Disha r Khoje

Disha r Khoje WE ORGANIZED ALL OVER INDIA PACKAGE TOUR, ALL INDIA RAILWAY TICKET AND TATKAL TICKETS, ALL INDIA HOTEL BOOKING, WE HAVE OUR OWN HOTELS IN MANY PLACES TOO

we plan your tour, we organized all India package tour, including train fare, fooding, lodging, side seen with in our package.we use to provide best hotel and homely food on our tour. we give special care for kids and older's.

বৃষ্টি ভেজা ম‍্যাকলাক্সিগঞ্জদ্ধিতীয় বিশ্বযুদ্ধের আগের ইতিহাস ছুঁয়ে দেখতে চান? না কোনো মিউজিয়াম নয় একদম অ্যাংলো- ইন্ডিয়ান...
27/03/2023

বৃষ্টি ভেজা ম‍্যাকলাক্সিগঞ্জ

দ্ধিতীয় বিশ্বযুদ্ধের আগের ইতিহাস ছুঁয়ে দেখতে চান? না কোনো মিউজিয়াম নয় একদম অ্যাংলো- ইন্ডিয়ানদের বসতি , বাংলো, গির্জা সব ই আছে তবে।তা আজ জরাজীর্ণ।
ভাবছেন কোথায়?
ঝাড়খন্ডের ছোট্টো পাহাড়ী শহর ম‍্যাকলাক্সিগঞ্জ।
একবুক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ।১৯৩০ এর আশেপাশে ব‍্যবসায়ী ম‍্যাক ওখানে গিয়ে বসতি স্থাপন করার পর বহু অ্যাংলোরা ঐ প্রাকৃতিক সৌন্দর্য এ ভরা পাহাড়ি গ্ৰামে গিয়ে বসবাস শুরু করেন।
তাদের তৈরী গির্জা এখনো বর্তমান।
আবার লেখক বুদ্ধদেব গুহ র বাড়ি ও এখানে।
সেটির ও ভগ্নপ্রায় দশা ,কে জানে এখনে বসেই হয়তো উনি ঋজুদা কে কল্পনা করেছিলেন।
ছোটোনাগপুর মালভূমির একটি অংশ পত্রাতু ভ‍্যালি আর তার কাছে ই এই শহর।
পত্রাতু ভ‍্যালিকে ঝাড়খন্ডের "সিল্ক রুট" বলা যেতেই পারে।
রাঁচি থেকে মাত্র ৭০কিমির মধ‍্যে আমরা ঘুরে দেখে নিতে পারি এগুলো।

> কিভাবে যাবেন
হাওড়া থেকে ট্রেনে রাঁচি

> কোথায় থাকবেন
রাঁচিতে ২ রাত্রি আর ম‍্যাকলাক্সিগঞ্জে ১ রাত্রি। তিন রাত্রি চার দিন

> কি কি দেখবেন

রাঁচির বিখ‍্যাত জলপ্রপাত হুড্র ,জোনা,সীতা, দশম।
সান মন্দির , পাহাড়ি মন্দির,জগন্নাথ মন্দির, রাজারাপ্পার ছিন্নমস্তার মন্দির যা ভারতে একটি ই আছে।

> কিভাবে ঘুরবেন
সুমো(৬জন)

> খাবার ব‍্যবস্থা
প্রাতরাশ, মধ‍্যাহ্ন ভোজ, নৈশ ভোজ

> অন্তর্ভুক্ত:-

থাকা, খাওয়া, সাইড সিন , পার্কিং খরচ ফ্রী, সাফারি, পার্মিট খরচ ।

> বহিঃ ভূক্ত :-

পাসোন্যাল খরচ, মিনারেল ওয়াটার খরচ ।

> মূল‍্য-

পত্রাতু ভ‍্যালি,ড‍্যাম, ম‍্যাকলাক্সিগঞ্জ।
৭৫০০মাথা পিছু (৮ জনের) ৮২০০ মাথা পিছু (৬ জনের) ৮৮৫০ মাথা পিছু ( ৪ জনের)

*যোগাযোগ প্রযুক্তি হল:- ৯৩৩০২১২৫২৪

সারান্ডায় বর্ষামঙ্গলবর্ষায় যখন সবুজে সবুজ হয়ে ওঠে অরন‍্য তখন শুকনো ভেজা পাতার গন্ধ আর নতুন পাতার হাওয়া মাখতে যাবেন নাকি ...
24/03/2023

সারান্ডায় বর্ষামঙ্গল

বর্ষায় যখন সবুজে সবুজ হয়ে ওঠে অরন‍্য তখন শুকনো ভেজা পাতার গন্ধ আর নতুন পাতার হাওয়া মাখতে যাবেন নাকি কোনো জঙ্গলের মাঝে?
আমরা বর্ষায় সবুজ সারান্ডার মাঝে হারিয়ে যেতে চাই। কি নেই এখানে..প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে!
একইসাথে জঙ্গল, পাহাড়, নদী, ছোটো ছোটো ঝোরা (জলপ্রপাত) ।
সাতশো পাহাড়ের দেশ কিরিবুরু- মেঘাতুবুরু হাতের কাছে। এক পাহাড় থেকে হাত নাড়িয়ে বিদায় জানাতে হয় সূ্র্যকে ,অপূর্ব সেই দৃশ‍্য দেখতে দেখতে নেমে আসে রাত পাহাড় আর জঙ্গলের মাঝে।জোনাকি আর ঝিঁঝিপোকার মেলবন্ধন এর রূপ। ভাগ‍্যসদয় হলে দেখা হয়ে যাবে গজরাজের সাথেও।

এমনি অচেনা গাছ -গাছালি আর এশিয়ার বৃহত্তম শালের জঙ্গলে পাখিদের কলতানের সাক্ষী হতে চাইলে যোগাযোগ করুন এখুনি।

* কিভাবে যাবেন
হাওড়া থেকে জনশতাব্দীতে বারবিল

*কোথায় থাকবেন
বারবিল বা সারান্ডা

*কি দেখবেন
শালগাছের জঙ্গল, জ‍্যোতিশ্বর মন্দির, মাইন বেষ্টিত সারান্ডা, রূপকথার দেশ কিরিবুরু,সাতশো পাহাড়ের মধ‍্যে মেঘেদের লুকোচুরি খেলার জায়গা মেঘাতিবুরু, পাচরি জলপ্রপাত, জিকারা জলপ্রপাত, লাল মাটির গ্ৰাম,আদিবাসিদের জীবনযাত্রা।

*খাবার ব‍্যবস্থা
প্রাতরাশ, মধ‍্যাহ্ন ভোজ, নৈশ ভোজ

*কিভাবে ঘুরবেন
সুমো(৬জন)

*অন্তর্ভুক্ত:-

থাকা, খাওয়া, সাইড সিন , পার্কিং খরচ ফ্রী, সাফারি, পার্মিট খরচ ।

*বহিঃ ভূক্ত :-

পাসোন্যাল খরচ, মিনারেল ওয়াটার খরচ ।

*মূল‍্য-

৬০৫০ মাথা পিছু (৬ জনের), ৬৭০০ মাথা পিছু (৪জনের ) ৮৭০০ মাথা পিছু (২ জনের)

*যোগাযোগ প্রযুক্তি হল:- ৯৩৩০২১২৫২৪

মুশকিল আসান-বানি২-৩ দিন ছুটি আছে ,বেড়িয়ে পড়তে চান অথচ গাঁ-ঘেষা ভিড় পছন্দ নয় বলে দীঘা-পুরী বাদের তালিকায়!তাহলে কি করবেন?শ...
21/03/2023

মুশকিল আসান-বানি

২-৩ দিন ছুটি আছে ,বেড়িয়ে পড়তে চান অথচ গাঁ-ঘেষা ভিড় পছন্দ নয় বলে দীঘা-পুরী বাদের তালিকায়!তাহলে কি করবেন?
শান্ত নির্জন পাহাড়ী গ্ৰামে যাবেন?
না উত্তরবঙ্গ নয় , কলকাতা থেকে খুব কাছেই আছে আপনার মুশকিল আসান আসানবানি।
টাটানগর বা জামশেদপুর থেকে অল্প দূরত্বে এই পাহাড় আর জঙ্গলে ঘেরা জায়গা।পাশেই সুর্বনরেখার কলতান আর ডিমনার মত প্রাকৃতিক সৌন্দর্যে্র ডালি সাজানো আছে আপনার ই জন‍্য।
দলমা তো বরাবর ই বিখ‍্যাত হাতির কীর্তিকলাপের কারনে।ভাগ‍্যে থাকলে দেখা মিলবে ভাল্লুক , হাতি,হরিন , সজারু।
নদীর পাশে এই অভয়ারন‍্যটির একটা আলাদা টান আছে জঙ্গলপ্রেমীদের কাছে।

কিভাবে যাবেন-
হাওড়া থেকে টাটানগর জনশতাব্দী একস্প্রেস ট্রেন আছে।

কি কি দেখবেন

ষ্টেশন থেকে সোজা জামশেদপুর হোটেল। মধ‍্যাহ্নভোজ সেরে বেড়িয়ে পড়ুন ডিমনা লেক এর উদ্দেশে। সাথে ঘুরে নিন, চিড়িয়াখানা, জুবিলী পার্কের লাইট অ্যান্ড সাউন্ড শো ।

তারপর সোজা আসানবানির দিকে।
দলমা পাহাড়, জঙ্গল, সুর্বনরেখার ওপর চান্দিল ড‍্যাম ঘুরে আবার জামশেদপুরে ফেরা।

চাইলেই চলে যেতে পারেন ঘাটশিলা।
সেখানে গালুডি ড‍্যাম,বুরুডি লেক, সিদ্ধেশ্বর পাহাড়, বিভূতিভূষন বন্দোপাধ‍্যায়ের বাড়ি দেখে ঘাটশিলা ষ্টেশনের উদ্দেশ‍্যে রওনা।
ঘাটশিলার এই জঙ্গলে বসেই বিভূতিভূষন লিখেছিলেন 'আরন‍্যক'।

এই সব কিছুর স্বাদ নিয়ে একটু ইতিহাস ছুঁয়ে একবুক অস্কিজেন সাথে বাড়ি ফেরার মজাই আলাদা।

কোথায় থাকবেন ?

জামশেদপুর/ দলমা ( AC ROOMS )

কিভাবে ঘুরবেন

সুমো ( ৮ জন )

খাওয়ার ব্যবস্থায় :-
প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ ও নৈস্যভোজ ।

অন্তর্ভুক্ত:-
থাকা, খাওয়া, সাইড সিন , পার্কিং খরচ ফ্রী, সাফারি, পার্মিট খরচ ।

বহিঃ ভূক্ত :-
পাসোন্যাল খরচ, মিনারেল ওয়াটার খরচ ।

মূল‍্য--

৬৫০০ মাথা পিছু (৮জনের), ৬৯০০ মাথা পিছু (৬ জনের), ৭৬০০ মাথা পিছু (৪ জনের)

যোগাযোগ প্রযুক্তি হল:- ৯৩৩০২১২৫২৪

**হুতোমী বাবু-বিলাসী*       পয়লা বৈশাখে আমাদের ট‍্যুর ১৪৩০ বঙ্গাব্দকে বরন করে নববর্ষের সূচনায় আমরা ফিরে যেতে চাই সেই প্র...
17/03/2023

**হুতোমী বাবু-বিলাসী*

পয়লা বৈশাখে আমাদের ট‍্যুর

১৪৩০ বঙ্গাব্দকে বরন করে নববর্ষের সূচনায় আমরা ফিরে যেতে চাই সেই প্রাচীন বাঙালিয়ানায়।১২০০ বঙ্গাব্দের আশেপাশে কলকাতায় যে বাবুয়ানির প্রচলন শুরু হয়েছিল তার ই স্বাদ গ্ৰহনের জন‍্য নববর্ষের দিনে আমাদের প্রচেষ্টা "হুতোম প‍্যাঁচার নকষা"। কলকাতার সেই বাঙালি বাবুয়ানা, আর দুলালির জীবনের অন‍্যতম বিনোদন থিয়েটার ,বাউল নাচ, গল্পের আসর আর ভোজনরসিকতাকে একসাথে একসাথে উপভোগ করতে যোগ দিন আমাদের "তেপান্তর" এর সাথে।

**আমরা যাচ্ছি*
১৫ই এপ্রিল।

**কোথায় থাকবেন*--
তেপান্তর থিয়েটার ভিলেজ, পূর্ব বর্ধমান (Ac cottages)

**কিভাবে যাবেন*--
এসপ্লানেড থেকে এসি টেম্পো ট্রাভেলার।

**অনুষ্টান সূচি*--
বরন, লাইভ থিয়েটার,বাউল নাচ,পুরোনো বাবুদের নিয়ে গল্পের আসর।

**আমরা দেখব* -
কাঁথা ষ্টিচ হাভ - নানূর। ডোকরা শিল্প হাভ - দরিয়াপুর। কাঠের পুতুলের হাভ - নতুনগ্ৰাম

**খাদ‍্য সূচী*-

**১ম দিন*
প্রাতরাশ- লুচি তরকারি,মিষ্টি,চা ,মিনারেল ওয়াটার (on the way).

**মধ‍্যাহ্ন ভোজন*-- ভাত, ঘি,উচ্ছেভাজা,আলুভাজা,ডাল, বেগুনি,সুক্তো,পোস্ত,চিংড়ির মালাইকারি,চাটনি,পাপড়,আম, দই।।

**সান্ধ‍্যভোজন*-- মুড়ি ,চপ, চা

নৈশভোজন--পোলাও চিকেন কষা মিষ্টি

**২য় দিন*--

**প্রাতরাশ*- লুচি ছোলার ডাল,মিষ্টি।

**মধ‍্যাহ্নভোজন* -ভাত, মুগ ডাল, আলুভাজা , দেশি মুরগির ঝোল

**Inclusion*-
Pick and drop from Kolkata at AC tempo traveler, family wise AC rooms, cultural program.

**Exclusion* -

Minarel water not mentioned, personal expenses.

**Cost*- 3950.00 per head

**Booking contact*- **9330212524*

11/03/2023
𝐂𝐔𝐋𝐓𝐔𝐑𝐄 & 𝐅𝐄𝐒𝐓𝐈𝐕𝐀𝐋- 𝐆𝐫𝐞𝐲 𝐓𝐨𝐰𝐧 𝐖𝐚𝐥𝐤𝐃𝐀𝐓𝐄-  26th Feb 𝐓𝐈𝐌𝐄- 𝟖 𝐀𝐌 Chargers - 650.00Our city has witness of many culture, art,...
22/02/2023

𝐂𝐔𝐋𝐓𝐔𝐑𝐄 & 𝐅𝐄𝐒𝐓𝐈𝐕𝐀𝐋- 𝐆𝐫𝐞𝐲 𝐓𝐨𝐰𝐧 𝐖𝐚𝐥𝐤
𝐃𝐀𝐓𝐄- 26th Feb
𝐓𝐈𝐌𝐄- 𝟖 𝐀𝐌
Chargers - 650.00
Our city has witness of many culture, art, language, Cuisine its unreserved enthusiasm for new experiences among people of various origins live here. Passing through the Grey Town will discover why chinese breakfast still rules Tiretta Bazar, the attracting of Chinese Temple, where the Parsis are dwindling in numbers with each passing days and how Armenian gave the city its oldest surviving christian Church while we pass the Anglo- Indians, the Muslims, the Marwaris, the Biharia and many more, that made this city a great melting pot of diverse culture.
We will start at- Bow Barrack
Pass by- Hindu Buddhist association Portuguese Church, Canning Street, House, Tiretta Bazar, Chines Church, Chines Temples, Parsi Fire Temple and End at Synagogue

Address

48(36) N N BAGCHI Road, BARRACKPORE, KOLKATA 120
Barrackpore
700120

Alerts

Be the first to know and let us send you an email when Disha r Khoje posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Disha r Khoje:

Share

Category