এখন পর্যন্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যাদেরকে শপথ পড়িয়েছেন, তাদের কেউই দেড় বছরের বেশী ক্ষমতায় থাকতে পারে নাই
05/12/2025
05/12/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
05/12/2025
ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরি জন্য ১০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনার প্রধান আসামি পরশুরাম উপজেলার সাবেক সমন্বয়ক নাহিদ রাব্বিকে ফেনী জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এতে বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্যবিশিষ্ট জেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ। কমিটিতে বিতর্কিত নাহিদ রাব্বিকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
05/12/2025
দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী দ্বীপগুলোর কলোনিতে সার্ডিন মাছের দ্রুত হ্রাসের কারণে অনাহারে মারা গেছে ৬০ হাজারের বেশি আফ্রিকান পেঙ্গুইন।
সম্প্রতি অস্ট্রিচ : জার্নাল অব আফ্রিকান অরিন্থোলোজি-এর নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে ডাসেন আইল্যান্ড ও রবন আইল্যান্ড—এই দুই গুরুত্বপূর্ণ প্রজনন কলোনিতে ৯৫ শতাংশ আফ্রিকান পেঙ্গুইন বিলুপ্ত হয়ে গেছে।
গবেষকদের ধারণা, বছরে একবার পালক বদলের সময় দীর্ঘ উপবাসের কারণে তারা খাবারের অভাবে মারা গেছে।
05/12/2025
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।
05/12/2025
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকালে বলেন, “কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে।
শনিবার বিকালে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে, বিষয়টি আরো বিলম্বিত হতে পারে।
Be the first to know and let us send you an email when INN Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.