NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস

  • Home
  • Bangladesh
  • Wari
  • NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস
Call Directions Contact the business

NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস নবাগত শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানই হলো আমাদের লক্ষ্য।

20/09/2026

গতকাল রাতে বৃষ্টির পানি

পানির জন্য আজ কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে
20/09/2026

পানির জন্য আজ কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে

16/09/2026

মনোরম পরিবেশে আলো বাতাস পূর্ন ,শিক্ষার্থী বান্ধব নটর ডেমিয়ান দের প্রথম পছন্দ "নটর ডেমিয়ান NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস
কলেজ থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে

16/09/2026

🏠 Seat Available for Notre Demians! 💙
A comfortable and well-maintained room with a peaceful, study-friendly environment—perfect for Notre Dame College students. 📚✨

২০২৬/২৭ নটরডেম কলেজ ছাত্রদের ফাইনাল রেজাল্ট এর সুবাদ নটরডেম কলেজে যারা চান্স পেয়েছেতাদের সবাইকে নটরডেমিয়ান ছাত্রাবাস এ...
15/09/2026

২০২৬/২৭ নটরডেম কলেজ ছাত্রদের ফাইনাল রেজাল্ট
এর সুবাদ নটরডেম কলেজে যারা চান্স পেয়েছে
তাদের সবাইকে নটরডেমিয়ান ছাত্রাবাস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

14/09/2026

আগামী ১৫ তারিখে বিকাল ৫টা মধ্যে
ভাইবার পরীক্ষা চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে

13/09/2026

নটরডেম কলেজের ভাইভা নিয়ে দিকনির্দেশনা-

ভাইভা পূর্ববর্তী প্রস্তুতি:

১) অবশ্যই ফর্মাল ড্রেস কোড মেন্টেইন করে যেতে হবে।এমন একটা লুকে যেতে হবে যেখানে তোমাকে ভদ্র লাগে। নটরডেম সব সময় ভদ্র ছেলে খোঁজে। ভদ্রতার অভাবে অনেক গোল্ডেন জিপিএ ৫ ও পরীক্ষায় ৫০ এ ৫০ পেয়েও চান্স হয় নাই এটা চরম বাস্তবতা। এমন অনেক হয়েছে নরমাল জিপিএ ৫ এবং নাম্বারও বেশি না কিন্তু দেখতে ভদ্র সে চান্স পেয়ে গেছে। সুতরাং ভদ্র লুকে যাবা।

২) চুলের কাটিং মিডিয়াম। একমাত্র চুলের জন্যে ৯০% স্টুডেন্ট বাদ হবে।চুল এমন ভাবে কাটবে দেখতে যেনো মার্জিত মনে হয়। অনেকে একেবারে ছোট করে ফেলে বা বড় রেখে ফেলে এটা মোটেও ঠিক না।চুল হবে মিডিয়াম।

৩) দাড়ি ও মোছ সুন্দর করে কেটে পরিস্কার রাখবে তবে যেদিন যাবা সেইদিনই কাটবা না এতে ছোলা মুরগির মতো দেখা যায় দরকার হলে আজেই কেটে রাখো। আর যারা দাড়ি রেখে দিয়েছো তাদের কাটার দরকার নাই সুন্দর করে পরিস্কার রাখিও।

৪)মুখ ও শরীর পরিস্কার পরিচ্ছন্ন রাখিও। বিশেষ করে মুখ থেকে যেনো দুর্গন্ধ না আসে সেই দিকে খেয়াল রাখিও দরকার হলে white plus মাউথওয়াশ দিয়ে ক্লিন করে যাইও আর সেন্টারফ্রেশ চিবিয়ে বাহিরে ফেলে যেতে পারো। আর সুন্দর নরমাল স্মেইল আসে এমন পারফিউম ইউজ করতে পারো।

ভাইভার মুহুর্তের প্রস্তুতি:

১) সকল প্রয়োজনীয় কাগজ পত্র একটা টান্সপারেন্ট ফাইলে নিবে যখন স্যারেরা চাইবে যেনো সহজে দিতে পারো।

২) ভাইভা রুমে ঢুকার সময় অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবা। May I come in , sir ; Assalamualaikum. যতক্ষণ না স্যারেরা বসতে বলবে ততক্ষণ বসবা না। ঢুকার পর সুন্দর করে শব্দ না করে দরজা বন্ধ করবা এবং বসার সময় চেয়ার শব্দ না করে নাড়াচাড়া করে বসবা।

৩) বসার পর ফাইল তোমার সামনে টেবিলে রাখবা এবং হাত নিচে অর্থাৎ দুই পা এর উপরে রাখবা। শরীর নড়াচড়া করাবা না নরমাল থাকবে।ভয় পাবা না এবং মানুষিক ভাবে আত্নবিশ্বাসী দেখাবা।ঘেমে গেলে টিস্যু ব্যাবহার করবা।

৪) প্রশ্ন শুরু করলে উত্তর নরমাল করেই দিবা বেশি জোড়েও না বেশি আস্তেও না। সকল উওর মুখে দিবে ; ঘার নাড়িয়ে বা হাতের আঙুল এর ইশারায় দিবা না। কোনো উত্তর পারলে সুন্দর করে দিবে আর না পারলে বলবে দু:খিত স্যার এই মুহুর্তে মনে পড়ছে না।

৫) ভাইভার মুহুর্তটুকুর সব কিছু বিনয়ের সাথেই কথা বলবা ; কোনো অশোভন বা বেয়াদবী করবে না। নটরডেম চায় ছেলেটি ভদ্র হউক , ধৈর্যশীল হউক , রাজনীতি মুক্ত হউক ইত্যাদি।

৬) বিদায়ের মুহুর্তে দোয়া চেয়ে আসবে- স্যার আমার জন্যে দোয়া করবেন যেনো আমি একজন আর্দশবান ভালো মানুষ হতে পারি। Assalamualaikum বলে চলে আসবা এবং শব্দহীন ভাবে দরজার বন্ধ করবা।

পরীক্ষায় কিছু কমন প্রশ্ন করতে পারে-

১) নটরডেমে কেন তুমি পড়তে চাও বা এখানে ভর্তি হতে চাও কেন বা কি কি কারনে নটরডেম পছন্দ?

২) দেশের অন্যান্য ভালো কলজে ভর্তির চান্স পেয়েও কেন এখানে আসতে চাও?

৩) নটরডেম কেন তোমাকে ভর্তি করবে? অথবা তোমার কি এমন গুন আছে যে কারনে তোমাকে নটরডেম ভর্তি করবে?

৪) সাধারণ জ্ঞান অর্থাৎ সাম্প্রতিক কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারে। যেমন GPA এর পূর্নরুপ কি ইত্যাদি ইত্যাদি।

৫) নটরডেম সম্পর্কে তুমি কি জানো?

৬) পাঠ্যবইয়ের কোনো সূত্র বা সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে।

৭) মোবাইল চালাও কিনা/ নেশাতে আসক্তি আছে নাকি ইত্যাদি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নটরডেম জাস্ট তোমাকে দেখবে তুমি দেখতে কেমন এবং তোমার আচরণ কেমন? যদি এই গুলো ঠিক থাকে তাহলে তোমার নাম্বার বা জিপিএ কম থাকলেও নিয়ে নিবে।

ধন্যবাদ সবাইকে
নটরডেমিয়ান ছাত্রাবাস

Address

10/3 MOKBUL Plaza, ARAMBAG, DHAKA
Wari

Telephone

+8801912978627

Website

Alerts

Be the first to know and let us send you an email when NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NotreDamian Hostel - নটরডেমিয়ান ছাত্রাবাস:

Shortcuts

Share

Category