রা চলবে ইনশাআল্লাহ।
আশা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় " ভ্রমন কাব্য" এভাবেই আরো বহু বছর, এমনকি শতাব্দী পর্যন্ত আপনাদের সেবা করে যাবে।